Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
বগুড়ায় ‘সড়ক জোন’ উদ্বোধন, সুফল পাবে উত্তরের ৫ জেলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 August, 2026, 07:35 pm
Last modified: 08 August, 2026, 07:51 pm

Related News

  • ডিএনসিসির ৪,৫২৭ কোটি টাকার বাজেট অনুমোদন; সর্বোচ্চ গুরুত্ব সড়ক ও ট্রাফিক অবকাঠামো উন্নয়নে
  • মোট পণ্য পরিবহনের মাত্র ৩-৪ শতাংশ হয় রেলপথে, বাড়াতে বহুমুখী পরিকল্পনা
  • ১৫ বছরে রেলপথে ১,৩৩৪ দুর্ঘটনা: সংসদে রেলপথমন্ত্রী
  • ২০৩০ সালের মধ্যে সড়ক পরিবহনের অন্তত ৩০% বৈদ্যুতিক যানে রূপান্তরের লক্ষ্য সরকারের
  • সারাদেশে ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে শিগগরিই সুনির্দিষ্ট নির্দেশনা আসছে: সড়ক পরিবহনমন্ত্রী

বগুড়ায় ‘সড়ক জোন’ উদ্বোধন, সুফল পাবে উত্তরের ৫ জেলা

নতুন এই জোন চালুর ফলে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলার মানুষের যাতায়াতে যেমন ভোগান্তি কমবে, তেমনি সড়ক ব্যবস্থাপনায়ও বড় ধরনের গতি আসবে বলে জানিয়েছেন মন্ত্রী।
টিবিএস রিপোর্ট
08 August, 2026, 07:35 pm
Last modified: 08 August, 2026, 07:51 pm
ছবি: সংগৃহীত

উত্তরাঞ্চলের পাঁচ জেলার সড়ক উন্নয়ন ও আধুনিক ব্যবস্থাপনার লক্ষ্যে বগুড়ায় নতুন 'সড়ক জোন' উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টার দিকে শহরের চারমাথা এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই জোনের উদ্বোধন করেন সড়ক, সেতু, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

নতুন এই জোন চালুর ফলে বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলার মানুষের যাতায়াতে যেমন ভোগান্তি কমবে, তেমনি সড়ক ব্যবস্থাপনায়ও বড় ধরনের গতি আসবে বলে জানিয়েছেন মন্ত্রী।

উদ্বোধনী বক্তব্যে শেখ রবিউল আলম বলেন, 'সড়ক জোন শুধু রাস্তা নির্মাণের জন্য নয়। পাঁচ জেলার জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক নির্মাণ, প্রশস্তকরণ, সংস্কার, রক্ষণাবেক্ষণ ও ট্রাফিক ব্যবস্থাপনার কার্যক্রম এখান থেকে পরিচালিত হবে। এখন এসব কাজ বগুড়া থেকেই সম্পন্ন হবে।'

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। এছাড়া সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়ক সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দাপ্তরিক ও কারিগরি কাজের জন্য এতদিন এই পাঁচ জেলার সংশ্লিষ্টদের রংপুরে যেতে হতো। সওজ-এর বগুড়া সড়ক জোন চালু হওয়ায় এখন থেকে প্রশাসনিক ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সব কার্যক্রম বগুড়া থেকেই পরিচালিত হবে, যা স্থানীয় পর্যায়ে কাজের গতি বাড়াবে।

উদ্বোধন শেষে সড়ক জোন ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এর আগে মন্ত্রী শেখ রবিউল আলম বগুড়া শহরের নবনির্মিত ঐতিহ্যবাহী ফতেহ আলী সেতু এবং পরবর্তীতে শাকপালা পার্কের শুভ উদ্বোধন করেন।
 
Related Topics

টপ নিউজ

সড়ক জোন / সড়ক উন্নয়ন / শেখ রবিউল আলম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
    হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’
  • নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
    আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

Related News

  • ডিএনসিসির ৪,৫২৭ কোটি টাকার বাজেট অনুমোদন; সর্বোচ্চ গুরুত্ব সড়ক ও ট্রাফিক অবকাঠামো উন্নয়নে
  • মোট পণ্য পরিবহনের মাত্র ৩-৪ শতাংশ হয় রেলপথে, বাড়াতে বহুমুখী পরিকল্পনা
  • ১৫ বছরে রেলপথে ১,৩৩৪ দুর্ঘটনা: সংসদে রেলপথমন্ত্রী
  • ২০৩০ সালের মধ্যে সড়ক পরিবহনের অন্তত ৩০% বৈদ্যুতিক যানে রূপান্তরের লক্ষ্য সরকারের
  • সারাদেশে ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে শিগগরিই সুনির্দিষ্ট নির্দেশনা আসছে: সড়ক পরিবহনমন্ত্রী

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

4
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’

5
নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net