Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
ঈদুল আযহার দিন বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে?

BBC

মুকিমুল আহসান
25 May, 2026, 10:00 pm
Last modified: 25 May, 2026, 10:07 pm

Related News

  • দেশের ৬টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে
  • বৃষ্টির মধ্যেও জমজমাট গাবতলী পশুর হাট, মাঝারি গরুতে ক্রেতাদের ঝোঁক বেশি
  • সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি
  • চট্টগ্রামে পশুর হাটে পর্যাপ্ত সরবরাহ, ছুটি শুরু হওয়ায় জমে ওঠার আশা

ঈদুল আযহার দিন বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে?

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সোমবার আগামী পাঁচ দিনের একটি আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে।
মুকিমুল আহসান
25 May, 2026, 10:00 pm
Last modified: 25 May, 2026, 10:07 pm
ঈদুল আযহার দিন ঢাকায় দুই দফায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর (ছবি: রয়টার্স )

রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে হালকা থেকে মাঝারি কিংবা কখনো বা ভারি বৃষ্টিপাত হচ্ছে। সোমবার দুপুরের দিকে ঢাকায় ভারি বৃষ্টিপাতে নগরীর বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

এরই মধ্যে ঈদুল আযহা উপলক্ষে সরকারি ছুটিও শুরু হয়েছে। পরিবার পরিজন নিয়ে ঈদের ছুটি কাটাতে অনেকেই ছুটছেন বাড়ির পথে।

ঈদুল আযহা বা কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বসেছে পশুর হাট। কখনো কখনো হঠাৎ বৃষ্টি দুর্ভোগ বাড়াচ্ছে জনজীবনে।

বাংলা ক্যালেন্ডারের পাতায় এখন জ্যৈষ্ঠ মাস। বর্ষাকাল শুরু হতে আরও ২০ দিনের মতো বাকি। তবুও দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতের প্রবণতা দেখা যাচ্ছে।

প্রতি বছর ঈদুল আযহার দিন সারাদেশের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় ঈদ জামাত ও পশু কোরবানি। যে কারণে সাধারণ মানুষের অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে ঈদের দিনের আবহাওয়া কেমন থাকবে?

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সোমবার আগামী পাঁচ দিনের একটি আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। যেখানে বলা হয়েছে, ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বিবিসি বাংলাকে বলেছেন, মে মাস বজ্রঝড় ও শিলাবৃষ্টির মাস। এই মাসে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়। এই মেঘমালা তৈরি হলে অনেক সময় অল্প সময়ের মধ্যে ভারি বৃষ্টিপাত হয়ে থাকে।

একদিকে ঈদের দিন যেমন ঢাকাসহ সারাদেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, তেমনি তার আগের দুইদিনও ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, কোরবানির ঈদের আগের এই দুই দিনের বৃষ্টিপাতে ভোগান্তি বাড়তে পারে পশুর হাট কিংবা মানুষের ঈদ যাত্রায়।

পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস

সোমবার থেকে আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া, বজ্রবৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।

সোমবার বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল আগে থেকেই। এদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। ভারি বৃষ্টিতে ঢাকার বিভিন্ন জায়গায় জলাবদ্ধতাও দেখা দেয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল অর্থাৎ ২৬শে মে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় বজ্রবৃষ্টিসহ ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং কমতে পারে রাতের তাপমাত্রা।

ঈদের আগের দিন বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টিপাতের কারণে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।

বৃহস্পতিবার অর্থাৎ ঈদের দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এই সময়ে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে অপরিবর্তিত থাকবে রাতের তাপমাত্রা।

ঈদের পরদিন শুক্রবার ঢাকাসহ আটটি বিভাগের বিভিন্ন জায়গায় দমকা ও ঝড়ো হাওয়াসহ ভারি বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এই সময়ে সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আর রাতের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বিবিসি বাংলাকে বলেন, "মে মাস যেহেতু বজ্রপ্রবণ মাস, সে কারণে স্থানীয়ভাবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও অস্থায়ী দমকা বাতাস ও ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বা কালবৈশাখী ঝড় হওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অফিস পাঁচ দিনের পূর্বাভাস দিলেও বজ্রবৃষ্টির সঠিক পূর্বাভাস তিন থেকে চার ঘণ্টা আগে সঠিকভাবে বলা যায় না।"

ঈদের দিন ঢাকায় দুই দফা বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অফিস যে পাঁচ দিনের পূর্বাভাস দিয়েছে সেখানে কোরবানির ঈদের দিন বৃহস্পতিবার ঢাকাসহ বাংলাদেশের প্রায় সব বিভাগেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বৃহস্পতিবার ঈদের দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রায় ২৬-৫০ শতাংশ এলাকায় এবং ঢাকাসহ অন্যান্য বিভাগের ১-২৫ শতাংশ এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়াবিদরা জানান, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস তৈরি করতে গাণিতিক মডেল ফলো করে থাকে। যেই মডেল অনুযায়ী তিনদিন আগে পর্যন্ত অনেকটাই সঠিক পূর্বাভাস দেওয়া যায়।

