Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
গোপালগঞ্জে সংঘর্ষ: গ্রেপ্তার শিশুদের বিষয়ে তদন্ত প্রতিবেদন চাইলেন হাইকোর্ট

বাংলাদেশ

বাসস
27 July, 2025, 09:25 pm
Last modified: 27 July, 2025, 09:26 pm

Related News

  • হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
  • শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • স্ত্রী ‘চা দিতে দেরি’ করায় দুই মাস বয়সি শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা পলাতক
  • হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু
  • ধামরাইয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ

গোপালগঞ্জে সংঘর্ষ: গ্রেপ্তার শিশুদের বিষয়ে তদন্ত প্রতিবেদন চাইলেন হাইকোর্ট

আজ (২৭ জুলাই) এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রুলসহ আদেশ দেন।
বাসস
27 July, 2025, 09:25 pm
Last modified: 27 July, 2025, 09:26 pm
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) 'জুলাই পদযাত্রা' ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হওয়া শিশুদের বিষয়ে তদন্ত কমিটি গঠন করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের  নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র  ও  আইন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারকে নিয়ে গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদন বিষয়ে শুনানির জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

আজ (২৭ জুলাই) এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রুলসহ আদেশ দেন।

রুলে ২০১৩ সালের শিশু আইন ও শিশু অধিকার সনদ বিবেচনার ক্ষেত্রে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিব, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব ও পুলিশ মহাপরিদর্শকসহ বিবাদীদের (রেসপনডেন্ট) এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

'গোপালগঞ্জে গ্রেফতার ২৭৭ জন কারাগারে, রয়েছে ৯ শিশুও' শিরোনামে ২০ জুলাই একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। সে প্রতিবেদনটি যুক্ত করে গ্রেপ্তার হওয়া শিশুদের ক্ষেত্রে ২০১৩ সালের শিশু আইন ও শিশু অধিকার সনদ বিবেচনায় নেওয়ার বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ২১ জুলাই রিটটি করেন।

রিটকারী দুই আইনজীবী হলেন উৎপল বিশ্বাস ও আবেদা গুলরুখ।

আদালতে আজ রিটের পক্ষে রিটকারি আইনজীবীরা শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

Related Topics

টপ নিউজ

গোপালগঞ্জ / শিশু / হাইকোর্ট ঘেরাও / এনসিপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
  • শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • স্ত্রী ‘চা দিতে দেরি’ করায় দুই মাস বয়সি শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা পলাতক
  • হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু
  • ধামরাইয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net