Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
বিএনপির ফ্যামিলি কার্ড হাসিনার ১০ টাকার চালের মতো: গোলাম পরওয়ার 

বাংলাদেশ

সাবিত আল হাসান
04 February, 2026, 03:25 pm
Last modified: 04 February, 2026, 03:29 pm

Related News

  • কমান্ডার ইন বিফ: বাংলাদেশের ভক্তদের মন জয় করে নিয়েছে গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪
  • মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে জামায়াতের সেক্রেটারি জেনারেল
  • আপিল বিভাগেও আইভীর জামিন বহাল, কারামুক্তিতে নেই আইনি বাধা
  • একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

বিএনপির ফ্যামিলি কার্ড হাসিনার ১০ টাকার চালের মতো: গোলাম পরওয়ার 

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কথা বলে। মানুষ ১৮ কোটি, কার্ড দিবে নাকি ৫০ কোটি। শেখ হাসিনার ১০ টাকার চাউলের মতো।’
সাবিত আল হাসান
04 February, 2026, 03:25 pm
Last modified: 04 February, 2026, 03:29 pm
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আয়োজিত নির্বাচনী সমাবেশে গোলাম পরওয়ার। ছবি: টিবিএস

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সারাদেশের সর্বস্তরের মানুষ এবার পরিবর্তন চায়। এই পরিবর্তনের মানে হচ্ছে স্বাধীনতার পর থেকে যারা দেশ শাসন করেছে তাদেরকে চায় না।

মঙ্গলবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। 

তিনি বলেন, আমরা ইসলামী চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাইয়ের চেতনাকে একত্রিত হয়ে দেশ গঠন করবো। নতুন বাংলাদেশে আমাদের সংগ্রাম হবে দুর্নীতির বিরুদ্ধে। রাষ্ট্র দুর্নীতিমুক্ত করবো। কোনো এলাকায় উন্নয়ন প্রকল্পে যত টাকা বরাদ্ধ হবে, কাজ শেষে আমাদের এমপিরা সেই টাকার হিসাব দিবে। 

তিনি বিএনপির সমালোচনা করে বলেন, ফেলু পার্টি দিয়ে দেশ চলবে না। তারেক রহমান বলেছেন জামায়াত ইসলামি আমাদের সাথে একসময় ক্ষমতায় ছিলো, তারা কেন পদত্যাগ করলো না। জামায়াত ক্ষমতায় থেকেও যে দুর্নীতি না করে থাকা যায় সেটা প্রমাণ করার জন্য পদত্যাগ করেনি।

তিনি বলেন, 'দাড়িওয়ালা টুপিওয়ালাদের নাকি দেশ চালানোর অভিজ্ঞতা নাই। আমরা প্রমাণ করে দিয়েছি দাড়িওয়ালা টুপিওয়ালারা যোগ্যতার সাথে দেশ পরিচালনা করতে সক্ষম। সেটা প্রমাণ করতে আমরা পদত্যাগ করিনি।'

তিনি আরও বলেন, 'বিএনপি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের কথা বলে। মানুষ ১৮ কোটি, কার্ড দিবে নাকি ৫০ কোটি। শেখ হাসিনার ১০ টাকার চাউলের মতো।'

তিনি আরও অভিযোগ করেন, দাড়িপাল্লার প্রচারণা চালানোর কারণে বিএনপির যুবকরা আমাদের মা বোনদের হিজাব নিকাব টেনে খুলে নিচ্ছে। তারা ক্ষমতায় গেলে দেশের নারীদের বিবস্ত্র করবে।

জনপ্রিয়তায় ভীত হয়ে এখন সাইবার হামলা চালিয়ে অপপ্রচার চালানো শুরু করেছে বলে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি বঙ্গভবন ও ভারতের সাথে প্যাকেজ প্রোগ্রাম করে জামায়াতের বিরুদ্ধে প্রচারণায় নেমেছে। গতকাল আমার টুইটারও হ্যাক করা হয়েছে। 

অনুষ্ঠানে মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মাইনুদ্দিন আহমেদ, জেলা আমির মমিনুল হক, নারায়ণগঞ্জ ১ আসনে জামায়াত প্রার্থী আনোয়ার মোল্লা, নারায়ণগঞ্জ ২ আসনে জামায়াত প্রার্থী ইলিয়াস মোল্লা, নারায়ণগঞ্জ ৩ আসনে জামায়াত প্রার্থী ড. ইকবাল হোসাইন ভুইয়া, নারায়ণগঞ্জ ৪ আসনে এনসিপি প্রার্থী আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ ৫ আসনে খেলাফত মজলিসের প্রার্থী এবিএম সিরাজুল মামুন। 

Related Topics

টপ নিউজ

জামায়াতের সেক্রেটারি জেনারেল / মিয়া গোলাম পরওয়ার / নারায়ণগঞ্জ / ফ্যামিলি কার্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
    জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

Related News

  • কমান্ডার ইন বিফ: বাংলাদেশের ভক্তদের মন জয় করে নিয়েছে গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
  • নারায়ণগঞ্জে এক্সকাভেটর দিয়ে মাটি কাটা নিয়ে ‘দ্বন্দ্বের জেরে’ বিএনপি নেতা খুন, আটক ৪
  • মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে জামায়াতের সেক্রেটারি জেনারেল
  • আপিল বিভাগেও আইভীর জামিন বহাল, কারামুক্তিতে নেই আইনি বাধা
  • একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

6
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net