Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 14, 2026
কমিশন হলে সরকার ও মালিকপক্ষ কেউ গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 May, 2026, 09:05 pm
Last modified: 20 May, 2026, 11:19 am

Related News

  • গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী
  • বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপর একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা অপরিহার্য : তথ্যমন্ত্রী
  • গণমাধ্যম খাতে একটি স্বাধীন কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী  
  • শিগগিরই দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে: তথ্যমন্ত্রী
  • প্রেস ক্লাবগুলোকে দলীয়করণ করাই ছিল ফ্যাসিবাদের সংজ্ঞা: তথ্যমন্ত্রী

কমিশন হলে সরকার ও মালিকপক্ষ কেউ গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী

মঙ্গলবার (১৯ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কর্তৃক ডিআরইউর মৃত সদস্য পরিবারকে চেক হস্তান্তরের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টিবিএস রিপোর্ট
19 May, 2026, 09:05 pm
Last modified: 20 May, 2026, 11:19 am
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: টিবিএস

গণমাধ্যমকে একটি আধুনিক গণমাধ্যম কমিশনের আওতায় আনা গেলে সরকার, মালিকপক্ষ কিংবা অন্য কোনো পক্ষ তা নিয়ন্ত্রণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, জবাবদিহি নিশ্চিত করে একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলাই এখন তথ্য মন্ত্রণালয়ের অগ্রাধিকার।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কর্তৃক ডিআরইউর মৃত সদস্য পরিবারকে চেক হস্তান্তরের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জহির উদ্দিন স্বপন বলেন, 'যখনই আমরা গণমাধ্যমকে একটা আধুনিক গণমাধ্যম কমিশনের অধীনে বিধিবিধান ও নিয়মনীতির মধ্যে নিয়ে আসতে পারব, সরকার যেমন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে পারবে না, মালিক তেমনি সাংবাদিকদের ব্যবহার করতে পারবে না। কলম তেমনি ব্ল্যাকমেলিংয়ের জন্য কেউ ব্যবহার করতে পারবে না। যার যার জায়গায় সকলেই যেমন স্বাধীনতা ও মর্যাদা ভোগ করবেন, তেমনি প্রত্যেককেই কোনো না কোনো একটা জবাবদিহির মধ্যে থাকতে হবে।'

মন্ত্রী আরও বলেন, 'আমাদের দেশে আমরা এখন পর্যন্ত গণমাধ্যমজগতকে কোনো প্রাতিষ্ঠানিক আকারে দাঁড় করাতে পারিনি। এই না পারার দায়িত্বটা স্বাভাবিকভাবেই যাঁরা সরকার পরিচালনায় ছিলেন বা আমরা আছি, এটি রাষ্ট্র ও সরকারের দায়িত্ব। সারা পৃথিবীতে উন্নত দেশগুলোতে গণমাধ্যমজগত এখন একটি সম্মিলিত জগত।'

ডিআরইউ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন। সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. কাজিম উদ্দিন। অনুষ্ঠানে ডিআরইউর মৃত দুই সদস্যের পরিবারের হাতে তিন লাখ টাকা করে মোট ৬ লাখ টাকার চেক তুলে দেয় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স।

Related Topics

টপ নিউজ

গণমাধ্যম কমিশন / তথ্যমন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
    ৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা
  • ফাইল ছবি: সংগৃহীত
    আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা
  • ছবি: সংগৃহীত
    ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    বনের রানি বনে ফিরে গেল
  • ছবি: সংগৃহীত
    শাড়ি নিয়ে প্রতারণার মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

Related News

  • গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক: তথ্যমন্ত্রী
  • বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির ওপর একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা অপরিহার্য : তথ্যমন্ত্রী
  • গণমাধ্যম খাতে একটি স্বাধীন কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী  
  • শিগগিরই দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে: তথ্যমন্ত্রী
  • প্রেস ক্লাবগুলোকে দলীয়করণ করাই ছিল ফ্যাসিবাদের সংজ্ঞা: তথ্যমন্ত্রী

Most Read

1
৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য
অর্থনীতি

৫০০ থেকে ১০,০০০ কোটি টাকা: বিকাশ ও সিটি ব্যাংকের ন্যানো লোনের চমক জাগানো সাফল্য

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৪% সুদে বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আপিল বিভাগের রায়: ২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২১ বোয়িং উড়োজাহাজ

5
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

বনের রানি বনে ফিরে গেল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাড়ি নিয়ে প্রতারণার মামলা: অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net