Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 December, 2025, 02:10 pm
Last modified: 05 December, 2025, 02:11 pm

Related News

  • ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • বিদ্যুৎ সংকট মোকাবিলায় কাল থেকে বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পরীক্ষা স্থগিত
  • গাজীপুরে সুজনের জেলা সহ-সভাপতির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
  • অভিনেতা জাহের আলভীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
  • বসুন্ধরায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ২ জনের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টিবিএস রিপোর্ট
05 December, 2025, 02:10 pm
Last modified: 05 December, 2025, 02:11 pm
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় একটি বাসা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম ওমর ফারুক সুমন। তিনি আরবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিলিং ফ্যানের জন্য রাখা হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম। 

তিনি বলেন, 'ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তথ্যে প্রেমঘটিত কারণে আত্মহত্যার বিষয়টি সামনে এসেছে। বিস্তারিত তদন্তের পর বলা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।'

মৃত্যুর আগে সুমন একটি চিরকুট লিখে গেছেন। সেখানে তিনি লিখেছেন: 'আমি সুমন, ওমর ফারুক সুমন। আমার কোনো আশা-আকাঙ্ক্ষা নেই। আর আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই। সবাই ভালো থাকবেন।"

সুমনের লেখা চিরকুট। ছবি: টিবিএস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, 'আমরা ঘটনাটি জেনেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। কারণ হিসেবে অনেকেই অনেক কিছু বলছে। লাশ পোস্টমর্টেমের জন্য নেওয়া হয়েছে। তদন্তের পরে আমরা সব জানতে পারব।'

স্থানীয় ও পারিবারিক সদস্যদের সূত্রে জানা যায়, খুলশীতে বড় ভাইয়ের সঙ্গে মামার বাসায় থাকতেন সুমন। দুই দিন আগে সুমনের মামারা পুরো পরিবার নিয়ে তুরস্কে বেড়াতে যান। বাসায় সুমন ও তার বড় ভাই-এই দুজনই ছিলেন। গতকাল সকাল ৮টার দিকে সুমনের বড় ভাই কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান। সারাদিন সুমন বাসায় একাই ছিলেন। বিকাল ৪টার দিকে তিনি বড় ভাইকে ফোন দিয়ে জানতে চান, 'তুমি কোথায়, বাসায় আসতে কতক্ষণ লাগবে?' বড় ভাই জানান যে তার আসতে একটু দেরি হবে। এর কিছুক্ষণ পর বড় ভাই সুমনকে ফোন করলে তিনি আর রিসিভ করেননি। পরে বাড়ি থেকে তার মা ছেলের নম্বরে ফোন দিয়ে যোগাযোগ না পেয়ে বিষয়টি বড় ভাইকে জানান। এতে উদ্বেগ দেখা দিলে বড় ভাই বিল্ডিংয়ের দারোয়ানকে দিয়ে বাসা চেক করান। দারোয়ান কলিংবেল বাজিয়েও কোনো সাড়া না পেয়ে বড় ভাইকে জানালে তিনি দ্রুত বাসায় এসে দরজা খুলে সুমনকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। 

পরে পুলিশ এসে দড়ি কেটে মরদেহ নিচে নামায়।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় / মরদেহ উদ্ধার / ঝুলন্ত মরদেহ উদ্ধার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • বিদ্যুৎ সংকট মোকাবিলায় কাল থেকে বন্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পরীক্ষা স্থগিত
  • গাজীপুরে সুজনের জেলা সহ-সভাপতির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
  • অভিনেতা জাহের আলভীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
  • বসুন্ধরায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ২ জনের মরদেহ উদ্ধার

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net