Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 21, 2026
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

বাসস
16 October, 2026, 09:50 pm
Last modified: 16 October, 2026, 09:56 pm

Related News

  • আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
  • গোয়েন্দা তথ্য আছে, পতিত স্বৈরাচার বিশেষ একটি রাজনৈতিক দলকে অর্থ সরবরাহ করছে: প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে তারেক রহমান
  • রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ প্রতিটি গোষ্ঠী-গোত্র-সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করছে এবং করবে। এটিই বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য।’
বাসস
16 October, 2026, 09:50 pm
Last modified: 16 October, 2026, 09:56 pm
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বাসস

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।'

যার যার ধর্মীয় বিধান এবং সংস্কৃতি অনুশীলনের পাশাপাশি মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা বজায় রেখে সমাজে শান্তির পরিবেশ বহাল ও বজায় রাখা সবার জন্যই জরুরি বলে জানিয়েছেন তিনি।

আগামীকাল শনিবার 'শারদীয় দুর্গাপূজা' উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) দেওয়া এক বাণীতে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে তিনি বাংলাদেশসহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন।

বাণীতে তিনি আরও বলেন, 'হিন্দু ধর্মমতে জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন এবং ভক্তদের কল্যাণ সাধন করে শত্রুর বিনাশ ও সৃষ্টিকে লালন করেন। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের এই আরাধনা শারদীয় দুর্গোৎসবের তাৎপর্যকে অনন্য মাত্রা দিয়েছে।'

প্রধানমন্ত্রী বলেন, 'দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ প্রতিটি গোষ্ঠী-গোত্র-সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করছে এবং করবে। এটিই বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। এভাবে ধর্মীয়, সাংস্কৃতিক কিংবা সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রস্ফুটিত হয়ে ওঠে একজন বাংলাদেশি হিসেবে আমাদের বিভিন্ন ধর্ম-গোত্র-সম্প্রদায়ের মধ্যকার পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব।'

তিনি বলেন, 'হাজারো প্রাণের বিনিময়ে ফ্যাসিস্টের বিতাড়নের পর এবার বাংলাদেশ পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। শুরু হয়েছে বাংলাদেশ পুনর্গঠনের বিশাল কর্মযজ্ঞ। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য একটি কল্যাণমূলক, নিরাপদ, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের অঙ্গীকার। সৌহার্দ্য সম্প্রীতির বার্তায় সমৃদ্ধ হয়ে উঠুক আমাদের বহুমাত্রিক সমাজ ও জীবনবোধ।'

প্রধানমন্ত্র আরও বলেন, 'ধর্ম যার যার-রাষ্ট্র সবার। ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার। হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আপনারা উৎসাহ উদ্দীপনা সহকারে, নিশ্চিন্তে, নিরাপদে সারা দেশে উৎসব আনন্দ উদযাপন করুন। আপনাদেরকে আবারও শুভেচ্ছা।'
 

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী গ্রেপ্তার / তারেক রহমান / দূর্গা পূজা / শারদীয় দুর্গাপূজা / বাণী / ধর্মীয় বিধান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
    প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
  • ছবি: টিবিএস
    সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি যে অভিযোগে আটক হয়েছিলেন
  • দক্ষিণ নালাপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের পূজামণ্ডপ। ছবি: টিবিএস
    শিল্পমান ও থিমের বিচারে চট্টগ্রামে শারদ সম্মাননা পেলো সেরা ৫ পূজামণ্ডপ
  • ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
    আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য
  • দিল্লির রেসকোর্স মসজিদের ভেতরের অংশ। ছবি: সংগৃহীত
    দিল্লিতে মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ছয় দিনের মধ্যে খালি করার নির্দেশ
  • ছবি: রয়টার্স
    ভেপিংয়ের কারণে আমার কণ্ঠস্বর বদলে গেছে, আর কখনও আগের অবস্থায় ফেরাতে পারব না: সেলেনা গোমেজ

Related News

  • আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
  • গোয়েন্দা তথ্য আছে, পতিত স্বৈরাচার বিশেষ একটি রাজনৈতিক দলকে অর্থ সরবরাহ করছে: প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে তারেক রহমান
  • রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

Most Read

1
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি যে অভিযোগে আটক হয়েছিলেন

3
দক্ষিণ নালাপাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের পূজামণ্ডপ। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিল্পমান ও থিমের বিচারে চট্টগ্রামে শারদ সম্মাননা পেলো সেরা ৫ পূজামণ্ডপ

4
ইলাস্ট্রেশন: ছৈয়দ মওলা/টিবিএদ
অর্থনীতি

আইএমএফের শর্ত পূরণে ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ একক ভ্যাট হার চালুর লক্ষ্য

5
দিল্লির রেসকোর্স মসজিদের ভেতরের অংশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

দিল্লিতে মোদির বাসভবনের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ছয় দিনের মধ্যে খালি করার নির্দেশ

6
ছবি: রয়টার্স
বিনোদন

ভেপিংয়ের কারণে আমার কণ্ঠস্বর বদলে গেছে, আর কখনও আগের অবস্থায় ফেরাতে পারব না: সেলেনা গোমেজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net