Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
আদালতে বসার জন্য টুল চেয়েও পেলেন না নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 November, 2025, 12:55 pm
Last modified: 05 November, 2025, 01:01 pm

Related News

  • মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মিরপুরে দেলোয়ার হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে
  • মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ
  • আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

আদালতে বসার জন্য টুল চেয়েও পেলেন না নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল

রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন বলেন, 'গ্রেপ্তার শুনানি খুবই স্বল্প সময় হয়। এই অল্প সময়ের জন্য আদালত হয়তো টুল দেওয়ার প্রয়োজন অনুভব করেননি।'
টিবিএস রিপোর্ট
05 November, 2025, 12:55 pm
Last modified: 05 November, 2025, 01:01 pm
বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট, দুই হাতে হাতকড়া পড়িয়ে সিএমএম আদালতে হাজির করা হয় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে। ছবি: টিবিএস

রাজধানীর যাত্রাবাড়ী থানার আবু বকর রিফাত নামে এক দশম শ্রেণির শিক্ষার্থী হত্যা মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুনানিকালে অসুস্থতার কথা জানিয়ে বসার জন্য টুল চেয়ে পাননি তিনি। 

আজ বুধবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইউম হোসেন নয়ন এই তথ্য নিশ্চিত করেন। 

এর আগে, গত ২৬ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক জুয়েল রানা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত তার উপস্থিতিতে শুনানির জন্য এদিন বুধবার ধার্য করেন।  

আজ সকাল ১০টার দিকে কারাগারে থেকে এনে নজরুলকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। সকাল ১১টার দিকে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট, দুই হাতে হাতকড়া পড়িয়ে সিএমএম আদালতের দ্বিতীয় তলার কোর্টে ওঠানো হয়। কাঠগড়ায় ওঠানোর সময় তার মাথা থেকে হেলমেট ও শরীর থেকে জ্যাকেট খোলা হয়। কাঠগড়ার মাঝামাঝি অংশে দাঁড়িয়ে কোমড়ে বাম হাত দেন তিনি। এসময় তার আইনজীবী টুল লাগবে কি-না জানতে চান। জবাবে তিনি হ্যাঁ সূচক মাথা নাড়েন। তার আইনজীবী পুলিশের কাছে টুল চান। 

তখন দায়িত্বরত পুলিশ সদস্য বলেন, 'আদালতের কাছে চাইবেন।' এর এক মিনিট পর বিচারক আসেন। আসামি পক্ষের আইনজীবী টুল চেয়ে বিচারকের কাছে আবেদন করেন। তখন বিচারক শুনানির দিকে মনোনিবেশ করেন। তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। 

আসামি পক্ষের আইনজীবীরা বলেন, 'তাকে গ্রেপ্তার দেখানোর কোনো যৌক্তিকতা নেই। এই মামলাগুলোর সঙ্গে ওনার সংশ্লিষ্টতা নেই। তদন্ত কর্মকর্তারা সংশ্লিষ্টতার কোনো ডকুমেন্টসও জমা দিতে পারেনি। গ্রেপ্তার দেখানো হলে ন্যায় বিচার বঞ্চিত হবেন।'

তবে, শুনানি শেষে আদালত তাকে এই মামলায় গ্রেপ্তার দেখান।

শুনানিকালে পুরোটা সময় নজরুল ইসলামের চেহারায় হতাশা ও বিষণ্নতার ছাপ দেখা যায়। এরপর আবারও তাকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে হাজতখানায় নেওয়া হয়। 

এ বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের আইনজীবী কাইয়ুম হোসেন নয়ন বলেন, 'গ্রেপ্তার শুনানি খুবই স্বল্প সময় হয়। এই অল্প সময়ের জন্য আদালত হয়তো টুল দেওয়ার প্রয়োজন অনুভব করেননি।'

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনে চলাকালে গত বছরের ৫ আগস্ট আন্দোলনে অংশ নেন ভিকটিম আবু বকর রিফাত। ওই দিন দুপুরে গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় এ বছরের ২৮ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা আওলাদ হোসেন।

উল্লেখ্য, গত ১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে নাসা গ্রুপের নজরুলকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছে। 

Related Topics

টপ নিউজ

নাসা গ্রুপ / নজরুল ইসলাম মজুমদার / আদালত / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মিরপুরে দেলোয়ার হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে
  • মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ
  • আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net