Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
চট্টগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার অপসারণ নিয়ে যুবদলের দু'পক্ষের গোলাগুলি; নিহত ১, আহত ৮

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 October, 2025, 11:15 am
Last modified: 28 October, 2025, 11:47 am

Related News

  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

চট্টগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার অপসারণ নিয়ে যুবদলের দু'পক্ষের গোলাগুলি; নিহত ১, আহত ৮

টিবিএস রিপোর্ট
28 October, 2025, 11:15 am
Last modified: 28 October, 2025, 11:47 am
নিহত মো. সাজ্জাদ (২২)। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাকলিয়া এলাকায় বিএনপি'র অঙ্গসংগঠন যুবদলের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মো. সাজ্জাদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক নেতা এমদাদুল হক বাদশা ও স্থানীয় নেতা বোরহানের নেতৃত্বাধীন দুই পক্ষের মধ্যে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার অপসারণকে কেন্দ্র করে এই সংঘর্ষ বাঁধে। 

সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বাকলিয়ার সৈয়দ শাহ রোডের মদিনা আবাসিক এলাকার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বোরহানের অনুসারীরা ডা. শাহাদাত হোসেনের ছবিসংবলিত একটি ব্যানার টানান। পরে বাদশার সমর্থকেরা 'উর্ধ্বতন নেতাদের নির্দেশে' সেটি নামাতে গেলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা মুহূর্তেই গোলাগুলিতে রূপ নেয়। 

নিহত সাজ্জাদ বাকলিয়ার তক্তারপুল এলাকার বাসিন্দা মো. আলমের ছেলে। পরিবারের সদস্যদের দাবি, সাজ্জাদ ছাত্রদলের সক্রিয় কর্মী এবং ডা. শাহাদাত হোসেনের অনুসারী ছিলেন। সম্প্রতি তিনি পাথরঘাটা এলাকার একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

নিহতের বড় ভাই মো. ইমরান দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে বলেন, 'আমার ভাই বাড়িতে ছিল। বিএনপি কর্মী মোবারক ফোন করে তাকে বাইরে ডাকলে সে যায়। কিছুক্ষণ পরই গুলির শব্দ শুনতে পাই। পরে জানতে পারি, সাজ্জাদকে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নেয়া হয়েছে। রাত ২টার দিকে জানানো হয়, সে মারা গেছে।'

পুলিশ জানায়, সাজ্জাদের বুকে গুলি লাগে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, 'গুলিবিদ্ধ এক যুবকের মৃত্যু হয়েছে। আরও আটজন গুলিবিদ্ধ বা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।' আহতদের মধ্যে রয়েছেন— জুয়েল, সাব্বির, শরীফ, ইয়াসিন, একরাম, পারভেজ ও মারুফ। তারা সবাই বাকলিয়ার বউবাজার এলাকার বাসিন্দা।

বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, 'ব্যানার টানানোকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে। একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। আমরা ঘটনার তদন্ত করছি।'

সংঘর্ষের পর বাকলিয়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে আর কোনো সহিংসতা না ঘটে।

স্থানীয়দের ভাষ্যে, এমদাদুল হক বাদশা আগে চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগে গত জুলাইয়ে তিনি দল থেকে বহিষ্কৃত হন। এরপর থেকেই তার অনুসারীদের সঙ্গে ডা. শাহাদাতপন্থী গ্রুপগুলোর দ্বন্দ্ব চলছে। 

Related Topics

টপ নিউজ

বিএনপি / যুবদল / ব্যানার / চট্টগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • বিএনপির পদ ছাড়লেন স্পিকার মেজর হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net