Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানের জামিন মঞ্জুর, কারামুক্তিতে বাধা নেই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 October, 2025, 03:05 pm
Last modified: 20 October, 2025, 03:10 pm

Related News

  • মুক্তি পেলেন আনিস আলমগীর  
  • বিধিবহির্ভূতভাবে রাজউকের প্লট গ্রহণের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন
  • দুদকের মামলায় জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, কারামুক্তিতে বাধা নেই 
  • হাইকোর্টে জামিন পেলেন আনিস আলমগীর
  • জুলাই আন্দোলনের হত্যা মামলায় সাবেক এমপি আবদুর রহমান বদির ৬ মাসের জামিন

ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানের জামিন মঞ্জুর, কারামুক্তিতে বাধা নেই

গত ৫ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে গুলশানের বারিধারার ‘নেক্সাস ক্যাফে প্লেস’ রেস্তোরাঁ থেকে সেলিম প্রধানসহ নয়জনকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে ৬ দশমিক ৭ কেজি সিসা, ৭টি সিসা স্ট্যান্ড ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
টিবিএস রিপোর্ট
20 October, 2025, 03:05 pm
Last modified: 20 October, 2025, 03:10 pm
সেলিম প্রধান। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার ক্যাসিনোকাণ্ডে আলোচিত সেলিম প্রধানের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২০ অক্টোবর) শুনানি শেষে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আফরোজা শিউলি এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী।

সেলিম প্রধানের আইনজীবী শহিদুল ইসলাম শিহাব জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী জানান, অন্য মামলাতেও সেলিম প্রধান জামিনে থাকায় তার কারামুক্তিতে আর কোনো বাধা নেই।

এর আগে, গত ৫ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে গুলশানের বারিধারার 'নেক্সাস ক্যাফে প্লেস' রেস্তোরাঁ থেকে সেলিম প্রধানসহ নয়জনকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে ৬ দশমিক ৭ কেজি সিসা, ৭টি সিসা স্ট্যান্ড ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। পরে গুলশান থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করেন।

২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর দুপুরে ক্যাসিনোবিরোধী অভিযানের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটক করে র‌্যাব-১। পরে তার গুলশান ও বনানীর বাসা ও অফিসে অভিযান চালিয়ে নগদ ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ, বিভিন্ন দেশের মুদ্রা ও হরিণের চামড়া জব্দ করা হয়। ওই দিনই বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ছয় মাসের কারাদণ্ড দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলাটি ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন এবং গুলশান থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনের মামলাটি তদন্তাধীন।

২০১৯ সালের ২৭ অক্টোবর দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সেলিমের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় ২০২৩ সালের ৩০ এপ্রিল ঢাকার বিশেষ আদালত-৮ এর বিচারক মানিলন্ডারিং আইনে তাকে চার বছরের কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুদক আইনে আরও চার বছরের কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

Related Topics

টপ নিউজ

সেলিম প্রধান / ক্যাসিনো কাণ্ড / জামিন / জামিন মঞ্জুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • মুক্তি পেলেন আনিস আলমগীর  
  • বিধিবহির্ভূতভাবে রাজউকের প্লট গ্রহণের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন
  • দুদকের মামলায় জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, কারামুক্তিতে বাধা নেই 
  • হাইকোর্টে জামিন পেলেন আনিস আলমগীর
  • জুলাই আন্দোলনের হত্যা মামলায় সাবেক এমপি আবদুর রহমান বদির ৬ মাসের জামিন

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net