Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
ধানমন্ডিতে হঠাৎ আ.লীগের মিছিল, যা বলছেন প্রত্যক্ষদর্শীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 August, 2025, 05:45 pm
Last modified: 31 August, 2025, 10:11 pm

Related News

  • সাতক্ষীরায় ১৮ মাস পর ছাত্রলীগের মিছিল, কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
  • আ.লীগ আমলের ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ অন্তর্বর্তী সরকারের, অব্যাহতি পাচ্ছেন ৫ লাখ মানুষ
  • মাদারীপুরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আ.লীগ নেতারা
  • জনমত জরিপ: ৯০% মানুষ ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮% ভোটারের পছন্দ বিএনপি
  • রাজধানীর ধানমন্ডিতে পিঠা বিক্রেতার ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত, আটক ২

ধানমন্ডিতে হঠাৎ আ.লীগের মিছিল, যা বলছেন প্রত্যক্ষদর্শীরা

ধানমন্ডি ২৭ নম্বর সড়কের একটি ওষুধের দোকানের কর্মচারী মো.সৈকত টিবিএসকে বলেন, ‘বেলা ৩ টার দিকে কিছু মানুষ জয় বাংলা শ্লোগান দিতে দিতে মিছিল নিয়ে গেছেন। এরপর কিছু দূর সামনেই স্বপ্ন সুপার শপের উল্টো দিকে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। তখন মিছিলের লোকজন দৌড়ে পালিয়ে যায়।’
টিবিএস রিপোর্ট
31 August, 2025, 05:45 pm
Last modified: 31 August, 2025, 10:11 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় হঠাৎ করে আওয়ামী লীগের একদল নেতাকর্মী শোডাউন ও মিছিল করে।

শনিবার (৩১ আগস্ট) বেলা সোয়া ৩টার দিকে হঠাৎ দলটির নেতাকর্মীরা ব্যানার হাতে মিছিল নিয়ে ধানমন্ডি ২৭ নম্বরের মূল সড়কে ওঠেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময়  ৩ টি ককটেল বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 

বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত ভিডিওতে দেখা যায়, ব্যানার হাতে স্লোগান দিতে দিতে হঠাৎই আওয়ামী লীগের সমর্থকরা সড়কে জড়ো হন। এরপর তারা মিছিল শুরু করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের সামনে পৌঁছান। সেখানে কয়েক মিনিট অবস্থান নিয়ে স্লোগান দেন। পরে দ্রুত আশপাশের গলির ভেতরে চলে যান।

ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছে বলে খবর পাওয়া গেছে। তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।

ধানমন্ডি ২৭ নম্বর সড়কের একটি ওষুধের দোকানের কর্মচারী মো.সৈকত টিবিএসকে বলেন, 'বেলা ৩ টার দিকে কিছু মানুষ জয় বাংলা শ্লোগান দিতে দিতে মিছিল নিয়ে গেছেন। এরপর কিছু দূর সামনেই স্বপ্ন সুপার শপের উল্টো দিকে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। তখন মিছিলের লোকজন দৌড়ে পালিয়ে যায়।'

ধানমন্ডি -২৭ নম্বরের ডান পাশের সড়কের ফুলের দোকানি মো.তুহিন টিবিএসকে বলেন, 'শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছে। এরপর তিনটি ককটেল বিস্ফোরণ হয়। ভয়ে আমরা দোকান রেখে দৌড়ে পেছনে চলে গিয়েছিলাম।' 

সেই সময়ে কোন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই এলাকায় ছিলেন কি না জানতে চাইলে তিনি বলেন, 'না, যখন মিছিল হচ্ছিলো তখন কোনো পুলিশ ছিল না। মিছিল করে তারা চলে যাওয়ার পর পুলিশের দুইটা গাড়ি এসেছে।'

২৭ নম্বর সড়কের স্বপ্ন সুপার শপের উল্টো পাশের আব্দুর সালাম নামের এক নিরাপত্তাকর্মী টিবিএসকে বলেন, 'মেলা লোকজন দেখলাম দৌড়াদৌড়ি করতেছে। পরে রাস্তায় বাইর হইয়া দেখি জয় বাংলার নামে মিছিল। এরপর বোমা ফাটানোর মত ২/৩ টা শব্দ হয়। পরে শুনছি ককটেল মাইরা তারা পলাইছে। তখন ভয়ে আমরা বাড়ির গেট বন্ধ কইরা দিছিলাম।'

সরেজমিনে ঘুরে দেখা গেছে, ঘটনার পরে থেকেই ওই সড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের দুইটি গাড়ি সড়কে অবস্থান করছে। এছাড়া সড়কের মুখেও পুলিশ সদস্যদের উপস্থিতি রয়েছে।

Related Topics

টপ নিউজ

আওয়াম লীগ / ঝটিকা মিছিল / শোডাউন / ধানমন্ডি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • সাতক্ষীরায় ১৮ মাস পর ছাত্রলীগের মিছিল, কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
  • আ.লীগ আমলের ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ অন্তর্বর্তী সরকারের, অব্যাহতি পাচ্ছেন ৫ লাখ মানুষ
  • মাদারীপুরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আ.লীগ নেতারা
  • জনমত জরিপ: ৯০% মানুষ ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮% ভোটারের পছন্দ বিএনপি
  • রাজধানীর ধানমন্ডিতে পিঠা বিক্রেতার ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত, আটক ২

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net