Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
ভোটগণনায় কারচুপির অভিযোগ নিয়ে রাত ৩টায় ইসিতে মামুনুল হক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 February, 2026, 03:20 am
Last modified: 13 February, 2026, 03:24 am

Related News

  • জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • বিগত চার সংসদের চেয়ে এবারে এমপিদের ঋণ সর্বোচ্চ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা: টিআইবি
  • নির্বাচিত সংসদ সদস্যদের গড় বয়স ৫৯ বছর; প্রথমবার এমপি হয়েছেন ২০৯ জন: টিআইবি
  • নির্বাচনে বড় ম্যান্ডেট পাওয়া বিএনপির সামনে এরপর কী?

ভোটগণনায় কারচুপির অভিযোগ নিয়ে রাত ৩টায় ইসিতে মামুনুল হক

অভিযোগের বিষয়ে মাওলানা মামুনুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, “আমার আসনে ৯ জন প্রার্থী। ব্যালটের এক পাশে ৫ জন এবং অপর পাশে ৪ জন প্রার্থীর নাম। আমার নাম বাম দিকে সবার নিচে। আমার নামের পাশের ঘর খালি থাকায় অনেক ভোটার ভুলক্রমে ওই ফাঁকা জায়গায় সিল দিয়েছেন। সেই ব্যালটগুলো বাতিল করা হয়েছে।”
টিবিএস রিপোর্ট
13 February, 2026, 03:20 am
Last modified: 13 February, 2026, 03:24 am
ছবি: টিবিএস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের ভোটগণনায় কারচুপির অভিযোগ তুলে শুক্রবার দিবাগত রাত ৩টায় নির্বাচন কমিশন (ইসি) ভবনে হাজির হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। এর আগে রাত ২টার দিকে তিনি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে অভিযোগ দিতে গেলে তাকে নির্বাচন কমিশনে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

রিটার্নিং অফিসার তাকে বলেন, "পাশেই নির্বাচন কমিশনের অফিস। আপনি সেখানে অভিযোগ দিতে পারেন। এছাড়া ফলাফল ঘোষণার পর সংক্ষুব্ধ হলে আদালতে অভিযোগ দিতে পারেন। আদালত আমাদের যে নির্দেশনা দিবেন আমরা সেভাবেই কাজ করব। প্রয়োজনে পুনরায় ভোট গণনা হবে।"

অভিযোগের বিষয়ে মাওলানা মামুনুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, "আমার আসনে ৯ জন প্রার্থী। ব্যালটের এক পাশে ৫ জন এবং অপর পাশে ৪ জন প্রার্থীর নাম। আমার নাম বাম দিকে সবার নিচে। আমার নামের পাশের ঘর খালি থাকায় অনেক ভোটার ভুলক্রমে ওই ফাঁকা জায়গায় সিল দিয়েছেন। সেই ব্যালটগুলো বাতিল করা হয়েছে।"

তিনি অভিযোগ করে আরও বলেন, "ঢাকা-৮ আসনেও একইভাবে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের নাম ব্যালটে থাকায় সেখানেও কিছু সিল ফাঁকা জায়গায় পড়েছিল। কিন্তু সেসব ভোট মির্জা আব্বাসের নামে গণনা করা হয়েছে।"

মাওলানা মামুনুল হক জানান, তার আসনের ১৩৯টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৫০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, যেখানে তাঁর ১২০০ ভোট বাতিল হয়েছে। তিনি ধারণা করছেন, সব কেন্দ্র মিলিয়ে এমন বাতিল হওয়া ভোটের সংখ্যা প্রায় তিন হাজারে পৌঁছাবে।

তিনি বলেন, "ঢাকা-১৩ আসনে আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ ২২০০ ভোটের ব্যবধানে আমার থেকে এগিয়ে আছেন বলে জানানো হয়েছে। কিন্তু আমার বাতিল করা ৩০০০ ভোট যদি বৈধ হিসেবে গণ্য করা হয়, তবে এই আসনে আমিই জয়ী হই।"

Related Topics

টপ নিউজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন / মামুনুল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির
  • বিগত চার সংসদের চেয়ে এবারে এমপিদের ঋণ সর্বোচ্চ ১১ হাজার ৩৫৬ কোটি টাকা: টিআইবি
  • নির্বাচিত সংসদ সদস্যদের গড় বয়স ৫৯ বছর; প্রথমবার এমপি হয়েছেন ২০৯ জন: টিআইবি
  • নির্বাচনে বড় ম্যান্ডেট পাওয়া বিএনপির সামনে এরপর কী?

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net