Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
এক সরকারের দুর্নীতি এবং আরেক সরকারের ভুল নীতিতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 April, 2026, 01:50 pm
Last modified: 20 April, 2026, 01:52 pm

Related News

  • হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৩
  • হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৩৯
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬২৮
  • হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩
  • ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১০

এক সরকারের দুর্নীতি এবং আরেক সরকারের ভুল নীতিতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী 

আর এক মাসের মধ্যে দেশের আরো ১ কোটি ৭৮ লাখ শিশুকে টিকাদান ক্যাম্পেইনের আওতায় আনা সম্ভব হবে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
টিবিএস রিপোর্ট
20 April, 2026, 01:50 pm
Last modified: 20 April, 2026, 01:52 pm
আজ সোমবার (২০ এপ্রিল) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশব্যাপী 'হাম টিকাদান ক্যাম্পেইন'- উদ্বোধন করে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ছবি: টিবিএস

এক সরকারের দুর্নীতি এবং আরেক সরকারের ভুল নীতির কারণে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে হলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। 

তিনি বলেন, '১৫ বছরের ব্যাপক দুর্নীতি, অব্যবস্থাপনা এবং পরবর্তী অন্তর্বর্তী সরকারের টিকা দান কর্মসূচিতে ভুল নীতির কারণে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এরপর মাত্র এক মাসের মধ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা করে সারাদেশে টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে।'

আর এক মাসের মধ্যে দেশের আরো ১ কোটি ৭৮ লাখ শিশুকে টিকাদান ক্যাম্পেইনের আওতায় আনা সম্ভব হবে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

আজ সোমবার (২০ এপ্রিল) সকালে নিজ নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেশব্যাপী 'হাম টিকাদান ক্যাম্পেইন'- উদ্বোধন করে এসব কথা বলেন ড. এম এ মুহিত। 

সারা দেশের ১ কোটি ৭৮ লাখ শিশুকে টিকাদান ক্যাম্পেইনের লক্ষ্য নিয়ে এই ক্যাম্পেইন কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

ড. এম এ মুহিত বলেন, 'পুরনো অকেজো যন্ত্রপাতি, চিকিৎসাসেবার অনুপযোগী পরিবেশ এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার অভাব—এমন এক ভগ্নপ্রায় স্বাস্থ্য ব্যবস্থা আমরা হাতে পেয়েছি।'

তিনি বলেন, 'সরকার গঠনের মাত্র ১৫ দিনের মাথায় হামের প্রাদুর্ভাব শুরু হয়েছে। এর মূলে রয়েছে বিগত ১৫ বছরের সীমাহীন জঞ্জাল।'

তিনি আরও বলেন, 'আমরা এমন এক স্বাস্থ্য ব্যবস্থা পেয়েছি যেখানে হাসপাতালগুলোতে চিকিৎসার ন্যূনতম পরিবেশ নেই, যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ে আছে। হামের মতো দ্রুত সংক্রামক ব্যাধি শিশুদের সময়মতো টিকা দিলে সহজেই প্রতিরোধ করা যেত। কিন্তু সঠিক সময়ে টিকা না পাওয়ায় শিশুরা আজ আক্রান্ত হচ্ছে।'

ভগ্নপ্রায় অর্থনীতি ও বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থার মধ্যেও বর্তমান সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, 'পুরো দেশে টিকাদান কার্যক্রম শুরুর আগে আমরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করেছি। এরই মধ্যে ১০ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। এর পাশাপাশি দেশের ৫টি সিটি কর্পোরেশন এলাকায় আরও ৫ লাখ শিশুকে টিকার আওতায় আনা হয়েছে।'

এখন ১ কোটি ৭৮ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, খুব দ্রুতই এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে। তিনি বলেন, 'যথাযথ পদক্ষেপ নেওয়ার ফলে আগামী এক মাসের মধ্যে দেশের ১ কোটি ৭৮ লাখ শিশুকে টিকাদান ক্যাম্পেইনের আওতায় আনা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।'

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

স্বাস্থ্য প্রতিমন্ত্রী / স্বাস্থ্য ব্যবস্থা / ভূল নীতি / হাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৩
  • হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬৩৯
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬২৮
  • হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১৩
  • ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬১০

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net