Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ ১৫ বছর বয়সী আরেক কিশোরের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩০

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 July, 2025, 04:40 pm
Last modified: 24 July, 2025, 05:35 pm

Related News

  • ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১
  • কর্মকর্তার মৃত্যু: শারমিন গ্রুপের মালিক ও ছেলের বিরুদ্ধে মামলা
  • মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
  • ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, চলতি বছর আক্রান্ত ১ লাখ ৩ হাজার ছাড়াল

মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধ ১৫ বছর বয়সী আরেক কিশোরের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৩০

আজ (২৪ জুলাই) দুপুর ১টা ৫২ মিনিটে রাজধানীর জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।
টিবিএস রিপোর্ট
24 July, 2025, 04:40 pm
Last modified: 24 July, 2025, 05:35 pm
নিহত মাহতাব। ইলাস্ট্রেশন: টিবিএস

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ আরেক কিশোর মারা গেছে। এ নিয়ে এই দুর্ঘঠনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০-এ।

গত ২১ জুলাই স্কুলটির প্রাথমিক শাখার ভবনে বিমান বিধ্বস্ত হয়ে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ১৫ বছর বয়সী মাহতাবের শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়।

আজ (২৪ জুলাই) দুপুর ১টা ৫২ মিনিটে রাজধানীর জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

গতকাল (২৩ জুলাই) সকাল থেকেই মাহতাবের অবস্থা সংকটাপন্ন ছিল এবং চিকিৎসকদের মতামত অনুযায়ী তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

উল্লেখ্য, ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) একটি এফ-৭ বিজিআই যুদ্ধবিমান উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আইএসপিআরের তথ্যমতে, যুদ্ধবিমানটি দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর ঘাঁটি বীরউত্তম একে খন্দকার থেকে উড্ডয়ন করে এবং কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয়।

বিমানটির পাইলট ইজেকশন করে বেরিয়ে এলেও পরে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দুর্ঘটনার সময় ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ বাকি ছিল, ঠিক তখনই যুদ্ধবিমানটি প্রাথমিক শাখার ভবনে বিধ্বস্ত হয়।

ঘটনার কারণ অনুসন্ধানে বিমান বাহিনীর পক্ষ থেকে সোমবার একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ / বিমান দুর্ঘটনা / দগ্ধ / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১
  • কর্মকর্তার মৃত্যু: শারমিন গ্রুপের মালিক ও ছেলের বিরুদ্ধে মামলা
  • মৃত্যুর পর শেষযাত্রা: ঢাকায় শোক সামলানোর আগেই পরিবারকে চিন্তা করতে হয় খরচের
  • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
  • ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, চলতি বছর আক্রান্ত ১ লাখ ৩ হাজার ছাড়াল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহত

2
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

4
ফজলুল হক আমিনী     ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা, প্রধান আসামি ফেসবুকে লাইভ করে জনতা জড়ো করা ফজলুল হক আমিনী

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

মাথাপিছু জিডিপিতে ভারতকে টপকালো বাংলাদেশ, তবে ২০২৯ অর্থবছরে ব্যবধান ঘোচাবে দিল্লি: আইএমএফ

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net