Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
৩১ দফার মধ্যে স্বাস্থ্যখাতের দফা বাস্তবায়নে চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তারেক রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 August, 2025, 02:15 pm
Last modified: 09 August, 2025, 02:15 pm

Related News

  • বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
  • রামিসা হত্যার বিচার আগামী এক মাসের মধ্যে সম্পন্ন হবে: প্রধানমন্ত্রী
  • ইভি গাড়ি পরিদর্শন ও দেশীয় প্রযুক্তির গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল
  • পল্লবীতে নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী 

৩১ দফার মধ্যে স্বাস্থ্যখাতের দফা বাস্তবায়নে চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তারেক রহমান

তারেক বলেন, 'গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি বাংলাদেশের সকল পর্যায়ে, স্থানীয় সরকার পর্দায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত।'
টিবিএস রিপোর্ট
09 August, 2025, 02:15 pm
Last modified: 09 August, 2025, 02:15 pm
আজ (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সহযোগিতা চান তারেক রহমান। ছবি: টিবিএস

যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন দলের সমন্বয়ে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য চিকিৎসকদের সহযোগিতা চেয়েছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সহযোগিতা চান।

সারা দেশের চিকিৎকদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আপনাদের কাছে আমার একটি চাওয়া আছে। ৩১ দফার মধ্যে স্বাস্থ্যখাতের বিষয়ে যে দফাটি আছে তা বাস্তবায়নের জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। শুধুমাত্র সরকার, দলীয় সংসদ সদস্য বা নেতৃবৃন্দের দ্বারা ৩১ দফা বা চিকিৎসা বিষয়ের দফাটি বাস্তবায়ন সম্ভব নয়। ৩১ দফা বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। দেশটি আমাদের সকলের, দেশটি গড়তে হলে সকলের কাজ করতে হবে।'

তারেক রহমান বলেন, 'বাংলাদেশের মানুষের মধ্যে নতুন প্রত্যাশা জেগে উঠেছে। শুধুমাত্র জুলাই আগস্টে দেড় হাজার শহীদ হয়েছেন। গত ১৫ বছরে কয়েক হাজার গুম-খুন হয়েছে। আহত হয়েছে, নির্যাতিত হয়েছেন। তাদের প্রত্যাশা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হয় তাহলে আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এজন্য প্রত্যেক মানুষের অল্প করে হলেও অবদান রাখতে হবে এবং আমরা এই অবদান রাখতে পারবো।'

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের দেশের বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন উল্লেখ করে তিনি বলেন, 'বেগম খালেদা জিয়া এ দেশকে সংসদীয় গণতন্ত্রের প্রক্রিয়া নিয়ে এসেছেন। আমাদের নেতারা যে পথ দেখিয়ে দিয়েছেন সেই পথ আমাদের অনুসরণ করতে হবে।'

তারেক বলেন, 'গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি বাংলাদেশের সকল পর্যায়ে, স্থানীয় সরকার পর্দায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত। এবং অবশ্যই দলের ভেতরে সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমে চেষ্টা করে গড়ে তুলতে হবে।'

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / চিকিৎসক / স্বাস্থ্যখাত / ৩১ দফা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
    হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
  • রামিসা হত্যার বিচার আগামী এক মাসের মধ্যে সম্পন্ন হবে: প্রধানমন্ত্রী
  • ইভি গাড়ি পরিদর্শন ও দেশীয় প্রযুক্তির গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল
  • পল্লবীতে নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী 

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

5
২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
আন্তর্জাতিক

হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net