Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 February, 2026, 04:50 pm
Last modified: 15 February, 2026, 05:27 pm

Related News

  • রমজানের শুরুতেই চট্টগ্রামের বাজারে আগাম তরমুজ, দাম চড়া
  • ফুটপাত থেকে ব্র্যান্ডের আউটলেট—জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা
  • খেজুর দিয়ে রোজা ভাঙা কেন স্বাস্থ্যের জন্য উপকারী?
  • দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও রমজানের পবিত্রতা রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জামায়াত আমিরের
  • বাংলাদেশে রোজা কবে থেকে শুরু?

রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

রিট আবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের অধিকাংশ নাগরিক মুসলমান। স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাই এ দেশের আইন, প্রথা ও নীতি।
টিবিএস রিপোর্ট
15 February, 2026, 04:50 pm
Last modified: 15 February, 2026, 05:27 pm
ফাইল ছবি: সংগৃহীত

পুরো রমজান মাস জুড়ে দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কে এম ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা। আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল। এর আগে, পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে তিনি নিজেই সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেছিলেন।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে রমজান মাসে স্কুল বন্ধ রাখতে আইনি নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। নোটিশের কোনো জবাব না পাওয়ায় পরবর্তীতে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।

রিট আবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের অধিকাংশ নাগরিক মুসলমান। স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাই এ দেশের আইন, প্রথা ও নীতি। সংবিধানের ৩১ অনুচ্ছেদে বলা হয়েছে, আইন ছাড়া কিছুই করা যাবে না। আবার অনুচ্ছেদ ১৫২(১) অনুযায়ী, আইন অর্থ বাংলাদেশে আইনের ক্ষমতা সম্পন্ন যেকোনো প্রথা ও রীতি। সেই হিসেবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের বিতর্কিত সিদ্ধান্তটি অসাংবিধানিক।

আবেদনে আরও বলা হয়, স্কুলের কোমলমতি শিশু-কিশোররা সারাদিন ক্লাস ও যাতায়াতের ফলে ক্লান্ত হয়ে পড়ে, যা তাদের রোজা রাখার ক্ষেত্রে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এতে তাদের মধ্যে ধর্মীয় আচার চর্চায় অনীহা তৈরির সম্ভাবনা দেখা দেয়, যা ধর্মীয় মূল্যবোধের অন্তরায়। এছাড়া রমজান মাসে স্কুল খোলা রাখলে শহরগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা নগরবাসীকে চরম দুর্ভোগের মুখে ফেলে। জনস্বার্থ ও শিক্ষার্থীদের কল্যাণের কথা বিবেচনা করেই এই রিট দায়ের করা হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

স্কুল বন্ধের ঘোষণা / হাইকোর্ট / রমজান মাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • রমজানের শুরুতেই চট্টগ্রামের বাজারে আগাম তরমুজ, দাম চড়া
  • ফুটপাত থেকে ব্র্যান্ডের আউটলেট—জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা
  • খেজুর দিয়ে রোজা ভাঙা কেন স্বাস্থ্যের জন্য উপকারী?
  • দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও রমজানের পবিত্রতা রক্ষায় কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জামায়াত আমিরের
  • বাংলাদেশে রোজা কবে থেকে শুরু?

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net