Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সেই সহকারী প্রোগ্রামারের জামিন মঞ্জুর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 February, 2026, 04:45 pm
Last modified: 05 February, 2026, 05:24 pm

Related News

  • বিধিবহির্ভূতভাবে রাজউকের প্লট গ্রহণের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন
  • অন্তর্বর্তী সরকারের আমলে আন্তর্জাতিক চুক্তির বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি: জামায়াত আমির
  • হাইকোর্টে জামিন পেলেন আনিস আলমগীর
  • জামায়াতের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান  
  • সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন, ‘১২ তারিখের পরে চড়ব’

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সেই সহকারী প্রোগ্রামারের জামিন মঞ্জুর

উভয় পক্ষের শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমাণ রাখেন এবং পরে বিকেলে পাঁচ হাজার টাকার মুচলেকায় আসামির জামিন মঞ্জুর করেন।
টিবিএস রিপোর্ট
05 February, 2026, 04:45 pm
Last modified: 05 February, 2026, 05:24 pm
ছবি: টিবিএস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স' (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় করা মামলায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত। সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা এই মামলায় শুনানি শেষে আদালত তাকে জামিন দেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত পাঁচ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. আবদুর রাজ্জাক। তবে এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, 'এই আদেশে আমরা সংক্ষুব্ধ। এই জামিনের বিরুদ্ধে আমাদের টিম বসে পরবর্তীতে সিদ্ধান্ত নেব।'

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার সালেহ আবু নাঈম আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, 'মামলা তদন্তের স্বার্থে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আসামিকে ডিবি হেফাজতে রাখা হয়। আসামিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আসামি যে সকল ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অপরাধ সংঘটন করেছেন তার ফরেনসিক পরীক্ষা প্রক্রিয়াধীন। আসামির নাম-ঠিকানা যাচাই ও মামলা তদন্ত অব্যাহত আছে। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত আসামিকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।'

এদিন বেলা ২টা ৪২ মিনিটের দিকে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে আসামিকে এজলাসে তোলা হয়। কিছুক্ষণ পর বিচারক এজলাসে উপস্থিত হয়ে বিচারিক কার্যক্রম শুরু করেন।

শুনানির শুরুতে আসামি পক্ষের আইনজীবী আলমগীর জামিন প্রার্থনা করে বলেন, 'আসামিকে রাজনৈতিক প্রেক্ষাপটে আটক করা হয়েছে। আসামি ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নন। আসামি জামিন পেলে পলাতক হবেন না। যে কোনো শর্তে তার জামিনের প্রার্থনা করছি।'

অন্যদিকে, বাদীপক্ষের আইনজীবী মো. আবদুর রাজ্জাকসহ একাধিক আইনজীবী জামিনের বিরোধিতা করেন। তারা বলেন, 'আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তার মোবাইলের ফরেনসিক রিপোর্ট পাওয়া গেছে। নির্বাচনের আগেই এ ধরনের কাজ করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছেন তিনি। এ আসামি যে কাজ করেছেন সেটা স্বৈরাচারী সরকারের প্রেতাত্মা হিসেবে করেছেন। ওনার কি কাজ ছিল যে জামাতের আমিরের মতো সম্মানিত লোকের আইডি হ্যাক করতে হবে? তার মতো লোককে তিনি কোন কারণে হয়রানি করলেন? উনি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এটা করেছেন। মহিলা ভোটার যেহেতু অনেক এ কারণে তাদেরকে উত্তেজিত করার জন্য জামাতের আমিরের নামে ইচ্ছাকৃতভাবে এটা করেছেন।'

তদন্ত কর্মকর্তার ভূমিকার সমালোচনা করে বাদীপক্ষের আইনজীবী আরও বলেন, 'এ দেশে শাক পাতা চুরি করলেও ৭ বা ৮ দিন রিমান্ড চাওয়া হয়। তদন্ত কর্মকর্তা কি কারণে রিমান্ড চায়নি জানি না। আসামির বিরুদ্ধে রিমান্ড আবেদন করা উচিত ছিল। কারণ এখানে জিজ্ঞাসাবাদের ব্যাপার আছে। উনি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এটা করেছেন।'

এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা আসামি ছরওয়ারে আলম বলেন, 'আমি সজ্ঞানে বলছি, কয়েকদিন পর রিটায়ার্ডে যাব আমি এ ধরনের কাজ করিনি। আমি কিছুই করিনি। এমনকি এসব কখনো কল্পনাও করিনি, সত্যি বলছি। আমি তদন্ত কর্মকর্তাকে সব ধরনের সহযোগিতা করতে চেয়েছি। চাকুরীর শেষ বয়সে এসে আমি এসব কাজ করব কেন?'

তিনি আরও বলেন, 'আমি স্বেচ্ছায় আমার মোবাইল, ল্যাপটপ তদন্ত কর্মকর্তাকে দিয়ে সহযোগিতা করেছি। আমার হাত দিয়ে কোনো ধরনের খারাপ কাজ করিনি। খারাপ কাজ করতে পারি না। কখনো করবও না। আমি এই বয়সে এসব করে নিজের পেনশন নষ্ট করব কেন? এই কাজ করার কোনো মানে নেই। আমার বয়স হয়েছে, পরিবার রয়েছে। এরকম কাজ করতে যাব কেন?'

শুনানির এক পর্যায়ে বিচারক জানতে চান ভুক্তভোগীর ডিভাইস জব্দ করা হয়েছে কি না। তবে বাদীপক্ষের আইনজীবীরা এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। তারা বলেন, 'তার সাথে আরও কারা জড়িত এবং তার মেইল দিয়ে কারা কারা ঢুকেছে, সেটাও জানতে হবে। আসামির মেইল তো তিনি নিজেই ব্যবহার করেন।'

উভয় পক্ষের শুনানি শেষে আদালত আদেশ অপেক্ষমাণ রাখেন এবং পরে বিকেলে পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

এদিকে, স্বামীকে দেখতে আদালতে উপস্থিত হওয়া স্ত্রী শামীম আরা বলেন, 'আমার স্বামী এই ধরনের কোনো কাজ করতে পারেন না। ৩২ বছর চাকুরীর বয়সে এসে এসব করবেন! আর কিছুদিন পরে তিনি রিটায়ার্ড করবেন। এখন এসব করে পেনশন নষ্ট করার কোনো মানে হয় না। তাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছিল। তিনি নির্দোষ বলে আজকে জামিন পেলেন।'

এর আগে, গত বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার এজাহার অনুযায়ী, রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন গত ৩১ জানুয়ারি বিকাল ৫টার দিকে ডা. শফিকুর রহমানের অফিসিয়াল 'এক্স' অ্যাকাউন্ট হ্যাক করেন। হ্যাকাররা সেখান থেকে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট দেন, যাতে নারীর প্রতি বিদ্বেষ, অশ্লীলতা, জাতিগত সহিংসতা ও দাঙ্গা-হাঙ্গামা ছড়ানোর উসকানি ছিল। অল্প সময়ের মধ্যে অ্যাকাউন্টটি উদ্ধার করা হলেও এ ঘটনায় গত বুধবার রাজধানীর হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে মামলা করেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. সিরাজুল ইসলাম।

Related Topics

টপ নিউজ

জামায়াত আমির / এক্স অ্যাকাউন্ট / জামিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
    মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক
  • ছবি: সংগৃহীত
    চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

Related News

  • বিধিবহির্ভূতভাবে রাজউকের প্লট গ্রহণের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন
  • অন্তর্বর্তী সরকারের আমলে আন্তর্জাতিক চুক্তির বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি: জামায়াত আমির
  • হাইকোর্টে জামিন পেলেন আনিস আলমগীর
  • জামায়াতের ইফতার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান  
  • সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন, ‘১২ তারিখের পরে চড়ব’

Most Read

1
সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
বাংলাদেশ

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড

2
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

3
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন

5
আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net