Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
পোলিং অফিসারের ভুলে ভোট দিতে পারলেন না বৃদ্ধা, অফিসারকে প্রত্যাহার 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 February, 2026, 02:55 pm
Last modified: 12 February, 2026, 02:57 pm

Related News

  • ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু; হবে পাঁচ ধাপে
  • স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি
  • ‘নৌকা’ প্রতীক স্থগিত করল ইসি, একক প্রার্থীর ক্ষেত্রে যুক্ত হলো ‘না’ প্রতীক
  • ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সল আমিন  
  • পূর্ব জার্মানির নির্বাচনে বড় ব্যবধানে জিতল অভিবাসন-বিরোধী কট্টর ডানপন্থি দল, ধন্যবাদ দিল মাস্ককে

পোলিং অফিসারের ভুলে ভোট দিতে পারলেন না বৃদ্ধা, অফিসারকে প্রত্যাহার 

টিবিএস রিপোর্ট
12 February, 2026, 02:55 pm
Last modified: 12 February, 2026, 02:57 pm
ঢাকা ১৯ আসনের একটি ভোটকেন্দ্র। ছবি: টিবিএস

ঢাকার আশুলিয়ায় (ঢাকা-১৯) একজন পোলিং অফিসারের ভুলে একজন বৃদ্ধা নারী ভোট দিতে পারেননি বলে অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট পোলিং অফিসার বিপারুল ইসলামকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে টিবিসকে জানিয়েছেন কেন্দ্রটিতে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান।

এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়ার দোসাইদ অধন্য কুমার স্কুল অ্যান্ড কলেজের (কেন্দ্র-১) মহিলা কেন্দ্রে এই ঘটনা ঘটে।

অবশ্য ঢাকা-১৯ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা জানান, পোলিং অফিসারের অসতর্কতার কারণে এমনটি ঘটেছে, কিন্তু কোনো অনিয়মের ঘটনা ঘটেনি।

কেন্দ্রটিতে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান টিবিএসকে বলেন, 'মূলত ওই কর্মকর্তার (বিপারুল ইসলাম) অসতর্কতার কারণে…উনি হয়তো একজন ভোট দিতে আসছে, তার সিরিয়ালে টিক না দিয়ে অন্য সিরিয়ালে টিক দিয়ে ফেলেছেন। পরে যখন জাহানারা বেগম নামে একজন বয়স্ক নারী ভোট দিতে আসেন, দেখা গেছে তার সিরিয়ালে টিক দেওয়া হয়ে গেছে, যার কারণে আর ওই ভদ্রমহিলার ভোটটি নেওয়া যায়নি।'

তিনি আরও বলেন, 'এ ঘটনার পর সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও ঘটনাস্থলে এসে বিষয়টি তদন্ত করে গেছেন। মূলত এটি একটি মিসটেক। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পর তাদের পরামর্শে সংশ্লিষ্ট ওই কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখানে কোনো অনিয়ম বা অন্য কোনো ঘটনা নেই।'

যোগাযোগ করলে ঢাকা-১৯ আসনের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম টিবিএসকে বলেন, অভিযোগ পাওয়ামাত্র অভিযুক্ত সেই কর্মকর্তাকে সড়িয়ে নেওয়া হয়েছে। 'এটি মূলত একটু ভুল ছিল, তবে এখানে কোনো অনিয়মের তথ্য বা প্রমাণ আমরা পাইনি।'

কেন্দ্রটিতে মোট ৩ হাজার ১৩৩ জন ভোটারের মধ্যে বেলা ১২টা পর্যন্ত ৯৮৮ জন ভোটার তাদের ভোট দিয়েছেন বলেও জানান প্রিজাইডিং কর্মকর্তা।

Related Topics

টপ নিউজ

নির্বাচন / পোলিং অফিসার / ত্রয়োদশ জাতীয় নির্বাচন / জাতীয় নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
    ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকি ছবি: সংগৃহীত
    বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
    সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

Related News

  • ২১ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরু; হবে পাঁচ ধাপে
  • স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি
  • ‘নৌকা’ প্রতীক স্থগিত করল ইসি, একক প্রার্থীর ক্ষেত্রে যুক্ত হলো ‘না’ প্রতীক
  • ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই মির্জা ফয়সল আমিন  
  • পূর্ব জার্মানির নির্বাচনে বড় ব্যবধানে জিতল অভিবাসন-বিরোধী কট্টর ডানপন্থি দল, ধন্যবাদ দিল মাস্ককে

Most Read

1
২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের

2
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

3
প্রতীকি ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net