Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
মিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় নদীতে পড়ে একজনের মৃত্যু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 November, 2025, 09:40 am
Last modified: 14 November, 2025, 09:43 am

Related News

  • হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
  • দিল্লিতে আটক অভিজিৎ দীপকে, গ্রামের বাড়িতে মারা গেলেন দাদি
  • অভিনয়ের বাইরে নানা পাটেকার ছিলেন কৃষক, সমাজকর্মী আর রাঁধুনিও
  • গাড়ি কিনতে জমিয়েছিলেন অর্থ, টিভির এক প্রতিবেদনে সিদ্ধান্ত বদলে ৭৭ লাখ কৃষকের পাশে দাঁড়ান নানা পাটেকার
  • মারা গেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর

মিরপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় নদীতে পড়ে একজনের মৃত্যু

শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমান বলেন, স্থানীয়রা একজনকে হাতেনাতে ধরতে সক্ষম হয়, আরেকজন পালানোর চেষ্টা করতে গিয়ে নদীতে ঝাঁপ দেয়।
টিবিএস রিপোর্ট
14 November, 2025, 09:40 am
Last modified: 14 November, 2025, 09:43 am
ছবি: সংগৃহীত

মিরপুরের বেরিবাধ এলাকায় বৃহস্পতিবার রাতে (১৩ নভেম্বর) একটি পার্ক করা বাসে আগুন ধরিয়ে পালানোর সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে তুরাগ নদীতে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শাহ আলী থানার তথ্য অনুযায়ী, রাত সাড়ে ১০টার দিকে শাহআলী থানাধীন উত্তর নবাবেরবাগ সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের উল্টা পাশে রাস্তায় পার্ক করে রাখা কিরণমালা পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়।

শাহ আলী থানার পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমান বলেন, বাসে আগুন লাগানোর পর স্থানীয়রা দুইজনকে ধাওয়া করেন।

তিনি বলেন, 'স্থানীয়রা একজনকে হাতেনাতে ধরতে সক্ষম হয়, আরেকজন পালানোর চেষ্টা করতে গিয়ে নদীতে ঝাঁপ দেয়। ধারণা করা হচ্ছে, সাঁতার না জানার কারণে সে ডুবে মারা গেছে।'

মৃত ব্যক্তির পরিচয় সাইয়াফ (১৮), আর স্থানীয়দের হাতে ধরা পড়া অন্যজনের পরিচয় নাহিয়ান আমির সানি (১৮)।

শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, 'বাসে আগুন লাগানোর পর স্থানীয়রা সন্দেহভাজনদের ধাওয়া করে। তাদের একজন পালানোর সময় তুরাগ নদীতে পড়ে যায় এবং পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আরেকজনকে স্থানীয়রা ধরে পুলিশের হাতে তুলে দেয়।'

প্রত্যক্ষদর্শী মো. শাকিল বলেন, স্থানীয়রা বাসে আগুন দিতে দেখা দুইজনকে ধাওয়া করে। 

তিনি আরও বলেন, 'আমরা তাদের একজনকে ধরতে পেরেছি, আরেকজন নদীতে লাফ দেয়। পানি থেকে উঠানো হলে তাকে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়।'

Related Topics

টপ নিউজ

মিরপুর / বেরিবাধ এলাকা / বাসে আগুন / পালানোর সময় / ধাওয়া / দুর্বৃত্ত / তুরাগ নদী / ঝাঁপ / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
  • দিল্লিতে আটক অভিজিৎ দীপকে, গ্রামের বাড়িতে মারা গেলেন দাদি
  • অভিনয়ের বাইরে নানা পাটেকার ছিলেন কৃষক, সমাজকর্মী আর রাঁধুনিও
  • গাড়ি কিনতে জমিয়েছিলেন অর্থ, টিভির এক প্রতিবেদনে সিদ্ধান্ত বদলে ৭৭ লাখ কৃষকের পাশে দাঁড়ান নানা পাটেকার
  • মারা গেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net