ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিপুল ব্যবধানে এগিয়ে তারেক রহমান
বেসরকারি ফলাফল অনুযায়ী, ঢাকা-১৭ এবং বগুড়া-৬ সংসদীয় আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাত ৯টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী ঢাকা-১৭ আসনে তারেক রহমান ৬০ হাজার ২১৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মো. এস এম খালিদুজ্জামান পেয়েছেন ২৪ হাজার ৫২৪ ভোট।
অন্যদিকে, বগুড়া-৬ আসনের ২৭টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, বিএনপি প্রধান ৩৭ হাজার ৪৬৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. আবিদুর রহমান পেয়েছেন ১৭ হাজার ৪২৮ ভোট।
বর্তমানে বাকি কেন্দ্রগুলোতে ভোট গণনা চলছে।
