Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
সংবিধান আমাদের অস্তিত্ব, আবেগ এবং শহীদের রক্তের সঙ্গে জড়িত: মির্জা ফখরুল  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 April, 2026, 10:10 pm
Last modified: 30 April, 2026, 10:16 pm

Related News

  • জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ: মাহ্‌দী আমিন
  • পর্যটন খাতকে প্রযুক্তিনির্ভর ও বিশ্বমানের করা অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া
  • জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সংবিধান আমাদের অস্তিত্ব, আবেগ এবং শহীদের রক্তের সঙ্গে জড়িত: মির্জা ফখরুল  

তিনি বলেন, 'রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে রাষ্ট্রে চরম অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি হতো, আমরা হয়তো জাতিকে রক্ষা করতে পারতাম কি না, তা নিয়ে সন্দেহ আছে।' 
টিবিএস রিপোর্ট
30 April, 2026, 10:10 pm
Last modified: 30 April, 2026, 10:16 pm
ফাইল ছবি: সংগৃহীত

স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধান আমাদের অস্তিত্ব, আমাদের আবেগ এবং ১৯৭১ সালে লাখ লাখ শহীদের রক্তের সঙ্গে জড়িত। এজন্য সংবিধানকে ধরে রাখার চেষ্টা করেছি। 

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, 'সংবিধানের অনেকগুলো ধারা ও অধ্যায় বারবার পরিবর্তন করে একে একটা ছেঁড়া পাতায় পরিণত করা হয়েছে। তারপরও এটি আমাদের সংবিধান, যার জন্য আমরা যুদ্ধ করেছি।' 

তিনি আরও বলেন, 'রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, তিনি একটি প্রতিষ্ঠান। ৫ আগস্টের পর এই রাষ্ট্রপতি না থাকলে রাষ্ট্রে চরম অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি হতো, আমরা হয়তো জাতিকে রক্ষা করতে পারতাম কি না, তা নিয়ে সন্দেহ আছে।' 

বিএনপির মহাসচিব বলেন, 'প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পরিবর্তনের প্রতীক৷ তিনি সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। নারীর ক্ষমতায়ন ও কৃষির উন্নয়নের কাজ শুরু হয়েছে। তিনি প্রতিদিন ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টা কাজ করছেন, যা তার রক্তে আছে।' 

মির্জা ফখরুল আরও বলেন, 'বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম তার এক বইয়ে লিখেছেন, জিয়াউর রহমান না থাকলে বাংলাদেশ হয়তো ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো। শহীদ জিয়া তলাবিহীন ঝুড়ির অপবাদ ঘুচিয়ে কৃষিবিপ্লব ঘটিয়েছিলেন। বেগম খালেদা জিয়াও একইভাবে নারীশিক্ষা ও স্বাস্থ্যসেবায় বিপ্লব ঘটিয়েছেন, তিনি কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি। শহীদ জিয়াউর রহমানের মৃত্যুর পর তার সম্বল ছিল মাত্র একটি ছেঁড়া গেঞ্জি। বেগম জিয়াও ভাড়া বাসায় ছিলেন।' 

মির্জা ফখরুল ইসলাম প্রধানমন্ত্রীকে নিয়ে একটি গল্প শুনিয়ে বলেন, '২০০২ সালে যখন চীনা প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসেন, আমি লাইনে দাঁড়িয়েছিলাম। আমার পাশেই ছিলেন আমানউল্লাহ আমান এবং আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বেগম জিয়া যখন চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছেলের পরিচয় করিয়ে দিয়ে বললেন 'মাই সান তারেক'৷  তখন চীনা প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই হাত শক্ত করে ধরে বলেছিলেন, 'ক্যারি দ্য ফ্ল্যাগ অব ইউর ফাদার অ্যান্ড মাদার'। আজ তিনি সেই স্বাধীনতার, সার্বভৌমত্বের এবং গণতন্ত্রের পতাকা সগৌরবে তুলে ধরেছেন।' 

লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বিএনপির চেয়ারম্যানের বৈঠকের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল ইসলাম বলেন, 'লন্ডনের ঐতিহাসিক বৈঠক নিয়ে যারা বিদ্রূপ করেন, আমি তাদের তীব্র নিন্দা জানাই। লন্ডনে আমাদের চেয়ারম্যান এবং তৎকালীন প্রধান উপদেষ্টার মধ্যে সেই বৈঠক হয়েছিল বলেই আজ আমরা এই পার্লামেন্টে বসতে পেরেছি। ওই বৈঠকেই নির্বাচন এবং প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি ঠিক হয়েছিল।'

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল / সংবিধান / তারেক রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • ছবি: টিবিএস
    গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

Related News

  • জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ: মাহ্‌দী আমিন
  • পর্যটন খাতকে প্রযুক্তিনির্ভর ও বিশ্বমানের করা অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • নভেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বের করার চেষ্টা করা হচ্ছে: টাইমস অভ ইন্ডিয়া
  • জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

‘চাঁদা দিতে রাজি না হওয়ায়’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

3
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

গুঁড়িয়ে দেওয়া রাড্ডা ক্লিনিকের ধ্বংসস্তূপের মাঝেই শতাধিক শিশুকে টিকাদান

6
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net