ভারত থেকে ৫,০০০ টন ডিজেল আসছে আজ
আসামের নুমালিগড় শোধনাগার থেকে সীমান্তবর্তী (ক্রস-বর্ডার) পাইপলাইনের মাধ্যমে আজ মঙ্গলবার (১০ মার্চ) দেশে ৫,০০০ টন ডিজেল পাঠাচ্ছে ভারত।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মুহাম্মদ রেজানুর রহমানের বরাত দিয়ে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।
ফোনালাপে এএনআই-কে তিনি বলেন, "ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি রয়েছে। সেই চুক্তি অনুযায়ী পাইপলাইনের মাধ্যমে ভারত প্রতি বছর বাংলাদেশকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল সরবরাহ করবে। আজ যে ৫,০০০ টন ডিজেল আসছে, সেটি এই চুক্তিরই অংশ।"
বিপিসি চেয়ারম্যান আরও বলেন, "চুক্তি অনুযায়ী ছয় মাসের মধ্যে কমপক্ষে ৯০,০০০ টন ডিজেল বাংলাদেশে আমদানি হওয়ার কথা। আজ ৫,০০০ টনের চালান আসছে, আশা করছি আগামী দুই মাসের মধ্যে ছয় মাসের পুরো ডিজেলের পরিমাণ আমরা নিয়ে আসতে পারব।"
