Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 24, 2026
সরকারি উৎস থেকে শফিকুরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকের সূত্রপাত’, অভিযোগ জামায়াতের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 February, 2026, 01:30 pm
Last modified: 01 February, 2026, 01:32 pm

Related News

  • স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল: রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জামায়াত আমির
  • নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
  • জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান
  • তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দেখতে চায় জনগণ: শফিকুর রহমান

সরকারি উৎস থেকে শফিকুরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাকের সূত্রপাত’, অভিযোগ জামায়াতের

টিবিএস রিপোর্ট
01 February, 2026, 01:30 pm
Last modified: 01 February, 2026, 01:32 pm
টিবিএস কোলাজ

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের অফিসিয়াল এক্স হ্যান্ডেল লক্ষ্য করে সাইবার হামলা চালানোর অভিযোগ করে দলটি বলেছে, শফিকুরের এক্স অ্যাকাউন্ট 'হ্যাকের সূত্রপাত' হয়েছে সরকারি উৎস থেকে।

রোববার (১ ফেব্রুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তারা জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির একটি টিমের সদস্য মাহমুদুর রহমান বলেন, 'এসব সাইবার অ্যাটাকের বেশিরভাগ মেইল অ্যাড্রেস সরকারি অফিসের উৎস থেকে এসেছে। এটা স্যাবোটাজ হতে পারে।'

তিনি আরও বলেন, 'এ ধরনের অ্যাটাক বারবার হয়েছে। গত এক মাসে এরকম বহু অ্যাটাকের শিকার আমরা হয়েছি। জামায়াত আমির বাদে শফিকুল ইসলাম মাসুদ এবং দেলোয়ার হোসেনের অ্যাকাউন্টেও আক্রমণ হয়েছে।'

'নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছে, এ ব্যাপারে তাদের শক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে,' বলেন তিনি।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, তাদের বিশ্বাস, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা তাদের সাইবার টিমের সাথে সম্পৃক্ত ষড়যন্ত্রকারী কিংবা নাশকতাকারীরা এই ঘটনার সাথে জড়িত। গতকাল রাতে এ বিষয়ে তারা সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

সংবাদ সম্মেলনে একটি প্রেজেন্টেশন মাধ্যমে তুলে ধরেন যে, নাশকতার অংশ হিসেবে কেউ একজন একটি সরকারি ইমেইল অ্যাড্রেস ব্যবহার করে গত ১০ জানুয়ারি ও 'বিগত মাসে আরও বিভিন্ন সময়ে' জামায়াতের অফিসিয়াল ইমেইলে মেইল পাঠিয়েছে।

প্রদর্শিত স্লাইডগুলোতে দেখা যায়, assistantprogrammer@bangabhaban.gov.bd অ্যাড্রেস থেকে info@jamaatdhakacitysouth.org অ্যাড্রেসে একটি ইমেইল পাঠানো হয়েছিল।

জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে মন্তব্য সংবলিত একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলন থেকে নেওয়া স্ক্রিনগ্র্যাব

পরে দলটির কেন্দ্রীয় প্রচার সেল এক বিবৃতিতে জানায়, শফিকুর রহমানের অফিসিয়াল এক্স হ্যান্ডেল ও আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা অত্যন্ত সুকৌশলে ও সমন্বিত পদ্ধতি ব্যবহার করে সাময়িকভাবে একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়েছিল।

এতে বলা হয়, 'তবে দ্রুত পদক্ষেপ এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আমাদের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। ফলে অন্যান্য অ্যাকাউন্ট এবং প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।'

সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, 'নারীর প্রতি জামায়াতের কী ভাবনা তা জামায়াত আমিরের বক্তব্যে সবসময় স্পষ্ট। সাইবার অ্যাটাকের মাধ্যমে সেটিকে বদলানো সম্ভব না। এ ধরনের ঘৃণ্য অপচেষ্টার বিরুদ্ধে আইনি পদক্ষেপসহ সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। একইসাথে নির্বাচন কমিশনকেও এ ব্যাপারে বলা হবে।'

এ সময় জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির আরেক সদস্য ও ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম বলেন, জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের পাশাপাশি আরো একাধিক পেজে কয়েক দফা সাইবার অ্যাটাক করে পেজগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

জামায়াত / জামায়াত আমির / জামায়াতে ইসলামি / সাইবার অ্যাটাক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
    মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: রয়টার্স
    আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স
  • বঙ্গভবন। ছবি: বাসস
    আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?
  • ঢাকার তেজগাঁও লিংক রোডে নির্মাণাধীন ২৬ তলা ‘সুইস টাওয়ার’। বেঙ্গল গ্রুপের কাছ থেকে ৮০০ কোটি টাকায় ভবনটি কিনে নতুন প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে পূবালী ব্যাংক। ছবিটি বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) তোলা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    আর্থিক সংকটে থাকা বেঙ্গল গ্রুপের ‘সুইসোটেল’ ভবন ৮০০ কোটি টাকায় কিনছে পূবালী ব্যাংক
  • ছবি: সৌজন্যে
    বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল
  • বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
    বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

Related News

  • স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল: রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জামায়াত আমির
  • নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
  • জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান
  • তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দেখতে চায় জনগণ: শফিকুর রহমান

Most Read

1
মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

মুনাফাসহ টাকা ফেরত পাবেন আমানতকারীরা, একীভূত ৫ ব্যাংকের ‘হেয়ারকাট’ বাতিল করছে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আজই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: রয়টার্স

3
বঙ্গভবন। ছবি: বাসস
বাংলাদেশ

আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন?

4
ঢাকার তেজগাঁও লিংক রোডে নির্মাণাধীন ২৬ তলা ‘সুইস টাওয়ার’। বেঙ্গল গ্রুপের কাছ থেকে ৮০০ কোটি টাকায় ভবনটি কিনে নতুন প্রধান কার্যালয় হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে পূবালী ব্যাংক। ছবিটি বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) তোলা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

আর্থিক সংকটে থাকা বেঙ্গল গ্রুপের ‘সুইসোটেল’ ভবন ৮০০ কোটি টাকায় কিনছে পূবালী ব্যাংক

5
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবার লাইফ সাপোর্টে থাকা ব্রেইনস্টেম গ্লিওমা রোগীর চিকিৎসা সফল

6
বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ বাণিজ্য অংশীদারের পণ্যে নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net