Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
ডাকসু নির্বাচন: শেষদিন মনোনয়নপত্র নিলেন আরও ৯৩ প্রার্থী, সময় বাড়ানো নিয়ে অসন্তোষ ছাত্রসংগঠনগুলোর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
19 August, 2025, 06:25 pm
Last modified: 19 August, 2025, 06:40 pm

Related News

  • তোফাজ্জল হত্যা মামলা: আত্মসমর্পণের আবেদন জমা দিয়ে পালালেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
  • ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে
  • নিউমুরিং টার্মিনাল ইজারা: নৌ উপদেষ্টাসহ ৪ জনকে ‘ইকোনমিক হিটম্যান’ আখ্যা; ছবিতে আগুন
  • এটা মিচিকো চাকমার গল্প

ডাকসু নির্বাচন: শেষদিন মনোনয়নপত্র নিলেন আরও ৯৩ প্রার্থী, সময় বাড়ানো নিয়ে অসন্তোষ ছাত্রসংগঠনগুলোর

এ নিয়ে ডাকসুর বিভিন্ন পদে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৬৫৮ জন।
টিবিএস রিপোর্ট 
19 August, 2025, 06:25 pm
Last modified: 19 August, 2025, 06:40 pm
ফাইল ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন আজ মঙ্গলবার বিভিন্ন পদে আরও ৯৩ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ নিয়ে ডাকসুর বিভিন্ন পদে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৬৫৮ জন। তবে হলপর্যায়ে আজ কতজন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন, সে বিষয়ে এখনো হালনাগাদ তথ্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের নওয়াব নবাব আলী চৌধুরী সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। 

মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় বাড়ানো নিয়ে ছাত্রসংগঠনগুলোর অসন্তোষ

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ডাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষদিন ছিল গতকাল সোমবার (১৮ আগস্ট)। তবে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময় একদিন বাড়ানোর কথা জানান। সে হিসেবে আজ ছিল শেষ দিন।

তবে সময় বাড়ানো নিয়ে ক্যাম্পাসের ক্রিয়াশীল বেশিরভাগ ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের ভাষ্যমতে- একটি নির্দিষ্ট দলকে 'বিশেষ সুবিধা' দিতেই প্রশাসন সময় বাড়িয়েছে।

ছাত্রসংগঠনগুলোর বক্তব্য

এ বিষয়ে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, 'এটা স্পষ্ট যে, ছাত্রদলের সুবিধার জন্য সময় একদিন বাড়ানো হয়েছে। কারণ, ছাত্রদল নেতারা বারবার বলছেন তাদের প্যানেল এখনো চূড়ান্ত হয়নি। এ অবস্থায় এটাই প্রতীয়মান হয় যে ছাত্রদলকে প্যানেল গুছানোর জন্যই মনোনয়নপত্র সংগ্রহের সময় একদিন বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।'

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, 'একটি বিশেষ দলকে সুবিধা দিতে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় একদিন বাড়ানো হয়েছে।'  

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন পক্ষপাতমূলক আচরণের নিন্দা জানিয়ে তিনি বলেন, 'কোনো ধরনের পূর্ব আলোচনা ছাড়াই হঠাৎ একদিন সময় বাড়িয়ে দেওয়া চরম হতাশাজন, যেখানে অন্যান্য প্রার্থীরা ইতোমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়ে নীতি নির্ধারণসহ নানা সিদ্ধান্ত গ্রহণ করেছে।'

এদিকে, গতকাল রাতে একটি জরুরি সংবাদ সম্মেলন থেকে একই আশঙ্কা প্রকাশ করেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের।  

তফসিলের সময়সীমার বাইরে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহের সময় একদিন বাড়ানোর জেরে তিনি বলেন, 'ডাকসু নির্বাচন নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত না হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ডাকসু নির্বাচনকে বিলম্বিত করার অভিপ্রায় হিসেবে দেখছে।'

প্রধান নির্বাচন কমিশনার যা বলছেন

একটি বিশেষ দলকে 'বিশেষ সুবিধা' দেওয়া হচ্ছে- এমন অভিযোগ অস্বীকার করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জসীম উদ্দিন। 

তিনি বলেন, 'শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও উপচে পড়া ভিড়ের কারণে আমরা তফসিলে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র বিতরণ সম্পন্ন করতে পারিনি। তফসিলে নির্ধারিত তারিখগুলোর মধ্যে গুরুতর কোনো পরিবর্তন না করে মনোনয়ন সংগ্রহ ও জমাদানের তারিখ শুধু একদিন বাড়িয়েছি আমরা, যেন নির্বাচন আরো অন্তর্ভুক্তিমূলক হয়।'

এদিকে গতকাল বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে ছাত্রদলের নেত্রীদের মনোনয়নপত্র তুলতে বাধা দেওয়ার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি ।

Related Topics

টপ নিউজ

ডাকসু নির্বাচন / ডাকসু / ঢাকা বিশ্ববিদ্যালয় / ছাত্রশিবির / ছাত্রদল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • তোফাজ্জল হত্যা মামলা: আত্মসমর্পণের আবেদন জমা দিয়ে পালালেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
  • ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে
  • নিউমুরিং টার্মিনাল ইজারা: নৌ উপদেষ্টাসহ ৪ জনকে ‘ইকোনমিক হিটম্যান’ আখ্যা; ছবিতে আগুন
  • এটা মিচিকো চাকমার গল্প

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net