Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 26, 2026
শনিবারের বাস ট্রিপ আটকে দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের বিরুদ্ধে ডাকসু নেতাদের অবস্থান 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 May, 2026, 09:35 pm
Last modified: 07 May, 2026, 09:41 pm

Related News

  • লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত
  • ফিফা বিশ্বকাপ চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, যানচলাচলেও কড়াকড়ি
  • শিক্ষক ও অবকাঠামো সংকটে ওবিই বাস্তবায়নে হোঁচট খাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ইসরাফিল রতন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদের পদত্যাগ

শনিবারের বাস ট্রিপ আটকে দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের বিরুদ্ধে ডাকসু নেতাদের অবস্থান 

ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ বলেন, ‘আমরা বাজেট নিয়ে আসছি দুই বছরের জন্য। কিন্তু উনি বলছেন যে দুই বছর পরে এটার কী হবে? আমাদের ডাকসুর মেয়াদ এক বছর। আমরা দুই বছরের জন্য বাজেট নিয়ে আসছি, অতিরিক্ত বাজেট বরাদ্দ করে নিয়ে আসছি।’ 
টিবিএস রিপোর্ট
07 May, 2026, 09:35 pm
Last modified: 07 May, 2026, 09:41 pm
ছবি: টিবিএস

পরিবহন খাতে প্রয়োজনীয় বরাদ্দ আনার পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ছুটির দিন (শনিবার) বাস ট্রিপ 'আটকে' দেওয়ার সুপারিশ করেছেন—এমন অভিযোগ তুলে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতারা। 

আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে তারা এই অবস্থান কর্মসূচি পালন করেন। 

উল্লেখ্য, একই সময়ে সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভা চলছিল। 

ডাকসু নেতাদের দাবি, ডাকসুর প্রচেষ্টায় ইউজিসি থেকে পরিবহন খাতে সাড়ে চার কোটি টাকা বরাদ্দ আনার পরও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ শনিবারের বাস ট্রিপ আটকে দেওয়ার সুপারিশ করেছেন। সিন্ডিকেট সভা থেকে ইতিবাচক সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 

কর্মসূচি চলাকালে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ বলেন, 'শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি শনিবার বাস ট্রিপ চালু করা। আমরা ইউজিসি থেকে পরিবহন খাতে সাড়ে চার কোটি টাকা বরাদ্দ আনার পরেও ট্রেজারার কর্তৃক শনিবারের ট্রিপ আটকে দেয়া হয়েছে। সর্বশেষ গতকাল স্যারের কাছে আবার গিয়েছিলাম। স্যারের টেবিলে এটা কয়েকদিন যাবৎ পড়ে আছে।' 

তিনি আরও বলেন, 'আমরা বাজেট নিয়ে আসছি দুই বছরের জন্য। কিন্তু উনি বলছেন যে দুই বছর পরে এটার কী হবে? আমাদের ডাকসুর মেয়াদ এক বছর। আমরা দুই বছরের জন্য বাজেট নিয়ে আসছি, অতিরিক্ত বাজেট বরাদ্দ করে নিয়ে আসছি।' 

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'পরিবহন খাতে যে বরাদ্দ আমাদের তার চেয়ে বেশি ভর্তুকি দিতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সার্ভিস চালু হলে তা সাধারণত বন্ধ হয় না। ফলে দু'বছরের জন্য তহবিল আনা হলেও পরবর্তীতে সরকার যদি এই ফান্ড না দেয় তাহলে বিশ্ববিদ্যালয় বিপদে পড়বে। সে জায়গা থেকে বিষয়টি নিয়ে আরও চিন্তার প্রয়োজন রয়েছে।' 

তিনি আরও বলেন, 'বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের একক কোনো ক্ষমতা নেই কোনো সিদ্ধান্ত নেওয়ার, তাই তাদের অভিযোগটি ঠিক নয়।'

Related Topics

টপ নিউজ

ডাকসু / ঢাকা বিশ্ববিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
    বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত
  • প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ছবি: সৌজন্যে
    তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: সম্পর্ক জোরদারে বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?
  • ছবি: সংগৃহীত
    ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 
  • ছবি: আনাদোলু এজেন্সি
    ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

Related News

  • লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত
  • ফিফা বিশ্বকাপ চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা, যানচলাচলেও কড়াকড়ি
  • শিক্ষক ও অবকাঠামো সংকটে ওবিই বাস্তবায়নে হোঁচট খাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ইসরাফিল রতন
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদের পদত্যাগ

Most Read

1
বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
অর্থনীতি

বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

3
প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: সম্পর্ক জোরদারে বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

4
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 

6
ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net