Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
পেলোসি বিদায় নেওয়ার পরপরই তাইওয়ানের আকাশে ঢুকল ২৭ চীনা যুদ্ধবিমান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 August, 2022, 10:00 pm
Last modified: 03 August, 2022, 10:02 pm

Related News

  • মার্কিন যুদ্ধবিমান নামার অনুমতি দেয়নি শ্রীলঙ্কা: প্রেসিডেন্ট দিসানায়েকে
  • ইরানে সামরিক অভিযানের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের খরচ পড়েছে প্রায় ৭৭৯ মিলিয়ন ডলার
  • চীনা বিমান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার
  • ২০৩১ সালের মধ্যে তাইওয়ানের নিকটবর্তী দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে জাপান
  • তাইওয়ান যুদ্ধে জিততে কত ক্ষেপণাস্ত্র লাগবে, তার হিসাব কষছে চীন

পেলোসি বিদায় নেওয়ার পরপরই তাইওয়ানের আকাশে ঢুকল ২৭ চীনা যুদ্ধবিমান

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় খবরটি নিশ্চিত করেছে। টুইটে বলা হয়, ‘২৭টি পিএলএ এয়ারক্রাফট…রিপাবলিক অভ চায়নার (তাইওয়ান) আকাশসীমায় প্রবেশ করেছে।’ 
টিবিএস ডেস্ক
03 August, 2022, 10:00 pm
Last modified: 03 August, 2022, 10:02 pm
তাইওয়ানিজ প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন ও ন্যান্সি পেলোসি

বিতর্কিত সফরের পর মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান ছাড়ার পরপরই তাইওয়ানের আকাশসীমায় প্রবেশ করেছে ২৭টি চীনা যুদ্ধবিমান। 

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় খবরটি নিশ্চিত করেছে। টুইটে বলা হয়, '২৭টি পিএলএ এয়ারক্রাফট…রিপাবলিক অভ চায়নার (তাইওয়ান) আকাশসীমায় প্রবেশ করেছে।' 

চীনের কড়া প্রতিবাদ ও হুমকিধমকির মধ্যেও পেলোসি তাইওয়ান সফরে যান। 

তাইওয়ানকে নিজ প্রদেশ বিবেচনা করা চীন হুমকি দিয়ে বলেছিল যে, তারা পেলোসির এই সফরকে বড় উসকানি হিসাবে দেখবে।

বেইজিং ঘোষণা দেয়, পেলোসির সফর 'এক চীন' নীতির গুরুতর লঙ্ঘন। এই সফর চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার রাজনৈতিক সম্পর্কের মূলে 'গুরুতর আঘাত' বলেও জানায় বেইজিং। 

তবে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছেন, ২৩ মিলিয়ন জনসংখ্যার দ্বীপটিকে ভয় দেখিয়ে দমানো যাবে না।

পেলোসির সঙ্গে তাইপেতে এক অনুষ্ঠানে ইং-ওয়েন বলেন, 'ইচ্ছাকৃত কড়া সামরিক হুমকির মুখোমুখি হতে তাইওয়ান পিছপা হবে না।'

৮২ বছর বয়সি মার্কিন আইনপ্রণেতাকে 'এই সংকটময় মুহূর্তে তাইওয়ানের প্রতি দৃড় সমর্থন দেখানোর জন্য' ধন্যবাদ জানান তিনি।

পেলোসি বলেন, যুক্তরাষ্ট্র কিছুতেই তাইওয়ানকে ছেড়ে যাবে না।

গত ২৫ বছরের মধ্যে তাইওয়ান সফর করা সবচেয়ে সিনিয়র মার্কিন রাজনীতিবিদ পেলোসি।

তাইওয়ানকে চীন নিজের একটি বিচ্ছিন্ন প্রদেশ বিবেচনা করা। চীনের মতে, তাইওয়ান শেষ পর্যন্ত বেইজিংয়ের নিয়ন্ত্রণে থাকবে।

তাইওয়ানকে স্বীকৃতি না দেওয়ার জন্য বা স্বীকৃতি দেওয়ার মতো কোনো পদক্ষেপ ঠেকানোর জন্য চীন অন্যান্য দেশের উপর যথেষ্ট কূটনৈতিক চাপ প্রয়োগ করে।

তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, চীনের সঙ্গে তাদের সম্পর্ক গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় আছে।

  • সূত্র: এনডিটিভি

Related Topics

টপ নিউজ

চীন-তাইওয়ান / তাইওয়ান / যুদ্ধবিমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • মার্কিন যুদ্ধবিমান নামার অনুমতি দেয়নি শ্রীলঙ্কা: প্রেসিডেন্ট দিসানায়েকে
  • ইরানে সামরিক অভিযানের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের খরচ পড়েছে প্রায় ৭৭৯ মিলিয়ন ডলার
  • চীনা বিমান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ায় মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের সাবেক পাইলট গ্রেপ্তার
  • ২০৩১ সালের মধ্যে তাইওয়ানের নিকটবর্তী দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে জাপান
  • তাইওয়ান যুদ্ধে জিততে কত ক্ষেপণাস্ত্র লাগবে, তার হিসাব কষছে চীন

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net