Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
কেলেঙ্কারির জেরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করলেন বরিস জনসন

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট 
07 July, 2022, 02:35 pm
Last modified: 07 July, 2022, 06:30 pm

Related News

  • ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তি হতে দেননি বরিস জনসন, অভিযোগ চেক প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু মানদণ্ড অনুযায়ী হয়নি: যুক্তরাজ্য
  • ফোনকলে বরিসকে মিসাইল হামলার হুমকি দিয়েছিলেন পুতিন
  • ডাউনিং স্ট্রিট ছাড়ার পর শুধু বক্তৃতা দিয়েই ২ মাসে মিলিয়ন পাউন্ডের বেশি আয় বরিস জনসনের
  • ঋষি সুনাকের নির্বাচন যুক্তরাজ্যের জন্য নতুন দৃষ্টান্ত, কিন্তু তার পথ কতখানি মসৃণ!

কেলেঙ্কারির জেরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করলেন বরিস জনসন

তিনি বলেন,  ‘নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া এখন শুরু হবে। আজকে আমি একটি মন্ত্রিসভা নিয়োগ করেছি। নতুন নেতা নির্বাচিত হওয়ার আগপর্যন্ত আমি প্রধানমন্ত্রী হিসেবে থাকব।’
টিবিএস রিপোর্ট 
07 July, 2022, 02:35 pm
Last modified: 07 July, 2022, 06:30 pm
ছবি: বিবিসি

নিজ দল কনজারভেটিভ পার্টির অধিকাংশ আইনপ্রণেতা ও শীর্ষ মন্ত্রীরা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার থেকে পদত্যাগ করেছেন। এতে বাধ্য হয়েই, দলীয় প্রধানের পদ থেকে আজ বৃহস্পতিবার (৭ জুলাই) পদত্যাগ ঘোষণায় বাধ্য হয়েছেন বরিস। এর ফলে তিনি প্রধানমন্ত্রীত্বও হারাতে চলেছেন। 

জনসনের সরকার থেকে পদত্যাগ করেছেন ৫০ জনের বেশি মন্ত্রী। স্বপক্ষত্যাগকারী আইনপ্রণেতারাও জনসনকে পদত্যাগের আহ্বান জানান। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার তার কার্যালয় ডাউনিং স্ট্রিটে পদত্যাগের ঘোষণা দেন বরিস। 

তিনি বলেন,  'নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া এখন শুরু হবে। আজকে আমি একটি মন্ত্রিসভা নিয়োগ করেছি। নতুন নেতা নির্বাচিত হওয়ার আগপর্যন্ত আমি প্রধানমন্ত্রী হিসেবে থাকব।'

ক্ষমতার শুরু থেকেই বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে বরিস জনসন সরকার। এছাড়া পার্লামেন্টের রক্ষণশীল দলের এক সদস্যের যৌন অপরাধের ঘটনায় প্রধানমন্ত্রীর নেয়া পদক্ষেপ নিয়েও ক্ষোভ তৈরি হয়েছে। যে কারণে বরিস জনসনের ওপর পদত্যাগের চাপ জোরালো হয়।

এ বাস্তবতায় টানা কয়েকদিন ধরে প্রধানমন্ত্রীত্ব ধরে রাখার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হন বরিস। একে একে অধিকাংশ মিত্র তার পক্ষ ত্যাগ করেছে বা তার সরকারের অধীনে দায়িত্ব পালনে অস্বীকার করেছে।  

এ বিষয়ে কনজারভেটিভ দলের ডেপুটি চেয়ারম্যান জাস্টিন টমলিনসন এক টুইটে লিখেছেন, 'তার (জনসনের) পদত্যাগের বিষয়টি ছিল অবধারিত। দল হিসেবে আমাদের এখন ঐক্যবধ্য হতে হবে এবং সামনে যা করা দরকার-সেদিকে মনোযোগ দিতে হবে। সামনে কঠিন সময়-ই অপেক্ষা করছে।'

বিবিসি জানিয়েছে, দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করলেও নির্দিষ্ট সময় পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকবেন তিনি। আগামী সপ্তাহে তার প্রধানমন্ত্রী থাকার মেয়াদ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জনসন।  

কনজারভেটিভ এমপি রবার্ট বাকল্যান্ড বলেন, 'সহকর্মীদের নেওয়া পদক্ষেপই' বরিস জনসনকে আজ পদত্যাগ করতে বাধ্য করলো।

"তিনি অনিবার্যতার কাছে মাথা নত করেছেন," বলেন বাকল্যান্ড।

কনজারভেটিভদের এখন নতুন নেতা নির্বাচন করতে হবে। এই প্রক্রিয়ায় প্রায় দুই মাস সময় লাগতে পারে।

বেশ কয়েকমাস ধরে বরিস জনসনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা কমছে। এর প্রধান কারণ, প্রধানমন্ত্রীর 'পার্টিগেট' কেলেঙ্কারি।

কোভিড-১৯ এর বিধিনিষেধ ভেঙে প্রধানমন্ত্রীর বাসভবনে একাধিক মদের আসর বসিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন কনজারভেটিভ দলের নেতা ও ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন।

এছাড়া, গত কয়েক মাসের মূল্যবৃদ্ধিও সাধারণ মানুষকে ক্ষমতাসীন দলের প্রতি আরও বিরূপ মনোভাবাপন্ন করে তোলে।

পার্টিগেট কেলেঙ্কারির ধাক্কা সামলে ওঠা ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিসের নিজের দল কনজারভেটিভ পার্টির অন্তত ৫৪ জন এমপি গত মাসে তার বিরুদ্ধে অনাস্থাভোটের ডাক দেন। যদিও সেই ভোটে জিতে যান বরিস।

তবে তার দলের ভেতরেই একাংশ মনে করছিলেন, দেশের মানুষের কাছে আস্থা হারিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

 

Related Topics

টপ নিউজ

বরিস জনসন / যুক্তরাজ্য সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তি হতে দেননি বরিস জনসন, অভিযোগ চেক প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু মানদণ্ড অনুযায়ী হয়নি: যুক্তরাজ্য
  • ফোনকলে বরিসকে মিসাইল হামলার হুমকি দিয়েছিলেন পুতিন
  • ডাউনিং স্ট্রিট ছাড়ার পর শুধু বক্তৃতা দিয়েই ২ মাসে মিলিয়ন পাউন্ডের বেশি আয় বরিস জনসনের
  • ঋষি সুনাকের নির্বাচন যুক্তরাজ্যের জন্য নতুন দৃষ্টান্ত, কিন্তু তার পথ কতখানি মসৃণ!

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net