Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
আগামী সপ্তাহে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে শ্রীলঙ্কার পার্লামেন্ট

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
11 July, 2022, 10:20 pm
Last modified: 11 July, 2022, 10:26 pm

Related News

  • শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে কারা কর্মকর্তাসহ নিহত ২৫, আহত শতাধিক
  • তিন বছরের সংকট কাটিয়ে যেভাবে উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা ফিরে পেল শ্রীলঙ্কা
  • অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উচ্চ-মধ্যম আয়ের দেশের তালিকায় শ্রীলঙ্কা
  • জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় প্রতি বুধবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
  • মার্কিন সাবমেরিন হামলার একদিন পর দ্বিতীয় ইরানি নৌযানের নিয়ন্ত্রণ নিল শ্রীলঙ্কা

আগামী সপ্তাহে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে শ্রীলঙ্কার পার্লামেন্ট

এ উদ্দেশ্যে আগামী ২০ জুলাই দেশটিতে সংসদীয় ভোট অনুষ্ঠিত হবে।
টিবিএস ডেস্ক
11 July, 2022, 10:20 pm
Last modified: 11 July, 2022, 10:26 pm
গোতাবায়া রাজাপাকসে। ছবি: রয়টার্স

আগামী ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। এর জন্য ওইদিন দেশটিতে সংসদীয় ভোট অনুষ্ঠিত হবে।

শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবার্দেনা এ তথ্য জানিয়েছেন। খবর দ্য টাইমস অভ ইন্ডিয়া'র।

বর্তমান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এখনো ক্ষমতা ছাড়েননি। তবে তিনি স্পিকারকে জানিয়েছেন, আগামী বুধবার (১৩ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন।

স্পিকার আবেবার্দেনা জানিয়েছেন, বুধবার রাজাপাকসের পদত্যাগ গ্রহণ করার পর ১৫ জুলাই দেশটির পার্লামেন্টের অধিবেশন অনুষ্ঠিত হবে। সেই অধিবেশনে প্রেসিডেন্ট পদ শূন্য হওয়ার কথা ঘোষণা করা হবে।

এরপর ১৯ জুলাই পুনরায় পার্লামেন্টের অধিবেশন বসবে। সেদিন প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন গ্রহণ করা হবে। পরেরদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এদিকে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেও জানিয়েছেন, নতুন সরকার গঠিত হওয়ার পর তিনিও তার পদ থেকে সরে দাঁড়াবেন।

এর আগে প্রাথমিকভাবে স্পিকার জানিয়েছিলেন, প্রেসিডেন্ট রাজাপাকসে দেশ ত্যাগ করে প্রতিবেশি একটি দেশে আশ্রয় নিয়েছেন। পরে তিনি আবার জানান, তার আগের দেওয়া তথ্য ভুল ছিল, প্রেসিডেন্ট রাজাপাকসে এখনো দেশেই আছেন। পরে বিষয়টি নিশ্চিত করেছে তার কার্যালয়।

সোমবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঘোষণা দেওয়া হয়, বুধবার দেশটির প্রেসিডেন্ট পদত্যাগ করবেন। তার কয়েক ঘণ্টা পরে প্রেসিডেন্সিয়াল সচিবালয় থেকে জানানো হয়, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পক্ষ থেকে যেকোনো ধরনের যোগাযোগ পার্লামেন্টের স্পিকারের মাধ্যমে প্রকাশ করা হবে।

এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে মন্তব্য করেন, পার্লামেন্টের বাইরে থেকে কেউ পার্লামেন্টকে নির্দেশ দিতে পারেন না।

জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র জানিয়েছেন, মুখপাত্র শ্রীলঙ্কার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি সব ধরনের সহিংসতার নিন্দা জানিয়েছেন ও দায়ীদের জবাব্দিহিতার মুখে আনার আহ্বান জানিয়েছেন।

Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কা / শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচন / শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    ৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র
  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

Related News

  • শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে কারা কর্মকর্তাসহ নিহত ২৫, আহত শতাধিক
  • তিন বছরের সংকট কাটিয়ে যেভাবে উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা ফিরে পেল শ্রীলঙ্কা
  • অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উচ্চ-মধ্যম আয়ের দেশের তালিকায় শ্রীলঙ্কা
  • জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় প্রতি বুধবার অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
  • মার্কিন সাবমেরিন হামলার একদিন পর দ্বিতীয় ইরানি নৌযানের নিয়ন্ত্রণ নিল শ্রীলঙ্কা

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র

3
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

4
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net