Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু কাল, পরীক্ষার্থীদের জন্য ৯ নির্দেশনা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 December, 2025, 07:00 pm
Last modified: 20 December, 2025, 07:46 pm

Related News

  • স্কুলের ভর্তিতে থাকছে না লটারি, ২০২৭ থেকে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ
  • জাকসু নির্বাচন নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ সত্য নয়: বিশ্ববিদ্যালয় প্রশাসন
  • স্বামী-সন্তানসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ফারজানার দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • জ্ঞানের জগতটা আসলে অনেক বড়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু কাল, পরীক্ষার্থীদের জন্য ৯ নির্দেশনা

নির্দেশনায় বলা হয়েছে, ওএমআর ফরমের বৃত্ত সাধারণ কালো বলপেন দিয়ে পূরণ করতে হবে। ওএমআর ফরম ভাঁজ করা, কাটাকাটি, অবাঞ্ছিত দাগ দেওয়া, স্ট্যাপলার বা পিন-আপ করা এবং ফরমের ওপর পানি ফেলা যাবে না। ফরম পূরণে ভুল হলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে এবং যৌক্তিক কারণ ছাড়া অতিরিক্ত ওএমআর দেওয়া হবে না।
টিবিএস রিপোর্ট
20 December, 2025, 07:00 pm
Last modified: 20 December, 2025, 07:46 pm
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। 'সি' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের ভর্তিযুদ্ধ। এ বছর ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ১৯ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী। ফলে প্রতি আসনের জন্য গড়ে প্রায় ১১৯ জন ভর্তিচ্ছু প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শনিবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ভর্তি কমিটি জানায়, এবার সবচেয়ে বেশি প্রতিযোগিতা হবে জীববিজ্ঞান অনুষদভুক্ত 'ডি' ইউনিটে। এই ইউনিটে ৩১০টি আসনের বিপরীতে প্রতি আসনে লড়বেন ২২৭ জন। এছাড়া 'এ' ইউনিটে প্রতি আসনে ১৪২ জন, 'সি' ইউনিটে ১০১ জন এবং আইবিএ ইউনিটে ১০৮ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আগামীকাল 'সি' ইউনিটের মাধ্যমে পরীক্ষা শুরু হয়ে চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। ২২ ডিসেম্বর 'বি' ও 'ই' ইউনিট, ২৩ ও ২৪ ডিসেম্বর 'সি১' ও 'ডি' ইউনিট এবং ২৮ ও ২৯ ডিসেম্বর 'এ' ও আইবিএ-জেইউ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন একাধিক শিফটে পরীক্ষা নেওয়া হবে।

সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষার্থীদের জন্য ৯ দফা নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে—

পরীক্ষা কেন্দ্রে ব্যাগ, বইপত্র, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। সময় দেখার জন্য পরীক্ষার হলেই ঘড়ির ব্যবস্থা থাকবে।

পরীক্ষার সময় মাধ্যমিক পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং ডাউনলোডকৃত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে রাখতে হবে।

ওএমআর ফরমের বৃত্ত সাধারণ কালো বলপেন দ্বারা পূরণ করতে হবে। ফরম ভাঁজ, কাটাকাটি বা অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না। ভুল হলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে এবং অতিরিক্ত ওএমআর দেওয়া হবে না।

পরীক্ষা শুরুর ন্যূনতম ১০ মিনিট আগে পরীক্ষার্থীদের নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে। ঢাকা থেকে ক্যাম্পাসের দূরত্ব বিবেচনায় যানজট এড়াতে হাতে সময় নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমকে সভাপতি করে ৪৪ সদস্যের নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকবেন ২৫০ জন পুলিশ সদস্য, ৬০ জন আনসার, ট্রাফিক পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। এছাড়া জরুরি সেবার জন্য অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম প্রস্তুত থাকবে।

পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ ৭ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ju-admission.org) থেকে ফলাফল জানা যাবে।

Related Topics

টপ নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / ভর্তি পরীক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • স্কুলের ভর্তিতে থাকছে না লটারি, ২০২৭ থেকে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ
  • জাকসু নির্বাচন নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ সত্য নয়: বিশ্ববিদ্যালয় প্রশাসন
  • স্বামী-সন্তানসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ফারজানার দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • জ্ঞানের জগতটা আসলে অনেক বড়

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net