বিএনপি সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ চীনের; দুদেশের সম্পর্কে নতুন অধ্যায় রচনার আশা প্রকাশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীন। একইসঙ্গে তারা বিএনপির নতুন সরকারের সঙ্গে কাজ করারও আগ্রহ প্রকাশ করেছে।
আজ শুক্রবার এক ফেসবুক পোস্টে চীনা দূতাবাস এ দেশের নতুন সরকারের সাথে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে। সেই সাথে চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচিত হওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়েছে পোস্টটিতে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমকে ব্যাপকহারে উদ্ধৃত করে বিএনপির বিজয়ের সম্ভাবনার কথা বলা হয়েছে।
২০২৪ সালের অগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদার ও বিনিয়োগ বাড়ায় বেইজিং। প্রতিরক্ষা ও চিকিৎসা খাতে সহিযোগিতাও বাড়িয়েছে দুই দেশ।
