Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
৭৮তম কান উৎসবে ‘স্পেশাল মেনশন‘ পেলো বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’

বিনোদন

টিবিএস রিপোর্ট
25 May, 2025, 11:35 am
Last modified: 25 May, 2025, 11:39 am

Related News

  • প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
  • ঢাকাই ছবির অস্ত্রশস্ত্র: নূরুর কারিগরি, জসিমের স্টাইল এবং ছিটকিনি ও রুহ আফজা
  • নেপালে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বাংলাদেশের ‘সওদা’
  • পরীমনি বিষয়ে আমাদের এত জাজমেন্টাল হওয়া ঠিক নয়: সেলিম
  • বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শনের জন্য চলচ্চিত্র উৎসব আয়োজন করবে ভারত

৭৮তম কান উৎসবে ‘স্পেশাল মেনশন‘ পেলো বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের প্রধান বিচারক জার্মান নির্মাতা মারেন আদে ‘স্পেশাল মেনশন’ পুরস্কারটি আদনান আল রাজীবের হাতে তুলে দেন।
টিবিএস রিপোর্ট
25 May, 2025, 11:35 am
Last modified: 25 May, 2025, 11:39 am
কানে আদনান আল রাজিব। ছবি: সংগৃহীত

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের শেষদিনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার বিচারকদের রায়ে 'স্পেশাল মেনশন' পেলো বাংলাদেশি পরিচালক আদনান আল রাজীবের 'আলী'। প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্বীকৃতি পেলো বাংলাদেশি কোনো চলচ্চিত্র।

গতকাল শনিবার কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল ভেন্যু পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সেরার পুরস্কার স্বর্ণপাম জিতেছে ইসরায়েলের তৌফিক বারহোম পরিচালিত 'আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ'। এই বিভাগের প্রধান বিচারক জার্মান নির্মাতা মারেন আদে স্পেশাল মেনশনের পুরস্কার আদনান আল রাজীবের হাতে তুলে দেন।

পুরস্কার পেয়ে আদনান আল রাজীব তার ফেসবুক পোস্টে লেখেন, "এটা বাংলাদেশের জন্য।"

এই অর্জনের পর বিনোদন অঙ্গনের অভিনয়শিল্পী ও নির্মাতারা রাজীবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

কানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে অংশ নেওয়া বাংলাদেশের প্রথম সিনেমা আলী প্রদর্শিত হয় গত শুক্রবার।

সিনেমার কেন্দ্রীয় চরিত্র আলী উপকূলীয় এলাকার এক কিশোর। যেখানে সে থাকে, সেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না। শহরে যাওয়ার সুযোগ পেতে আলী একটি গানের প্রতিযোগিতায় অংশ নেয়। ব্যতিক্রমী বিষয় হল, সে নারীকণ্ঠেও গান গাইতে পারে।

১৫ মিনিট দৈর্ঘ্যের এ সিনেমায় আলী চরিত্রে অভিনয় করেছেন আল আমিন। গত বছরের নভেম্বরে সিলেটে 'আলী'র দৃশ্যধারণ হয়।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির প্রযোজনা করেছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন। সিনেমাটির লাইন প্রোডাকশন কোম্পানি 'রানআউট ফিল্মস'।

Related Topics

টপ নিউজ

আদনান আল রাজিব / ৭৮ তম কান চলচ্চিত্র উৎসব / স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র / স্পেশাল মেনশন পুরস্কার / বাংলাদেশি চলচ্চিত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
    সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
    মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 
  • ‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
    কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • প্রথমবার ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
  • ঢাকাই ছবির অস্ত্রশস্ত্র: নূরুর কারিগরি, জসিমের স্টাইল এবং ছিটকিনি ও রুহ আফজা
  • নেপালে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বাংলাদেশের ‘সওদা’
  • পরীমনি বিষয়ে আমাদের এত জাজমেন্টাল হওয়া ঠিক নয়: সেলিম
  • বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শনের জন্য চলচ্চিত্র উৎসব আয়োজন করবে ভারত

Most Read

1
‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
আন্তর্জাতিক

সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ

2
মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

5
‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
অর্থনীতি

কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net