Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
গ্রামীণ ব্যাংক, মৎস্য উপদেষ্টার প্রতিষ্ঠানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 November, 2025, 12:20 pm
Last modified: 10 November, 2025, 05:34 pm

Related News

  • মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩
  • প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, দুই ব্যক্তিকে খুঁজছে পুলিশ
  • ধানমন্ডিতে আইসিটি কার্যালয়ের বাইরে দুটি ককটেল বিস্ফোরণ, ৫০ হাজার টাকায় ভাড়া করা হয় লোক: পুলিশ
  • হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
  • যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

গ্রামীণ ব্যাংক, মৎস্য উপদেষ্টার প্রতিষ্ঠানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণ

টিবিএস রিপোর্ট
10 November, 2025, 12:20 pm
Last modified: 10 November, 2025, 05:34 pm

রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি স্থানে অন্তত সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার গভীর রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত মিরপুর, মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় এসব ককটেল বিস্ফোরণ হয়। 

এসব ঘটনায় কেউ হতাহত না হলেও নগরবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, প্রায় একই ধরনের এই হামলাগুলোর পেছনে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সমন্বিতভাবে কাজ শুরু হয়েছে। তবে কে বা কারা এই নাশকতার ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে বিস্ফোরণ

পুলিশ জানায়, রোববার দিবাগত রাত পৌনে ৪টার দিকে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান বিষয়টি নিশ্চিত করে বলেন, 'রাত পৌনে ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এই ঘটনায় কেউ আটক নেই এবং হতাহতের কোনো ঘটনা ঘটেনি।'

মোহাম্মদপুরে উপদেষ্টার প্রতিষ্ঠানে হামলা

এর কয়েক ঘণ্টা পর সোমবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার ও কবি ও চিন্তক ফরহাদ মজহারের খাদ্যপণ্যের প্রতিষ্ঠান 'প্রবর্তনায়' দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

পুলিশ জানায়, মোটরসাইকেলে করে দুই আরোহী এসে প্রতিষ্ঠানের ভেতরে একটি এবং রাস্তার ওপর আরেকটি ককটেল ছুড়ে মারে, যা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, 'সকালের দিকে উপদেষ্টার ব্যবসায়িক প্রতিষ্ঠান লক্ষ্য করে দুষ্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। ঘটনাস্থলে আমাদের পুলিশের একাধিক টিম কাজ করছে।'

ধানমন্ডিতেও বিস্ফোরণ

একই সময়ে ধানমন্ডিতেও ককটেল বিস্ফোরিত হয়। সোমবার আনুমানিক সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে ধানমন্ডি এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা এই হামলা চালায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, দুর্বৃত্তরা ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি এবং রাপা প্লাজার উল্টোপাশে মাইডাস সেন্টারের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তিনি বলেন, 'এই ঘটনায় কোনো হতাহত নেই। আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।' 

ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক বলেন, 'মোটরসাইকেলে দুজন আরোহী ছিল এবং তারা ককটেলগুলো ছুড়ে মারে। পুলিশ তাদের ধরার চেষ্টা করলে তারা চোরের মতো পালিয়ে যায়।'

উল্লেখ্য, এর আগে গত শনিবার (৮ নভেম্বর) মোহাম্মদপুরে অবস্থিত সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়ের ভেতরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া, শুক্রবার কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চেও হাতবোমা হামলার ঘটনা ঘটে।

Related Topics

টপ নিউজ

ককটেল বিস্ফোরণ / ককটেল হামলা / মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা / গ্রামীণ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি
  • ফাইল ছবি: টিবিএস
    ১৫-১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা পরিবেশকদের
  • ছবি: সংগৃহীত
    ঢাকা–চট্টগ্রামে গাড়ি বিক্রি ও সেবাকেন্দ্র স্থাপনে ৪ কোটি ডলার বিনিয়োগ করছে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    ‘আর্টেমিস-২’ চন্দ্রাভিযানে মার্কিন নভোচারীদের পরনে বাংলাদেশে তৈরি পোশাক, দাবি রপ্তানিকারকের
  • মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
    মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইট ভূপাতিতের চেষ্টা: এয়ারলাইন ও সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ মামলা করবেন যাত্রীরা

Related News

  • মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩
  • প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, দুই ব্যক্তিকে খুঁজছে পুলিশ
  • ধানমন্ডিতে আইসিটি কার্যালয়ের বাইরে দুটি ককটেল বিস্ফোরণ, ৫০ হাজার টাকায় ভাড়া করা হয় লোক: পুলিশ
  • হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
  • যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি

2
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১৫-১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা পরিবেশকদের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা–চট্টগ্রামে গাড়ি বিক্রি ও সেবাকেন্দ্র স্থাপনে ৪ কোটি ডলার বিনিয়োগ করছে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর্টেমিস-২’ চন্দ্রাভিযানে মার্কিন নভোচারীদের পরনে বাংলাদেশে তৈরি পোশাক, দাবি রপ্তানিকারকের

5
মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইট ভূপাতিতের চেষ্টা: এয়ারলাইন ও সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ মামলা করবেন যাত্রীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net