Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
সংস্কারবিহীন নির্বাচনে দেশের মানুষ যাবে কিনা সেটা ভাবতে হবে: জামায়াতের নায়েবে আমির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 June, 2025, 03:35 pm
Last modified: 29 June, 2025, 03:37 pm

Related News

  • হেফাজতের ৯ দফা: হেযবুত তওহীদ নিষিদ্ধ ও কাদিয়ানি সম্প্রদায়কে ‘অমুসলিম’ ঘোষণার দাবি
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ প্রচলিত নিয়মে পর্যালোচনা করা হচ্ছে: জয়সওয়াল
  • বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী
  • ঝুঁকি মোকাবিলায় ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন
  • এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

সংস্কারবিহীন নির্বাচনে দেশের মানুষ যাবে কিনা সেটা ভাবতে হবে: জামায়াতের নায়েবে আমির

সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি সম্পর্কে তাহের বলেন, ‘কেউ কেউ ভুল বুঝে মনে করছে এরকম একটা কমিটি হলে প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেওয়া হবে।’
টিবিএস রিপোর্ট
29 June, 2025, 03:35 pm
Last modified: 29 June, 2025, 03:37 pm
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: সংগৃহীত

এরকম একটি সংস্কারবিহীন নির্বাচনের দিকে এগিয়ে গেলে দেশের কোন পরিবর্তন আনবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, 'আমরা আশা করি জাতির স্বার্থে, নিরপেক্ষতার স্বার্থে সকল স্টেক হোল্ডাররা এটা মেনে নিবে। না হলে আবার আমরা স্বৈরাচারের দিকে যেতে পারি। আবার রাজনৈতিক ও ক্ষমতার দুর্বৃত্তায়ন হতে পারে।'

তিনি আরও বলেন, 'এরকম একটি সংস্কার বিহীন নির্বাচনের দিকে এগিয়ে গেলে দেশের কোন পরিবর্তন আনবেনা। আবার ব্যাক টু প্যাভিলিয়ন হয়ে যাবে। এরকম কোন নির্বাচনে দেশের মানুষ যাবে কি না সেটা আবার ভাবতে হবে।'

আজ রোববার জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার দুপুরের বিরতিতে সাংবাদিকদের এসব কথা বলেন এই নেতা।

জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 'আজকে সব পুরানো আলোচনা হয়েছে। আলোচনায় সব পক্ষের মধ্যে চিন্তা ও চেতনার নানান ডাইভারসিফিকেশন। এজন্য সকলে মিলে শতভাগ একমত হয়ে সিদ্ধান্ত নেওয়া অসম্ভব রকমের জটিলতা। এ দিকটা মিনিমাইজ করার একটা চেষ্টা আমরা করছি।'

সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি সম্পর্কে তাহের বলেন, 'কেউ কেউ ভুল বুঝে মনে করছে এরকম একটা কমিটি হলে প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেওয়া হবে। এর সাথে প্রধানমন্ত্রীর হাতও জড়িত নেই, পা'ও জড়িত নেই। এর আগেও প্রতিষ্ঠানগুলো ইন্ডিপেনডেন্ট ছিল, আলাদা আলাদা সার্চ কমিটি গঠনের মাধ্যমে নিয়োগ হতো, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের সুযোগ ছিল বেশি। আমরা অতীতে দেখেছি সার্চ কমিটির কাছে প্রধানমন্ত্রীর কাছে গোপনে একটা লিস্ট পাঠিয়ে দেওয়া হতো।'

তিনি আরো বলেন, 'এজন্য আমরা বলেছি উচ্চ ক্ষমতা বিশিষ্ট একটি স্থায়ী সাংবিধানিক কমিটি থাকতে হবে। যেখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এর ওপর হস্তক্ষেপ থাকবে। এখানে প্রধানমন্ত্রীর ক্ষমতার সংকোচন কিংবা পরিবর্তনের সুযোগ নেই। এই নিয়োগগুলো আগেও নিয়ম অনুযায়ী স্বাধীন ছিল। এই কমিটির গঠনও ব্যালেন্সড হবে।'

Related Topics

টপ নিউজ

জামায়াতের নায়েবে আমির / সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের / সংস্কার / নির্বাচন / প্রধানমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
    হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

Related News

  • হেফাজতের ৯ দফা: হেযবুত তওহীদ নিষিদ্ধ ও কাদিয়ানি সম্প্রদায়কে ‘অমুসলিম’ ঘোষণার দাবি
  • শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ প্রচলিত নিয়মে পর্যালোচনা করা হচ্ছে: জয়সওয়াল
  • বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী
  • ঝুঁকি মোকাবিলায় ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন
  • এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

2
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

3
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

4
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প

6
ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
আন্তর্জাতিক

হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net