Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
গেরিলা প্রশিক্ষণ নেওয়ার কথা স্বীকার করে জবানবন্দি আ. লীগ নেতার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 September, 2025, 07:30 pm
Last modified: 13 September, 2025, 08:07 pm

Related News

  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের অস্থায়ী সুরক্ষা: পূর্ণাঙ্গ রায়ে সুপ্রিম কোর্ট
  • শুনেছি আদালতের রায় আসতো গণভবন থেকে, সেই যুগের অবসান হয়েছে: প্রতিমন্ত্রী নুর
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে
  • যাত্রাবাড়ীতে ২০ কুকুর হত্যা মামলায় ৩ জনের কারাদণ্ড

গেরিলা প্রশিক্ষণ নেওয়ার কথা স্বীকার করে জবানবন্দি আ. লীগ নেতার

আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করা হয়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে ময়মনসিংহের শরিফ হাসান অনু 'অপারেশন ঢাকা ব্লকড'-এর সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, প্রিয়াংকা রানওয়ে সিটি উত্তরা, মিরপুর ডিওএইচএস, বসুন্ধরা কেবিন কনভেনশন হল ও রূপগঞ্জের সি-সেল রিসোর্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এসটিএম ও সিটিএম সদস্যদের নিয়ে গোপনে কর্মশালায় অংশ নিয়েছিলেন।
টিবিএস রিপোর্ট
13 September, 2025, 07:30 pm
Last modified: 13 September, 2025, 08:07 pm
ফাইল ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফ হাসান অনু আদালতে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুই দিনের রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের ইন্সপেক্টর জেহাদ হোসেন শরিফ হাসান অনুকে আদালতে হাজির করেন। এসময় আসামি স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ডের আবেদন জানান তদন্ত কর্মকর্তা।

আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি জবানবন্দি রেকর্ড করেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভাটারা থানার আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করা হয়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে শরিফ হাসান অনু 'অপারেশন ঢাকা ব্লকড'-এর সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, প্রিয়াংকা রানওয়ে সিটি উত্তরা, মিরপুর ডিওএইচএস, বসুন্ধরা কেবিন কনভেনশন হল ও রূপগঞ্জের সি-সেল রিসোর্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত এসটিএম ও সিটিএম সদস্যদের নিয়ে গোপনে কর্মশালায় অংশ নিয়েছিলেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এই জবানবন্দি প্রয়োজন বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। একইসঙ্গে জামিন পেলে আসামি পলাতক হওয়ার আশঙ্কা থাকায় তার জামিনের বিরোধিতা করেন তিনি।

গত ১০ সেপ্টেম্বর রাতে ঢাকার একটি এলাকা থেকে শরিফ হাসান অনুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৮ জুলাই বসুন্ধরা সংলগ্ন কে বি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে। সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীসহ ৩০০–৪০০ জন অংশ নেন। সেখানে তারা সরকারবিরোধী স্লোগান দেন। বৈঠকে পরিকল্পনা করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়া মাত্র সারা দেশ থেকে নেতাকর্মীরা ঢাকায় সমবেত হবেন। এরপর শাহবাগ মোড় দখল করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করার পরিকল্পনা করা হয়।

ওই ঘটনায় ১৩ জুলাই ভাটারা থানার উপপরিদর্শক জ্যোতির্ময় মন্ডল সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।
 
Related Topics

টপ নিউজ

আদালতে জবানবন্দি / আওয়ামি লীগ নেতা / গেরিলাযুদ্ধ / আদালত / কারাগার / শেখ হাসিনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের অস্থায়ী সুরক্ষা: পূর্ণাঙ্গ রায়ে সুপ্রিম কোর্ট
  • শুনেছি আদালতের রায় আসতো গণভবন থেকে, সেই যুগের অবসান হয়েছে: প্রতিমন্ত্রী নুর
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে
  • যাত্রাবাড়ীতে ২০ কুকুর হত্যা মামলায় ৩ জনের কারাদণ্ড

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net