Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
নির্মল ও স্বাস্থ্যকর পরিবেশকে সার্বজনীন মানবাধিকার ঘোষণা জাতিসংঘের 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
30 July, 2022, 08:30 pm
Last modified: 30 July, 2022, 08:41 pm

Related News

  • বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
  • শান্তি চুক্তি না হলে ‘ইরানকে পুরোপুরি ধ্বংস’ করতে পারি: জাতিসংঘ সাধারণ পরিষদে ট্রাম্প
  • জাতিসংঘ অধিবেশনে ইরানের প্রেসিডেন্টের প্রতিনিধি দলের সদস্যদের ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র
  • সাধারণ পরিষদে প্রথমবার ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে আরও যা থাকছে
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

নির্মল ও স্বাস্থ্যকর পরিবেশকে সার্বজনীন মানবাধিকার ঘোষণা জাতিসংঘের 

সাধারণ পরিষদের সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এই মাইলফলক অর্জন প্রমাণ করে জলবায়ু পরিবর্তন, বাস্তুসংস্থান হারিয়ে যাওয়া এবং দূষণের মতো বৈশ্বিক সংকট মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলি ঐক্যবদ্ধ হতে পারে।  
টিবিএস ডেস্ক 
30 July, 2022, 08:30 pm
Last modified: 30 July, 2022, 08:41 pm
চিলিতে পাহাড়ি পথে চলছেন দুজন হাইকার। ছবি: টমাস টার্টেস/ আনপ্ল্যাশ

নির্মল, স্বাস্থ্যকর ও টেকসই পরিবেশে বসবাসের সুযোগকে সার্বজনীন মানবাধিকারের স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ।

গত বৃহস্পতিবার এই স্বীকৃতির প্রস্তাবনাটি ১৬১ সদস্য রাষ্ট্রের ভোটে পাস হয়। ভোটদানে বিরত ছিল অপর ৮ সদস্য।   

গত বছর জাতিসংঘের মানবাধিকার পরিষদও প্রায় একই রকম একটি প্রস্তাবনা পাস করে। এর ভিত্তিতে সকল সদস্য রাষ্ট্র, আন্তর্জাতিক সংস্থা ও ব্যবসা প্রতিষ্ঠানকে সকলের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতের চেষ্টা জোরদার করার আহ্বান জানানো হয়। সাম্প্রতিক প্রস্তাবনাটিও তার আদলে প্রস্তুত করা হয়েছিল।  

সাধারণ পরিষদের সিদ্ধান্তকে 'ঐতিহাসিক' বলে উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এই মাইলফলক অর্জন প্রমাণ করে জলবায়ু পরিবর্তন, বাস্তুসংস্থান হারিয়ে যাওয়া এবং দূষণের মতো বৈশ্বিক সংকট মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলি ঐক্যবদ্ধ হতে পারে।  

তিনি বলেন, 'এই প্রস্তাবনা পরিবেশগত অনাচার দূরীকরণে, (পরিবেশের) সুরক্ষার ঘাটতি পূরণে সহায়তা করবে। একইসঙ্গে (পরিবেশ দূষণের কারণে) নারী, তরুণ, শিশু, আদিবাসী জনগোষ্ঠী এবং পরিবেশ ও মানবাধিকার কর্মী– যেসব মানুষের জীবন বিপন্ন, তাদের ক্ষমতায়ন করবে'। 

এই সিদ্ধান্তে সমর্থন সদস্য রাষ্ট্রগুলির দেওয়া পরিবেশগত সুরক্ষা ও মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতিগুলির বাস্তবায়নে গতি আনবে বলেও আশাপ্রকাশ করেন গুতেরেস। 

জাতিসংঘ মহাসচিব বলেন, 'আন্তর্জাতিক সম্প্রদায় এই অধিকারকে সার্বজনীন স্বীকৃতি দিয়ে- সকলের জন্য এই অধিকার লাভকে বাস্তবতার কাছাকাছি নিয়ে এসেছে'। 

তবে প্রস্তাবনাটির স্বীকৃতি একটি শুরুমাত্র; প্রকৃতঅর্থে এটি সবার জন্য নিশ্চিত করতে দেশগুলির প্রতি জানানো আহ্বানে জোর দেন তিনি।  

  • সূত্র: নিউজ ডট ইউএন ডটঅর্গ 
     
Related Topics

টপ নিউজ

জাতিসংঘ সাধারণ পরিষদ / সার্বজনীন মানবাধিকার / নির্মল পরিবেশ / প্রকৃতি সংরক্ষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি
  • ফাইল ছবি: টিবিএস
    ১৫-১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা পরিবেশকদের
  • ছবি: সংগৃহীত
    ঢাকা–চট্টগ্রামে গাড়ি বিক্রি ও সেবাকেন্দ্র স্থাপনে ৪ কোটি ডলার বিনিয়োগ করছে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    ‘আর্টেমিস-২’ চন্দ্রাভিযানে মার্কিন নভোচারীদের পরনে বাংলাদেশে তৈরি পোশাক, দাবি রপ্তানিকারকের
  • মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
    মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইট ভূপাতিতের চেষ্টা: এয়ারলাইন ও সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ মামলা করবেন যাত্রীরা

Related News

  • বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
  • শান্তি চুক্তি না হলে ‘ইরানকে পুরোপুরি ধ্বংস’ করতে পারি: জাতিসংঘ সাধারণ পরিষদে ট্রাম্প
  • জাতিসংঘ অধিবেশনে ইরানের প্রেসিডেন্টের প্রতিনিধি দলের সদস্যদের ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র
  • সাধারণ পরিষদে প্রথমবার ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসূচিতে আরও যা থাকছে
  • জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি

2
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১৫-১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা পরিবেশকদের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা–চট্টগ্রামে গাড়ি বিক্রি ও সেবাকেন্দ্র স্থাপনে ৪ কোটি ডলার বিনিয়োগ করছে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর্টেমিস-২’ চন্দ্রাভিযানে মার্কিন নভোচারীদের পরনে বাংলাদেশে তৈরি পোশাক, দাবি রপ্তানিকারকের

5
মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইট ভূপাতিতের চেষ্টা: এয়ারলাইন ও সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ মামলা করবেন যাত্রীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net