Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 20, 2026
বরাদ্দকৃত কক্ষে উইপোকা, রাগে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা তাহের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 September, 2026, 10:30 am
Last modified: 05 September, 2026, 10:35 am

Related News

  • সংস্কারবিহীন নির্বাচনে দেশের মানুষ যাবে কিনা সেটা ভাবতে হবে: জামায়াতের নায়েবে আমির
  • জীবদ্দশায় একজনের ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকা উচিত না: জামায়াত
  • ব্যাংকের লকারে রাখা ১৮ লাখ রুপি খেল উইপোকায় 
  • ক্ষুদ্র পতঙ্গের দীর্ঘদিন বেঁচে থাকার রহস্য কী?

বরাদ্দকৃত কক্ষে উইপোকা, রাগে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা তাহের

তার রাত্রিযাপনের জন্য সার্কিট হাউসের ‘রাধাচূড়া-২০২’ কক্ষটি বরাদ্দ করা হয়।
টিবিএস রিপোর্ট
05 September, 2026, 10:30 am
Last modified: 05 September, 2026, 10:35 am
ছবি: সংগৃহীত

কুমিল্লা সার্কিট হাউসে বরাদ্দ করা কক্ষে প্রচুর উইপোকা দেখতে পেয়ে সেখানে না থেকে সার্কিট হাউস ছেড়ে অন্যত্র চলে গেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে, ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে শুক্রবার রাতে ঢাকা থেকে কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছান সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তার রাত্রিযাপনের জন্য সার্কিট হাউসের 'রাধাচূড়া-২০২' কক্ষটি বরাদ্দ করা হয়।

রাত ১০টার দিকে তিনি কক্ষে বিশ্রাম নিতে গেলে সেখানে প্রচুর উইপোকা দেখতে পান। কক্ষের বিভিন্ন জায়গা, আসবাবপত্র ও কম্বলেও উইপোকা দেখতে পেয়ে তিনি সংশ্লিষ্ট কর্মচারীকে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করতে বলেন। একই সঙ্গে একটি কম্বলও চান।

ছবি: টিবিএস

তবে তাৎক্ষণিকভাবে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করা হয়নি। পরে কোনো কার্যকর ব্যবস্থা না হওয়ায় একপর্যায়ে সার্কিট হাউস ছেড়ে অন্যত্র রাত্রিযাপনের সিদ্ধান্ত নেন বিরোধীদলীয় উপনেতা।

এদিকে সার্কিট হাউসের ওই কক্ষের দাবি করে কিছু ছবি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিগুলোতে কক্ষের বিভিন্ন জায়গায় উইপোকা দেখা যাচ্ছে।

কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান বলেন, 'কুমিল্লা সার্কিট হাউস সুসজ্জিত একটি আধুনিক মানের ভবন। এটি দেখভাল করার জন্য সরকারি জনবলও আছে। কিন্তু ভিআইপি অতিথিদের জন্য আবাসনের ব্যবস্থা অত্যন্ত নাজুক। সেখানে দেখলাম উইপোকার বেশ দাপট। তাই অপেক্ষা করেও বিকল্প কক্ষ না পেয়ে আমাদের নেতা (তাহের) সার্কিট হাউস ছেড়ে অন্যত্র রাত্রিযাপন করেছেন।'

এ বিষয়ে জানতে কুমিল্লার নেজারত ডেপুটি কালেক্টরের (এনডিসি) সরকারি নম্বরে কল করা হলেও তিনি ফোন ধরেননি।

Related Topics

টপ নিউজ

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের / বিরোধীদলীয় উপনেতা / উইপোকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • ছবি: টিবিএস
    হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম
  • ছবি: টিবিএস
    তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • সংস্কারবিহীন নির্বাচনে দেশের মানুষ যাবে কিনা সেটা ভাবতে হবে: জামায়াতের নায়েবে আমির
  • জীবদ্দশায় একজনের ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকা উচিত না: জামায়াত
  • ব্যাংকের লকারে রাখা ১৮ লাখ রুপি খেল উইপোকায় 
  • ক্ষুদ্র পতঙ্গের দীর্ঘদিন বেঁচে থাকার রহস্য কী?

Most Read

1
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net