Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 08, 2026
রাজধানীতে আ.লীগের মিছিল বের হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 September, 2025, 04:20 pm
Last modified: 18 September, 2025, 04:23 pm

Related News

  • অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তার বদলি
  • ‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের অভিভাবক
  • মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
  • ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  
  • উত্তরায় পৃথক হোটেল থেকে দুই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীতে আ.লীগের মিছিল বের হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ওয়্যারলেস বার্তায় ডিএমপি কমিশনার বলেন, ‘আমি বুঝতে পারছি না আপনারা কী করছেন। মিটিংয়ে আমি আগেই বলে দিয়েছি—যদি কোনো এলাকায় ঝটিকা মিছিল হয়, তাহলে সংশ্লিষ্ট ওসি’র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো বিকল্প নেই।’
টিবিএস রিপোর্ট
18 September, 2025, 04:20 pm
Last modified: 18 September, 2025, 04:23 pm
ডিএমপি কমিশনার এস এম সাজ্জাত আলী। ফাইল ছবি: ডিএমপি

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সম্প্রতি ঝটিকা মিছিলের ঘটনায় মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা কর্মকর্তারা চাপে আছেন। এরই মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী।

টিবিএসের হাতে আসা সাম্প্রতিক একটি রেকর্ডিংয়ে শোনা যায়, কমিশনার বলেছেন, যেসব এলাকায় এ ধরনের মিছিল হবে, সেসব এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, 'আমি বুঝতে পারছি না আপনারা কী করছেন। মিটিংয়ে আমি আগেই বলে দিয়েছি—যদি কোনো এলাকায় ঝটিকা মিছিল হয়, তাহলে সংশ্লিষ্ট ওসি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো বিকল্প নেই।'

সাজ্জাত আলী আগারগাঁওয়ের ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, 'সকাল-বিকাল দুই সময়েই ওখানে মিছিল হয়েছে। এখন আমি বাধ্য হচ্ছি ওই এলাকার পেট্রোল ইনচার্জ ও সহকারী কমিশনারের (পেট্রোল) বিরুদ্ধে ব্যবস্থা নিতে।'

কমিশনারের এ বার্তার পর ওয়্যারলেসে আরও এক জ্যেষ্ঠ কর্মকর্তা মাঠপর্যায়ের কর্মকর্তাদের সতর্ক করে বলেন, 'ছোট হোক, বড় হোক বিভিন্ন যায়গায় ঝটিকা মিছিল হচ্ছে। এভাবে যদি প্রতিদিন তারা ঝটিকা মিছিল করতে থাকে, তাহলে তাদেরকে আর থামানো যাবে না। তাদের [আওয়ামী লীগ] সাহস বেড়ে যাচ্ছে। ১০ জন ২০ জন থেকে এখন ক্রমান্বয়ে তাদের সংখ্যা বাড়তে থাকবে। এভাবে যদি বাড়তেই থাকে তাহলে নিয়ন্ত্রণ করা সম্ভব না।'

তিনি আরও সতর্ক করে বলেন, 'এখন থেকে কোনো এলাকায় মিছিল বা শোডাউন হলে সংশ্লিষ্ট এএসপি (পেট্রোল) ও পরিদর্শককে (পেট্রোল) সাময়িকভাবে বরখাস্ত করা হবে। এরপর কমিশনার আরও ব্যবস্থা নেবেন। আজ আগারগাঁওয়ে সকাল-বিকাল দুইবার মিছিল হয়েছে। এজন্য আগারগাঁও পরিদর্শককে (পেট্রোল) ইতোমধ্যে ক্লোজ করা হয়েছে।'

ওয়্যারলেস বার্তায় ওই কর্মকর্তা জানান, ক্লোজ হওয়া কর্মকর্তার কল সাইন বাতিল করা হয়েছে এবং তাকে অফিসে রিপোর্ট করতে বলা হয়েছে। তিনি কমিশনার ও অতিরিক্ত কমিশনার (ক্রাইম)-এর নির্দেশনার কথাও উল্লেখ করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৩ সেপ্টেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা আগারগাঁওয়ে ঝটিকা মিছিল করে। ওইদিনই শেরেবাংলা নগর থানার পরিদর্শক (পেট্রোল) আবুল হোসেনকে ক্লোজ করা হয়।

শেরেবাংলা নগর থানার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, 'আবুল হোসেনকে ১৩ বা ১৪ সেপ্টেম্বর ক্লোজ করা হয়েছে।'

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি মিডিয়া উইংয়ের ডিসি তালেবুর রহমান টিবিএসকে বলেন, 'কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মিছিল ঠেকাতে সব কর্মকর্তাকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট এএসপি (পেট্রোল) ও পরিদর্শককে ক্লোজ করার বিষয়ে তিনি অবগত নন।'

Related Topics

টপ নিউজ

ডিএমপি / ডিএমপি কমিশনার / নিষিদ্ধ আওয়ামী লীগ / আওয়ামী লীগের ঝটিকা মিছিল / ক্লোজড / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    আমার অনুপস্থিতিতে শেখ সেলিম আ. লীগের সভাপতির দায়িত্বে: হাসিনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের 
  • ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি) অর্থ পেতে যাওয়া তিনটি বড় ব্যাংকের মধ্যে অন্যতম। ছবি: রয়টার্স
    অর্থনীতি চাঙা করতে রাষ্ট্রীয় ব্যাংক ও বিমা কোম্পানিতে ৫৪ বিলিয়ন ডলার ঢালবে চীন
  • সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা
    সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আট বিভাগীয় শহরে ১৫ তলার ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল নির্মাণের উদ্যোগ
  • চট্টগ্রাম বন্দর। ছবি: টিবিএস
    রেকর্ড হ্যান্ডলিং: চট্টগ্রাম বন্দরের কর্মীরা পেলেন ১৬.৬৫ কোটি টাকার প্রণোদনা বোনাস

Related News

  • অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তার বদলি
  • ‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের অভিভাবক
  • মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
  • ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  
  • উত্তরায় পৃথক হোটেল থেকে দুই চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমার অনুপস্থিতিতে শেখ সেলিম আ. লীগের সভাপতির দায়িত্বে: হাসিনা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের 

3
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়না (আইসিবিসি) অর্থ পেতে যাওয়া তিনটি বড় ব্যাংকের মধ্যে অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অর্থনীতি চাঙা করতে রাষ্ট্রীয় ব্যাংক ও বিমা কোম্পানিতে ৫৪ বিলিয়ন ডলার ঢালবে চীন

4
সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা
বাংলাদেশ

সহজে মিলছে কার-লোন, বেড়েছে হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির চাহিদা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আট বিভাগীয় শহরে ১৫ তলার ক্যান্সার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল নির্মাণের উদ্যোগ

6
চট্টগ্রাম বন্দর। ছবি: টিবিএস
অর্থনীতি

রেকর্ড হ্যান্ডলিং: চট্টগ্রাম বন্দরের কর্মীরা পেলেন ১৬.৬৫ কোটি টাকার প্রণোদনা বোনাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net