Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
উত্তরায় উদ্ধার অভিযানে ‘অনভিপ্রেত’ ঘটনায় তদন্ত শুরু, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 July, 2025, 07:55 pm
Last modified: 22 July, 2025, 09:38 pm

Related News

  • চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে আটক ব্যক্তির মৃত্যু প্রসঙ্গে আইএসপিআর-এর ব্যাখ্যা
  • সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮
  • সেনাবাহিনীর সৈনিক পদে যোগদানের বয়সসীমা বাড়ানো হলো
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ১৮ জাপানি সেনার দেহাবশেষ তুলে দেশে ফেরত
  • শাহজালাল বিমানবন্দরের অগ্নি নির্বাপণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী

উত্তরায় উদ্ধার অভিযানে ‘অনভিপ্রেত’ ঘটনায় তদন্ত শুরু, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

উদ্ধার কার্যক্রম চলাকালে ঘটনাস্থলে বিপুলসংখ্যক উৎসুক জনতার ভিড়ে ইভাকুয়েশন ও রেসকিউ কার্যক্রম বারবার বাধাগ্রস্ত হয়। সেনাসদস্য ও মাইলস্টোন স্কুলের স্বেচ্ছাসেবকরা বারবার অনুরোধ জানালেও অনেকেই স্থান ত্যাগ না করায় সময়মতো আহতদের সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে এবং প্রাণহানির ঝুঁকি বাড়ে।
টিবিএস রিপোর্ট
22 July, 2025, 07:55 pm
Last modified: 22 July, 2025, 09:38 pm
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের পর উদ্ধার কার্যক্রম চলাকালে সেনাসদস্য ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে উৎসুক জনতার ভুল বোঝাবুঝি ও বাদানুবাদের জেরে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনার তদন্ত শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তদন্তে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার (২১ জুলাই) দুপুর আনুমানিক ১টা ১৮ মিনিটে দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় শিশুসহ বেশ কয়েকজন নিরীহ নাগরিক হতাহত হন।

ঘটনার পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর নিকটবর্তী ক্যাম্প থেকে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। ফায়ার সার্ভিস ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা চালানো হয়।

তবে উদ্ধার কার্যক্রম চলাকালে ঘটনাস্থলে বিপুলসংখ্যক উৎসুক জনতার ভিড়ে ইভাকুয়েশন ও রেসকিউ কার্যক্রম বারবার বাধাগ্রস্ত হয়। সেনাসদস্য ও মাইলস্টোন স্কুলের স্বেচ্ছাসেবকরা বারবার অনুরোধ জানালেও অনেকেই স্থান ত্যাগ না করায় সময়মতো আহতদের সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে এবং প্রাণহানির ঝুঁকি বাড়ে।

উদ্ধার অভিযানে সেনাবাহিনীর সদস্যরা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। এতে অংশ নেওয়া ১৪ জন সেনাসদস্য শারীরিকভাবে অসুস্থ হয়ে বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিকেলের দিকে, বারবার অনুরোধ সত্ত্বেও কিছু জনতা সরে না যাওয়ায় উদ্ধার কার্যক্রমে মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে কিছু উৎসুক জনতার সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্য ও স্বেচ্ছাসেবকদের ভুল বোঝাবুঝি ও বাদানুবাদ হয়, যা একপর্যায়ে অনভিপ্রেত ঘটনার রূপ নেয়।

এ ঘটনার গুরুত্ব বিবেচনায় সেনাবাহিনী তদন্ত কার্যক্রম শুরু করেছে। তদন্তে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থেকে পেশাদারিত্ব ও সর্বোচ্চ দায়িত্ববোধের সঙ্গে কর্তব্য পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ অঙ্গীকার অব্যাহত থাকবে।

Related Topics

টপ নিউজ

আইএসপিআর / বাংলাদেশ সেনাবাহিনী / উত্তরায় বিমান বিধ্বস্ত / উদ্ধার কার্যক্রম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে আটক ব্যক্তির মৃত্যু প্রসঙ্গে আইএসপিআর-এর ব্যাখ্যা
  • সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, আহত ৮
  • সেনাবাহিনীর সৈনিক পদে যোগদানের বয়সসীমা বাড়ানো হলো
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ১৮ জাপানি সেনার দেহাবশেষ তুলে দেশে ফেরত
  • শাহজালাল বিমানবন্দরের অগ্নি নির্বাপণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net