Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
পেঁয়াজ-রসুনের অপচয় ঠেকাতে ৮,০০০ এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা: কৃষিমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 April, 2026, 02:05 pm
Last modified: 15 April, 2026, 02:05 pm

Related News

  • বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম; মূল্য তালিকা টানানোর নির্দেশ প্রতিমন্ত্রীর
  • বাম্পার ফলনেও নেই লাভ, ঋণের বোঝায় জর্জরিত আলু-পেঁয়াজ চাষিরা
  • রমজানের আগে কমেছে পেঁয়াজ ও সবজির দাম; বেড়েছে চিনির দাম
  • চলতি মাসে বাজারে আসছে ৭৫ হাজার টন দেশীয় পেঁয়াজ, স্থিতিশীলতা ফিরবে বাজারে
  • রেকর্ড উৎপাদনের পরেও কেন বাড়ছে পেঁয়াজের দাম?

পেঁয়াজ-রসুনের অপচয় ঠেকাতে ৮,০০০ এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা: কৃষিমন্ত্রী

এর মাধ্যমে পেঁয়াজ-রসুনের অপচয় কমবে বলে উল্লেখ করেন তিনি।
টিবিএস রিপোর্ট
15 April, 2026, 02:05 pm
Last modified: 15 April, 2026, 02:05 pm
কোলাজ: টিবিএস

দেশে পেঁয়াজ ও রসুনের অধিক উৎপাদনশীল এলাকায় সরকার মোট ৮,০০০ এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এর মাধ্যমে পেঁয়াজ-রসুনের অপচয় কমবে বলে উল্লেখ করেন তিনি।

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদের লিখিত প্রশ্নে তিনি বলেন, তার নির্বাচনী এলাকা রাজবাড়ী-২-এর পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় দেশের মোট উৎপাদিত পেঁয়াজের ২০-২৫ শতাংশ উৎপাদিত হয়। এ তিন উপজেলায় মোট ৩৪ হাজার ৪৭০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয় এবং আনুমানিক ৫ লাখ ৬৮ হাজার ৭৫৫ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়। তবে সংরক্ষণের অভাবে এর মধ্যে ২০-৩০ শতাংশ নষ্ট হয়ে যায়। 

তিনি বলেন, "যদি ১০ থেকে ১২ হাজার এয়ার ফ্লো মেশিন সরকারিভাবে দেওয়া হয়, তাহলে উৎপাদিত পেঁয়াজের ১৫ থেকে ২৫ শতাংশ কম নষ্ট হবে; সরকারিভাবে এয়ার ফ্লো মেশিন বৃদ্ধির কোনো পরিকল্পনা আছে কিনা; থাকলে তা কী?"

জবাবে কৃষিমন্ত্রী বলেন, "পেঁয়াজ সংরক্ষণে ইতোমধ্যে কৃষক পর্যায়ে প্রণোদনার মাধ্যমে পাংশা উপজেলায় ৫০৫টি, কালুখালী উপজেলায় ২৬০টি এবং বালিয়াকান্দি উপজেলায় ৪৯৫টি এয়ার ফ্লো মেশিন সরবরাহ ও স্থাপন করা হয়েছে।"

তিনি আরও বলেন, "কৃষক পর্যায়ে পেঁয়াজ ও রসুন সংরক্ষণের লক্ষ্যে কৃষি বিপণন অধিদপ্তর 'বায়ু প্রবাহ পদ্ধতিতে পেঁয়াজ ও রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন এবং বিপণন কার্যক্রম উন্নয়ন' শীর্ষক একটি প্রকল্প প্রণয়ন করেছে।" 

প্রকল্পটি বর্তমানে কৃষি মন্ত্রণালয়ে পর্যালোচনাধীন রয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, "প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলাসহ পেঁয়াজ ও রসুনের অধিক উৎপাদনশীল এলাকায় মোট ৮ হাজার এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রকল্প অনুমোদন সাপেক্ষে রাজবাড়ী-২ আসনের পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় ৮০০ থেকে ১,০০০টি এয়ার ফ্লো মেশিন স্থাপন করা হবে।"

Related Topics

টপ নিউজ

পেঁয়াজ / রসুন / এয়ার ফ্লো মেশিন / কৃষি যন্ত্রাংশ / কৃষি যন্ত্রপাতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
    ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকি ছবি: সংগৃহীত
    বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
    সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

Related News

  • বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম; মূল্য তালিকা টানানোর নির্দেশ প্রতিমন্ত্রীর
  • বাম্পার ফলনেও নেই লাভ, ঋণের বোঝায় জর্জরিত আলু-পেঁয়াজ চাষিরা
  • রমজানের আগে কমেছে পেঁয়াজ ও সবজির দাম; বেড়েছে চিনির দাম
  • চলতি মাসে বাজারে আসছে ৭৫ হাজার টন দেশীয় পেঁয়াজ, স্থিতিশীলতা ফিরবে বাজারে
  • রেকর্ড উৎপাদনের পরেও কেন বাড়ছে পেঁয়াজের দাম?

Most Read

1
২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের

2
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

3
প্রতীকি ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net