Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
চট্টগ্রামে ভোটের আগে ও পরে ৫ দিন জনসভা-মিছিল নিষিদ্ধ, অমান্য করলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 February, 2026, 10:50 pm
Last modified: 04 February, 2026, 10:52 pm

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • জঙ্গল সলিমপুরে অভিযান ঠেকাতে ট্রাক দিয়ে ব্যারিকেড, কালভার্ট ভেঙে দিল সন্ত্রাসীরা

চট্টগ্রামে ভোটের আগে ও পরে ৫ দিন জনসভা-মিছিল নিষিদ্ধ, অমান্য করলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড

আজ চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
04 February, 2026, 10:50 pm
Last modified: 04 February, 2026, 10:52 pm
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের দিনের দুদিন আগে ও পরে মিলিয়ে পাঁচ দিন চট্টগ্রামে জনসভা, মিছিল ও  শোভাযাত্রা নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।

আজ বুধবার চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অমান্য করলে দুই থেকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা  হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮ অনুযায়ী জেলা প্রশাসক, চট্টগ্রাম ও রিটার্নিং অফিসার ২৭৮ চট্টগ্রাম-১, ২৭৯ চট্টগ্রাম-২, ২৮০ চট্টগ্রাম-৩, ২৮৩ চট্টগ্রাম-৬, ২৮৪ চট্টগ্রাম-৭, ২৮৯ চট্টগ্রাম-১২, ২৯০ চট্টগ্রাম-১৩, ২৯১ চট্টগ্রাম-১৪, ২৯২ চট্টগ্রাম-১৫ এবং ২৯২ চট্টগ্রাম-১৬ নির্বাচনি এলাকার সর্বসাধারণের অবগতির জন্য জানাচ্ছি যে, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল সাড়ে ৪টায় শেষ হবে। ভোটগ্রহণ শুরু হওয়ার আগের ৪৮ ঘণ্টা অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উল্লিখিত নির্বাচনি এলাকায় জন্য এসব নির্দেশনা দেওয়া হয়েছে। 

আরও বলা হয়েছে, এই সময়ের মধ্যে কোনো ব্যক্তি আক্রমণাত্মক কাজ বা বিশৃঙ্খলামূলক আচরণ, ভোটার বা নির্বাচনি কাজে নিয়োজিত বা দায়িত্ব পালনরত ব্যক্তিদের হুমকি বা ভীতিপ্রদর্শন এবং কোনো অস্ত্র বা শক্তি প্রদর্শন বা ব্যবহার করতে পারবেন না। 

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফ উদ্দিন গণবিজ্ঞপ্তির বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন। 

চট্টগ্রাম দক্ষিণ ও উত্তর জেলায় ১০টি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসন। শহরের ৫টি রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব বিভাগীয় কমিশনার ও একটির দায়িত্ব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পালন করছেন।

Related Topics

টপ নিউজ

জনসভা / চট্টগ্রাম / সারাদেশ / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • চট্টগ্রামের ডিসিকে আদালত অবমাননার নোটিশ
  • চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • জঙ্গল সলিমপুরে অভিযান ঠেকাতে ট্রাক দিয়ে ব্যারিকেড, কালভার্ট ভেঙে দিল সন্ত্রাসীরা

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net