এই গাণিতিক মডেল পর্যবেক্ষণ করে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক ঈদের দিন ঢাকায় কখন কখন কতটুকু বৃষ্টিপাত হতে পারে, সেরকম একটি ধারণা তুলে ধরেছেন বিবিসি বাংলার কাছে।

মি. মল্লিক জানাচ্ছিলেন, ঈদের দিন রাজধানী ঢাকা শহরসহ ঢাকা বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে দুইটি সময়ের মধ্যে। সেটি হলো ভোরবেলা এবং শেষ বিকেল।

তবে তিনি এটিও জানিয়েছেন, ঈদের দিন ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তা বেশি হালকা থেকে মাঝারি ধরনের। এদিন ঢাকায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা কম।

প্রতি ঈদে ঢাকায় ঈদের মূল জামাত অনুষ্ঠিত হয় সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে। এর বাইরেও বিভিন্ন মসজিদের বাইরেও অনুষ্ঠিত হয় ঈদ জামাত।

আবহাওয়াবিদ মি. মল্লিক বলছিলেন, "গাণিতিক মডেল অনুযায়ী আমরা যতটুকু দেখতে পাচ্ছি, তাতে ঈদের দিন ভোরবেলা থেকে সকাল দশটা পর্যন্ত ঢাকা বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।"

তিনি জানান, ঈদের দিনের প্রথম দফার বৃষ্টি ভোরবেলার মধ্যেই হওয়ার সম্ভাবনা বেশি। তবে সকাল দশটা থেকে এগারোটার পর থেকে বিকেল পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম। এছাড়া ঈদের দিন শেষ বিকেল বা সন্ধ্যার দিকেও যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটির পরিমাণও হতে পারে তুলনামূলক কম।

মি. মল্লিক বলছিলেন, "ঈদের দিন ঢাকায় সর্বোচ্চ ১০ থেকে ২০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেটিও ঢাকা বিভাগের দুয়েকটি জায়গায়। সব জায়গায় নয়।"

ভোগান্তি বাড়তে পারে পশুর হাটে

কোরবানির ঈদকে সামনে রেখে সারাদেশে জমে উঠেছে পশুর হাট। বিশেষ করে ঢাকার বিভিন্ন স্থানে যে পশুর হাটগুলো বসেছে, সোমবারের দুপুরের ভারি বৃষ্টিপাতে সেগুলোর অনেক জায়গায় পানি জমে গেছে।

সোমবারের দুপুরের ভারি বৃষ্টির পর গরুর হাটে যে ভোগান্তি, সে খবর বিভিন্ন গণমাধ্যমেও উঠে এসেছে।

এতে দেখা গেছে, ভারি বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে পানির মধ্যেই কোরবানির পশু নিয়ে অনেককে অপেক্ষা করতে হচ্ছিল। বিক্রেতারা ভোগান্তি নিয়ে অপেক্ষা করলেও ক্রেতাদের সংখ্যা ছিল অনেকটাই কম।

ঈদের আগে আর দুই দিন কোরবানির পশুর হাট বসবে ঢাকাসহ সারাদেশের বিভিন্ন জায়গায়।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী এই দুই দিনে রাজধানীসহ বাংলাদেশের আটটি বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বিবিসি বাংলাকে বলেন, "আগামী দুই দিনে ঢাকায় প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। অন্তত এক থেকে দুই পশলা বৃষ্টি হবে। তবে থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে।"

তিনি জানাচ্ছিলেন, মঙ্গলবারের চেয়ে তার পরেরদিন অর্থাৎ হাটের শেষ দিন ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক বেশি।

আবহাওয়াবিদরা বলছেন, এদিন ঢাকাসহ দেশের অন্য বিভাগগুলোতেও কমবেশি বৃষ্টি হয়েছে। আর বাকি দুইদিনও দেশের অন্য বিভাগগুলোতে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মি. মল্লিক বলছিলেন, এই বৃষ্টিপাতের কারণে কোরবানির হাটগুলোতে কিছুটা প্রভাব পড়তে পারে।

তার দেওয়া পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকবে ঈদের দিন পর্যন্ত।

পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঈদের দিন ময়মনসিংহ এবং সিলেট বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক বেশি। তবে এদিন কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগ ও রংপুর বিভাগে।

Related Topics

টপ নিউজ

ঈদুল আজহা উদযাপন / ঈদুল আজহা / আবহাওয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • দেশের ৬টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে
  • বৃষ্টির মধ্যেও জমজমাট গাবতলী পশুর হাট, মাঝারি গরুতে ক্রেতাদের ঝোঁক বেশি
  • সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে
  • ঈদযাত্রা: ঢাকা-ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে মানুষের ঢল, বৃষ্টি-বাড়তি ভাড়ায় ভোগান্তি
  • চট্টগ্রামে পশুর হাটে পর্যাপ্ত সরবরাহ, ছুটি শুরু হওয়ায় জমে ওঠার আশা

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net