Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৬ দফা দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 September, 2025, 02:40 pm
Last modified: 15 September, 2025, 04:56 pm

Related News

  • জুলাই সনদ বাস্তবায়নের দাবি ও এজন্য সহযোগিতা না করা পরস্পরবিরোধী: সংসদে বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি, পেছনে ফিরতে চায় না: আইনমন্ত্রী
  • ৭০ অনুচ্ছেদ না থাকলে কি বিরোধীদলীয় প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচনে জিততে পারতেন?
  • জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস
  • জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৬ দফা দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

এসব দাবি আদায়ে খেলাফত মজলিসের পক্ষ থেকে আগামী ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর শুক্রবার দেশের সকল মহানগরীতে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর জেলা/ উপজেলায় বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
15 September, 2025, 02:40 pm
Last modified: 15 September, 2025, 04:56 pm
সোমবার (১৫) পুরাতন পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। ছবি: টিবিএস

অবিলম্বে জুলাই জাতীয় সনদের ঘোষণা ও আইনি ভিত্তি দেয়া, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৬ দফা দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস।

সোমবার (১৫) পুরাতন পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

জুলাই সনদের আইনী ভিত্তির জন্য দুটি প্রস্তাব তুলে ধরেন তিনি। প্রথমত, জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের পর দুই মাসের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে সাংবিধানিক ও আইনি মর্যাদা বা বৈধতা প্রদান করা। 

দ্বিতীয় প্রস্তাবে বলা হয়, 'জুলাই সনদে রাষ্ট্রীয় পলিসি বা ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলো অর্ডিনেন্স বা নির্বাহী আদেশে বাস্তবায়ন করা। আর সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো রাষ্ট্রপতির সাংবিধানিক ঘোষণার মাধ্যমে আশু কার্যকর করা। তবে শর্ত হচ্ছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কোন পরিবর্তন- পরিবর্ধন ছাড়াই সেগুলো আনুষ্ঠানিক অনুমোদন দিতে সংসদ সদস্যগণ বাধ্য থাকবেন। এ মর্মে সকল দল ও পক্ষের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি গ্রহণ করা।'

খেলাফত মজলিসের ৬ দফা দাবি:

১. অবিলম্বে জুলাই জাতীয় সনদ- ২০২৫ ঘোষণা করা ও এর আইনি ভিত্তি দেওয়া। ঘোষিত জুলাই জাতীয় সনদ- ২০২৫ এর ভিত্তিতেই ফেব্রুয়ারী ২০২৬'র জাতীয় নির্বাচন আয়োজন করা।

২. পিআর পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চ কক্ষের সদস্য নির্বাচন করা।

৩. আওয়ামী ফ্যাসিবাদ ও তার দোসরদের অপরাধের বিচার দৃশ্যমান করা।

৪. আওয়ামী ফ্যাসিবাদের সব দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করা।

৫. নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। অবৈধ অস্ত্র, পেশি শক্তি, কালো টাকার প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কার্যকর উদ্যোগ নিতে হবে।

৬. দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর উদ্যোগ নিতে হবে।

এসব দাবি আদায়ে খেলাফত মজলিসের পক্ষ থেকে আগামী ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর শুক্রবার দেশের সকল মহানগরীতে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর জেলা/ উপজেলায় বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকার জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদানের সুস্পষ্ট উদ্যোগ না নিলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে হুঁশিয়ারি দেন আহমদ আবদুল কাদের।

অন্তর্বর্তীকালীন সরকার জুলাই জাতীয় সনদ- ২০২৫ এর আইনি ভিত্তি প্রদানের সুস্পষ্ট উদ্যোগ না নিলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

এছাড়া, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারের জন্য ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশবাসীকে আহ্বান জানান খেলাফত মজলিসের মহাসচিব।

Related Topics

টপ নিউজ

খেলাফত মজলিস / বিক্ষোভ মিছিল / দাবি আদায় / পিআর পদ্ধতি / জুলাই সনদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
    ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • ফাইল ছবি: রয়টার্স
    জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

Related News

  • জুলাই সনদ বাস্তবায়নের দাবি ও এজন্য সহযোগিতা না করা পরস্পরবিরোধী: সংসদে বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • জুলাই সনদের পথেই এগোতে চায় বিএনপি, পেছনে ফিরতে চায় না: আইনমন্ত্রী
  • ৭০ অনুচ্ছেদ না থাকলে কি বিরোধীদলীয় প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচনে জিততে পারতেন?
  • জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস
  • জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল

Most Read

1
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

4
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

5
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net