Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
‘গুলি কর, গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের গাড়িতে হামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 December, 2025, 05:30 pm
Last modified: 05 December, 2025, 09:14 am

Related News

  • শীর্ষ সন্ত্রাসী 'কাইল্লা পলাশ'কে গুলি: শুটারকে পালাতে সহায়তাকারী মোটরসাইকেলচালক গ্রেপ্তার
  • বৈরুতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি ভেস্তে যেতে পারে: ইরানের হুঁশিয়ারি
  • মৌলভীবাজারে বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব

‘গুলি কর, গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের গাড়িতে হামলা

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. তারেক মাহমুদ বলেন, কাস্টমসে অনিয়ম ও অবৈধ সিন্ডিকেট ধরার কারণেই আজকের এই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
টিবিএস রিপোর্ট
04 December, 2025, 05:30 pm
Last modified: 05 December, 2025, 09:14 am
ছবি: টিবিএস

টানা হুমকির পর এবার চট্টগ্রাম কাস্টমসের দুই কর্মকর্তার গাড়িতে প্রকাশ্যে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ডবলমুরিং থানার সিডিএ আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।

হামলার শিকার দুই কর্মকর্তা হলেন, চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান ও সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বদরুল আরেফিন।

মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তাদের প্রাইভেট কারের গতিরোধ করে চাপাতি দিয়ে ভাঙচুর চালায় এবং গুলি করার হুমকি দেয়। এ ঘটনার নেপথ্যে কাস্টমস কেন্দ্রিক অবৈধ পণ্য আমদানিকারী সিন্ডিকেট জড়িত বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

ঘটনার ভয়াবহতার বর্ণনা দিয়ে রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে বলেন, 'অফিসে যাওয়ার পথে হঠাৎ তিন ব্যক্তি এসে আমাদের গাড়ি থামায়। থামানোর সঙ্গে সঙ্গেই চাপাতি দিয়ে গাড়ির কাঁচ ভাঙচুর শুরু করা হয়। এ সময় হামলাকারীদের একজন আরেকজনকে বলতে থাকে 'গুলি কর, গুলি কর'।

তিনি আরও বলেন, 'হামলাকারীরা তিনজন একটি মোটরসাইকেলে করে এসেছিল। তাদের একজনের হাতে চাপাতি ছিল। প্রথমে চাপাতি দিয়ে গাড়িতে কোপ দেয়, এরপরই গুলি করার নির্দেশ দিতে শোনা যায়। তখন আমরা গাড়ি থেকে নেমে দৌড়াতে দৌড়াতে পাশের একটা গলির ভেতর ঢুকে আশ্রয় নিই। কোনো রকমে প্রাণে বাঁচি। তবে গুলির কোনো আওয়াজ আমরা শুনিনি। গাড়ি ভাঙচুর করা হলেও আমরা কেউ গুরুতর আহত হইনি'।  

কারা হামলা করতে পারে এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, 'কাস্টমসের এআরও শাখায় আমরা অনিয়ম চিহ্নিত করে মামলা করে থাকি। সম্প্রতি কসমেটিকস কেন্দ্রিক একটি সিন্ডিকেট ফোনে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় হুমকি দিয়েছিল'।

এর আগে গত ৫ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে এক ব্যক্তি ফোনে আসাদুজ্জামানকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় ৬ অক্টোবর তিনি বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

এ বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. তারেক মাহমুদ টিবিএসকে বলেন, 'সম্প্রতি দুই কনটেইনার আমদানিনিষিদ্ধ পপি বীজ ও এক কনটেইনার ঘন চিনি আনার অনিয়ম ধরেছিলেন এই কর্মকর্তারা। এছাড়া মিথ্যা ঘোষণা দিয়ে কসমেটিকস আমদানির একটি সিন্ডিকেটকেও গত দুই-তিন মাসে ভেঙে দেওয়া হয়েছে। এসব কারণে গত একমাস ধরে বিভিন্ন নম্বর থেকে মুঠোফোনে তাদের হুমকি দেওয়া হচ্ছিল'।

তিনি আরও জানান, কিছুদিন আগে সজ্জাদ নামে পরিচয় দিয়ে এক ব্যক্তি ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছিল। কাস্টমসে অনিয়ম ও অবৈধ সিন্ডিকেট ধরার কারণেই আজকের এই হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ডেপুটি কমিশনার তারেক মাহমুদ জানান, এ ঘটনায় তারা একটি সাধারণ ডায়েরি করেছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনাস্থল পরিদর্শন করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, 'আমরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছি। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ'।

Related Topics

টপ নিউজ

হামলা / কাস্টমস কর্মকর্তা / গুলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • শীর্ষ সন্ত্রাসী 'কাইল্লা পলাশ'কে গুলি: শুটারকে পালাতে সহায়তাকারী মোটরসাইকেলচালক গ্রেপ্তার
  • বৈরুতে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি ভেস্তে যেতে পারে: ইরানের হুঁশিয়ারি
  • মৌলভীবাজারে বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • ইসরায়েলে হামলা স্থগিত ইরানের, তবে লেবাননে ফের হামলা হলে কড়া জবাব

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net