Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
এলাকার উন্নয়নে সংরক্ষিত নারী এমপিদের তদারকির উদ্যোগ ‘অসাংবিধানিক’: স্পিকারকে ৬৭ সংসদ সদস্যের চিঠি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 August, 2026, 03:15 pm
Last modified: 27 August, 2026, 03:20 pm

Related News

  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’
  • বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে
  • মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও তিনি বর্তমান সরকারকে সমর্থন করেছেন: সাহাবুদ্দিন প্রসঙ্গে হাফিজ উদ্দিন
  • ভারপ্রাপ্ত স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল
  • পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

এলাকার উন্নয়নে সংরক্ষিত নারী এমপিদের তদারকির উদ্যোগ ‘অসাংবিধানিক’: স্পিকারকে ৬৭ সংসদ সদস্যের চিঠি

‘জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪’ সংশোধনের উদ্যোগ প্রত্যাহারের অনুরোধ জানিয়ে ৬৭ জন নির্বাচিত সংসদ সদস্য জাতীয় সংসদের স্পিকারের কাছে লিখিত আপত্তি জানিয়েছেন।
টিবিএস রিপোর্ট
27 August, 2026, 03:15 pm
Last modified: 27 August, 2026, 03:20 pm
জাতীয় সংসদ ভবন। ছবি: সংগৃহীত

প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় উন্নয়ন কাজের তদারকি বা সমন্বয়ের দায়িত্ব সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের দেওয়ার উদ্যোগকে 'অসাংবিধানিক ও বেআইনি' দাবি করে আপত্তি জানিয়েছেন ৬৭ জন নির্বাচিত সংসদ সদস্য।

'জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪' সংশোধনের উদ্যোগ প্রত্যাহারের অনুরোধ জানিয়ে তারা জাতীয় সংসদের স্পিকারের কাছে লিখিত আপত্তি জানিয়েছেন।

গত ২০ আগস্ট স্পিকারের কাছে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান (ঢাকা-১৫), মো. আব্দুস সাত্তার (নীলফামারী-১), আলফারুক আব্দুল লতিফ (নীলফামারী-২) এবং ওবায়দুল্লাহ সালাফী (নীলফামারী-৩)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হওয়ার আগে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মো. কামাল হোসেন তার ফেসবুক পেজে চিঠিটি প্রকাশ করেন। তিনি বিষয়টির সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন।

এ বিষয়ে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন দুপুরে টিবিএসকে বলেন, আজ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা এ বিষয়ে বক্তব্য দেবেন।

চিঠিতে বলা হয়েছে, সরকার সম্প্রতি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সাধারণ সংসদীয় এলাকায় উন্নয়ন কাজের তদারকি ও সমন্বয়ের দায়িত্ব দেওয়ার লক্ষ্যে আইন সংশোধনের খসড়া তৈরি করেছে। তবে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ ও সুপ্রিম কোর্টের একাধিক রায়ের আলোকে এ উদ্যোগ সাংবিধানিক ও আইনি নীতির পরিপন্থী।

সংসদ সদস্যরা চিঠিতে সংবিধানের ৬৫(২), ৬৫(৩), ১২১ ও ১২৪ অনুচ্ছেদের উল্লেখ করে বলেন, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ৩০০টি আসনের বিপরীতেই নির্দিষ্ট ভৌগোলিক সীমানা ও ভোটার তালিকা রয়েছে। অন্যদিকে, সংরক্ষিত ৫০টি নারী আসনে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে সংসদ সদস্য নির্বাচিত হন এবং এসব আসনের নির্দিষ্ট কোনো ভৌগোলিক এলাকা নেই।

চিঠিতে আরও বলা হয়, সংবিধানের চতুর্দশ সংশোধনী সংক্রান্ত উচ্চ আদালতের রায়ে সংরক্ষিত নারী আসনের সদস্যদের নির্বাচন ও দায়িত্বের সঙ্গে কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকা বা সীমানা নির্ধারণের সম্পর্ক নেই বলে উল্লেখ করা হয়েছে।

সংসদ সদস্যদের দাবি, সংবিধানের ৭(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের সব ক্ষমতার মালিক জনগণ এবং ১১ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা হয়। এ অবস্থায় সংরক্ষিত আসনের এমপিদের সরাসরি নির্বাচিত এমপিদের এলাকায় উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়া হলে একই এলাকায় 'দ্বৈত শাসন' তৈরি হবে।

এটি 'কুদরত-ই-ইলাহী পনীর বনাম বাংলাদেশ' মামলার রায় এবং সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী বলেও চিঠিতে দাবি করা হয়েছে।

চিঠিতে ভারত, পাকিস্তান, তানজানিয়া, উগান্ডা, কেনিয়া, নিউজিল্যান্ড ও রুয়ান্ডার উদাহরণ তুলে ধরা হয়েছে। সংসদ সদস্যদের দাবি, এসব দেশের কোথাও সংরক্ষিত নারী সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এমপিদের নির্বাচনী এলাকা তদারকি বা সমন্বয়ের আইনি কর্তৃত্ব দেওয়া হয়নি।

আইন সংশোধনের প্রস্তাব

আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, 'জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪' সংশোধন করে নতুন ২৬ক ধারা যুক্ত করার প্রক্রিয়া চলছে।

প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে, রাজনৈতিক দলগুলো চাইলে তাদের সংরক্ষিত নারী আসনের সদস্যদের এক বা একাধিক সাধারণ আসনে উন্নয়ন কাজের দায়িত্ব দিতে পারবে। এ বিষয়ে স্পিকারকে অবহিত করতে হবে।

সম্প্রতি সরকার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের বিভিন্ন সাধারণ সংসদীয় এলাকায় উন্নয়ন কাজ তদারকির দায়িত্ব দিয়েছে। এরই মধ্যে তারা বিভিন্ন সংসদীয় আসন পরিদর্শন ও সফর করেছেন। এতে মাঠপর্যায়ে সমন্বয়হীনতার পাশাপাশি রাজনৈতিক বিতর্কেরও সৃষ্টি হয়েছে।

বিরোধী দলের সংসদ সদস্যরা এর আগের অধিবেশনেও বিষয়টি নিয়ে জাতীয় সংসদে আপত্তি জানিয়েছিলেন। তাদের অভিযোগ, সংরক্ষিত আসনের এমপিদের এ ধরনের ক্ষমতা দেওয়া প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের স্বাধীন দায়িত্ব পালনে হস্তক্ষেপের শামিল। এতে ক্ষমতার বিভাজন ব্যবস্থাও দুর্বল হবে বলে তারা মনে করেন।

Related Topics

টপ নিউজ

সংরক্ষিত নারী এমপি / এলাকায় উন্নয়ন তদারকি / অসাংবিধানিক / স্পিকার / স্পিকারকে চিঠি / ৬৭ নির্বাচিত সংসদ সদস্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
    বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

Related News

  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’
  • বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে
  • মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও তিনি বর্তমান সরকারকে সমর্থন করেছেন: সাহাবুদ্দিন প্রসঙ্গে হাফিজ উদ্দিন
  • ভারপ্রাপ্ত স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল
  • পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

4
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

6
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net