Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
পটিয়ায় পুলিশ-বৈষম্যবিরোধীদের সংঘর্ষ, ডিআইজি অফিসের সামনে সড়ক অবরোধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 July, 2025, 05:20 pm
Last modified: 02 July, 2025, 05:22 pm

Related News

  • ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিকশা-লরি সংঘর্ষ, একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
  • নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলি: পুলিশসহ আহত ৪, গ্রেপ্তার ২
  • ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে কড়া নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে যৌথ টহল
  • চট্টগ্রাম বন্দরে ডিজেলবাহী ট্যাংকারের সঙ্গে জাহাজের সংঘর্ষ, একটির ইঞ্জিন রুমে ফাটল
  • ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, ডিএমপির তল্লাশি ও গোয়েন্দা নজরদারি 

পটিয়ায় পুলিশ-বৈষম্যবিরোধীদের সংঘর্ষ, ডিআইজি অফিসের সামনে সড়ক অবরোধ

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহেদ মো. নাজমুন নূর বুধবার দুপুরে টিবিএসকে বলেন, ‘মঙ্গলবার রাতে মিছিল নিয়ে থানায় আক্রমণ করা হয়। জানালার গ্লাস ভাঙচুর করা হয়। এসময় থানায় ৭-৮ জন আসামি ছিলেন। পুলিশসহ সবার নিরাপত্তা জন্য আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।’
টিবিএস রিপোর্ট
02 July, 2025, 05:20 pm
Last modified: 02 July, 2025, 05:22 pm
ছবি: টিবিএস

চট্টগ্রামের পটিয়া থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার জেরে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। 

বুধবার (২ জুলাই) বেলা ৩টায় চট্টগ্রাম নগরীর খুলশীতে ডিআইজি অফিসের সামনে তারা জড়ো হয়। এরপর বেলা ৪টা থেকে খুলশী মূল সড়ক অবরোধ করেন। 

এনসিপির সমন্বয়ক ইরফানুল হক সাংবাদিকদের বলেন, 'আমরা ডিআইজির সঙ্গে কথা বলতে গেটে অপেক্ষা করেছি। তারা শুধু আমাদের একা যেতে বলেছে। আমরা মিডিয়াসহ সবার সামনে আলোচনা করতে বলেছি। নিচে এসে কথা বলতে বলেছি। যতক্ষণ পর্যন্ত তিনি নিচে নেমে আমাদের সঙ্গে কথা বলবেন না, ততক্ষণ আমরা সড়ক ছাড়ব না।'

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডেপুটি কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, 'বিক্ষোভকারীদের একটি দলকে ডিআইজি স্যারের অফিসে গিয়ে কথা বলার আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা তা গ্রহণ করেনি।'

এদিকে, খুলশীতে সড়ক বন্ধ করায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

নগরীর ইস্পাহানী স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র তানজীরুল ইসলাম মাশরুর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে ( টিবিএস) বলেন, 'পরীক্ষা শেষে বাসায় ফিরতে গিয়ে আটকে গেছি। আমার বাসা পশ্চিম খুলশীতে। বাসায় ফিরতে পারছি না।'

গত মঙ্গলবার রাত ৯টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে তাকে পটিয়া থানা চত্বরে নিয়ে আসা হয়। তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায়নি।

এ নিয়ে আন্দোলনকারী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয় এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে নিজেদের হেফাজতে নেয়। এসময় দুপক্ষের সংঘর্ষে ১৫-২০ জন আহত হয়েছেন।

এদিকে 'পুলিশি হামলার' প্রতিবাদে ও ওসির অপসারণের দাবিতে বুধবার সকাল ১০টা থেকে থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। 

পরে তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ব্লকেড করে রাখে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহেদ মো. নাজমুন নূর বুধবার দুপুরে টিবিএসকে বলেন, 'মঙ্গলবার রাতে মিছিল নিয়ে থানায় আক্রমণ করা হয়। জানালার গ্লাস ভাঙচুর করা হয়। এসময় থানায় ৭-৮ জন আসামি ছিলেন। পুলিশসহ সবার নিরাপত্তা জন্য আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।'

Related Topics

টপ নিউজ

পটিয়া থানা / পুলিশ / বৈষম্য বিরোধী আন্দোলন / সড়ক অবরোধ / সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিকশা-লরি সংঘর্ষ, একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
  • নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীদের সঙ্গে গোলাগুলি: পুলিশসহ আহত ৪, গ্রেপ্তার ২
  • ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে কড়া নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে যৌথ টহল
  • চট্টগ্রাম বন্দরে ডিজেলবাহী ট্যাংকারের সঙ্গে জাহাজের সংঘর্ষ, একটির ইঞ্জিন রুমে ফাটল
  • ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, ডিএমপির তল্লাশি ও গোয়েন্দা নজরদারি 

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net