Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
জুলাই-আগস্ট আন্দোলনের ‘ক্যাপ্টেন’ তারেক রহমান: সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 April, 2026, 03:00 pm
Last modified: 07 April, 2026, 03:05 pm

Related News

  • জুলাই আন্দোলনের সহিংসতা মামলায় সাবেক সংসদ সদস্য বদির জামিন স্থগিত
  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে
  • ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
  • মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, সন্ধ্যার পর ডোবার পাশে দাঁড়ান: চট্টগ্রামের মেয়রকে প্রধানমন্ত্রীর পরামর্শ
  • বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

জুলাই-আগস্ট আন্দোলনের ‘ক্যাপ্টেন’ তারেক রহমান: সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 

বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম বলেন, “আমরা কারও কাছে ট্রফি আনতে যাইনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে আমাদের ক্যাপ্টেন তারেক রহমানের হাতে ট্রফি তুলে দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছিলেন।”
টিবিএস রিপোর্ট
07 April, 2026, 03:00 pm
Last modified: 07 April, 2026, 03:05 pm
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-আন্দোলনের প্রকৃত 'ক্যাপ্টেন' বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম বলেন, "এনসিপির এক নেতা দাবি করেন ছাত্র-জনতা খেলেছে আর ট্রফি বিএনপি নিয়ে গেছে। আমি স্পষ্ট করতে চাই, আমরা কারও কাছে ট্রফি আনতে যাইনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে আমাদের ক্যাপ্টেন তারেক রহমানের হাতে ট্রফি তুলে দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছিলেন। এতেই প্রমাণিত হয় এই আন্দোলনের মূল নেতৃত্বে কোন দল ও কোন নেতা ছিলেন।" 

তিনি আরও বলেন, 'এই আলোচনার মাধ্যমেই দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হয়েছে এবং আজ একটি ঐতিহাসিক সংসদ গঠিত হয়েছে।'

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, "মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই কারণ তিনি আওয়ামী লীগ দ্বারা নির্বাচিত হয়েও এই সংসদে দাঁড়িয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে 'স্বাধীনতার ঘোষক' এবং বেগম খালেদা জিয়াকে 'গণতন্ত্রের মা' হিসেবে অভিহিত করেছেন। এমনকি তার ভাষণের মাধ্যমেই প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ ছিল ফ্যাসিস্ট, স্বৈরাচার এবং ভোট চোর। এই সত্য উচ্চারিত হওয়া বিএনপি ও সংসদ নেতা তারেক রহমানের বড় রাজনৈতিক কৃতিত্ব।"

সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ 'ফ্যামিলি কার্ড' ইতোমধ্যে সারাদেশে নারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পাশাপাশি কৃষকদের জন্য চালু হওয়া 'কৃষক কার্ড' নিয়েও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।

তিনি ঘোষণা করেন, আগামী ১৪ এপ্রিল (১লা বৈশাখ) টাঙ্গাইল সদর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই 'কৃষক কার্ড' বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।

Related Topics

টপ নিউজ

জুলাই আগস্ট আন্দোলন / জুলাই আন্দোলন / ক্যাপ্টেন / প্রধানমন্ত্রী তারেক রহমান / স্থানীয় সরকার প্রতিমন্ত্রী / মন্তব্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • জুলাই আন্দোলনের সহিংসতা মামলায় সাবেক সংসদ সদস্য বদির জামিন স্থগিত
  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে
  • ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
  • মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, সন্ধ্যার পর ডোবার পাশে দাঁড়ান: চট্টগ্রামের মেয়রকে প্রধানমন্ত্রীর পরামর্শ
  • বাবা-মা ও ভাইয়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net