Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
শুধুমাত্র এক শর্তে টুইটার কিনবেন ইলন মাস্ক! 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
07 August, 2022, 04:40 pm
Last modified: 07 August, 2022, 05:17 pm

Related News

  • যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক
  • গ্রক দিয়ে অশ্লীল ছবি তৈরির অভিযোগ, মাস্কের এক্সএআই-র বিরুদ্ধে তার সন্তানের মায়ের মামলা

শুধুমাত্র এক শর্তে টুইটার কিনবেন ইলন মাস্ক! 

মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) দিকে ইঙ্গিত করে মাস্ক আরো বলেন, "কিন্তু যদি এসইসির কাছে তাদের দাবি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে এই চুক্তি (টুইটার কেনার) হবে না।" 
টিবিএস ডেস্ক
07 August, 2022, 04:40 pm
Last modified: 07 August, 2022, 05:17 pm
চলতি বছরের এপ্রিলে টুইটার কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার অধিগ্রহণের জন্য আবারও নিজের শর্তের কথা মনে করিয়ে দিয়েছেন বিশ্বের শীর্ষ বিলিয়নিয়ার ইলন মাস্ক। শনিবার টুইটারে এক পোস্টের মাধ্যমে তিনি জানান, টুইটার তাদের ব্যবহারকারীদের একাউন্টের সত্যতা যাচাইয়ের প্রক্রিয়াটি যদি জানায়, তবেই তিনি টুইটার কিনবেন।    

জনৈক টুইটার ব্যবহারকারীর প্রশ্নের জবাবে মাস্ক বলেন, "টুইটার যদি তাদের ১০০ একাউন্টের নমুনা নিয়ে সেগুলো আসল কিনা তা যাচাইয়ের প্রক্রিয়াটি জানায়, তাহলে টুইটার কেনার চুক্তিতে এগোব আমি।"

টেসলার প্রধান কার্যনির্বাহীর দাবি, টুইটারে ভুয়া একাউন্টের সংখ্যা ২০ শতাংশের বেশি। কিন্তু টুইটার এই দাবি মানতে নারাজ। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) দিকে ইঙ্গিত করে মাস্ক আরো বলেন, "কিন্তু যদি এসইসির কাছে তাদের দাবি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে এই চুক্তি (টুইটার কেনার) হবে না।" 

এর আগে মাস্ক হুশিয়ারি দিয়েছিলেন যে তিনি নিজে টুইটারের অসংখ্য একাউন্ট থেকে ১০০ একাউন্টের সত্যতা যাচাই করবেন।

গত এপ্রিলে টুইটার কেনার ইচ্ছার কথা প্রকাশ করেন মার্কিন বিলিয়নিয়ার ইলন মাস্ক। মাস্ক নিজেও টুইটারের একজন একনিষ্ঠ ব্যবহারকারী। ৪৪ বিলিয়ন ডলারে মাস্কের টুইটার কেনার খবরে বিশ্বজুড়ে হইচই পড়ে যায়। কিন্তু গত মে মাসে মাস্ক জানান, তিনি আসলে তথ্য যোগাড়ের চেষ্টা করছিলেন, যার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে যে টুইটারে ভুয়া একাউন্টের পরিমাণ মোট ব্যবহারকারীর ৫ শতাংশেরও কম। কিন্তু টুইটার সেই তথ্য দিতে ব্যর্থ হওয়ায় জুলাইয়ের শুরুতে মাস্কের আইনজীবিরা জানিয়ে দেন, মাস্ক আর টুইটার কিনতে আগ্রহী নন।

এদিকে টুইটার কর্তৃপক্ষ শুরুতে মাস্কের অধিগ্রহণ পরিকল্পনার সাথে একমত না হলেও, মাস্কের 'না' সূচক জবাবের পর তাকে টুইটার কিনতে বাধ্য করার জন্য গত ১২ জুলাই মাস্কের বিরুদ্ধে মামলা করে টুইটার। এরপর গত ২৯ জুলাই মাস্ক টুইটারের বিরুদ্ধে পালটা মামলা করেন। ডেলাওয়্যারের আদালত অক্টোবরে টুইটার কিনতে মাস্কের অস্বীকৃতির বিষয়ে শুনানি নির্ধারণ করেছে।

সূত্র: আরটি অনলাইন     

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / টুইটার কেনা / শর্ত / টুইটার ব্যবহারকারী / সত্যতা যাচাই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক
  • গ্রক দিয়ে অশ্লীল ছবি তৈরির অভিযোগ, মাস্কের এক্সএআই-র বিরুদ্ধে তার সন্তানের মায়ের মামলা

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net