Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 01, 2026
ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 August, 2025, 10:10 pm
Last modified: 05 August, 2025, 10:21 pm

Related News

  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 
  • চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী
  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি

ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি

এসময় সালাউদ্দিন আহমেদ বলেন, ‘এক বছর আগে এই দিনে আমরা ফ্যাসিস্টমুক্ত হয়েছিলাম। হাজারো জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ অর্জিত হয়েছিল। বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য বিগত ১৬ বছরের অবিরাম সংগ্রাম এবং যারা রক্তদান করেছেন তাদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি।’
টিবিএস রিপোর্ট
05 August, 2025, 10:10 pm
Last modified: 05 August, 2025, 10:21 pm
আজ (৫ আগস্ট) সন্ধ্যায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: টিবিএস

জুলাই ঘোষণাপত্র এবং আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, 'প্রধান উপদেষ্টা আজকে দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। একটি জুলাই ঘোষণাপত্র, আরেকটি জাতির উদ্দেশে ভাষণের মধ্য দিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা দুটোকেই স্বাগত জানাই। জুলাই ঘোষণাপত্রকে আমরা রাষ্ট্রীয়ভাবে ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সংবিধানের যথাযথ স্থানে তা স্থাপন করা হবে।'

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

এসময় সালাউদ্দিন আহমেদ বলেন, 'এক বছর আগে এই দিনে আমরা ফ্যাসিস্টমুক্ত হয়েছিলাম। হাজারো জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ অর্জিত হয়েছিল। বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য বিগত ১৬ বছরের অবিরাম সংগ্রাম এবং যারা রক্তদান করেছেন তাদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করি।'

তিনি বলেন, 'বিগত ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সকলের প্রতি সমবেদনা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের এই দিনে আমাদের বিশাল অর্জন।' 

তিনি আরও বলেন, 'দীর্ঘ এক বছর যাবত বাংলাদেশের মানুষের কল্যাণ, রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য কমিশনের সঙ্গে আলাপ আলোচনা করেছি। সংস্কারের জন্য একটা জাতীয় ঐক্যমতে উপনিত হয়েছি। আশা করি দ্রুত ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত হবে, সেটা বাস্তবতা প্রক্রিয়া নিয়ে যদি আলাপ আলোচনা হয় সেখানে আমরা অংশগ্রহণ করব।'

সালাহউদ্দিন আহমেদ বলেন, 'তার মধ্যে দিয়ে ফ্যাসিবাদ বিরোধী যে ঐকমত্য হয়েছিল সেটাতে সমুন্নত রাখব। ফ্যাসিবাদ বিরোধী শক্তিশালী করে জাতীকে এগিয়ে নিয়ে যাব। একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র, সমাজ ও সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করব।'

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, 'ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের জাতীয় বীরের মর্যাদা দেওয়াটা সমুচীন হয়েছে। এটা আমাদের প্রাণের দাবি। যারা আহত হয়েছেন, যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে বিভিন্ন আইনি সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি তিনি (প্রধান উপদেষ্ট) যেমন দিয়েছেন, আমরাও দিয়েছি। সারা জাতিও দিয়েছে।'

তিনি বলেন, 'আগামী দিনে নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগের পরিবেশ সৃষ্টির জন্য প্রধান উপদেষ্টা যে পরামর্শ দিয়েছেন, অবশ্যই সেটা প্রণিধানযোগ্য।'

তিনি আরও বলেন, 'রমজানের আগে নির্বাচনের তারিখ ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠাবেন। অবশ্যই নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। আজকে প্রধান উপদেষ্টা তার ভাষণের মধ্যে দিয়ে যে নির্দেশনা দিয়েছেন, সিইসিকে চিঠি প্রদান করবেন, সেই ঘোষণার জন্য রাজনৈতিক দলের পাশাপাশি দেশবাসি অপেক্ষা করছিল। সেই ঘোষণার পর নির্বাচনের নিয়ে যাদের মধ্যে দোদুল্যমান ছিল তাদের মধ্যে সেই দোদুল্যমান আর রইল না।'

সালাহউদ্দিন আহমেদ বলেন, 'সারা জাতি একটা নির্বাচনমুখী পরিবেশের মধ্যে দিয়ে যাবে। নির্বাচনমুখী আবহ সৃষ্টি হবে। আগামী নির্বাচনের সুষ্ঠু নিরপেক্ষ এবং বিশ্বের মধ্যে সবচেয়ে প্রশংসিত একটি নির্বাচন হবে বলে আমরা আশা করি। সেই লক্ষ্য সমগ্র জাতিকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি। নির্বাচনের ঘোষণা মধ্য দিয়ে রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা আর বেশি প্রতিষ্ঠিত হবে।'

Related Topics

টপ নিউজ

নির্বাচন / বিএনপি / জুলাই ঘোষণাপত্র / প্রধান উপদেষ্টা / সালাহউদ্দিন আহমেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

Related News

  • সোনাদিয়ায় ১০ হাজার একর প্যারাবন উজাড় করে লবণের মাঠ-চিংড়িঘের, দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মী
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান আসে: সংসদে গয়েশ্বর 
  • চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী
  • চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে হবে: রিজভী
  • হাসিনা ফিরে এলে ফেসবুক প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে: সংসদে বিএনপি এমপি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 

3
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

4
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান

5
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net