Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
ঝালকাঠিতে ৮ দিন ধরে তালাবদ্ধ দপদপিয়া ইউনিয়ন পরিষদ: বিএনপির সভাপতির বিরুদ্ধে অভিযোগ চেয়ারম্যানের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 June, 2025, 07:20 pm
Last modified: 30 June, 2025, 07:21 pm

Related News

  • সোনালী ব্যাংক ও সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যানের পদত্যাগ
  • ঝালকাঠিতে জামায়াতের কার্যালয়ে আগুন
  • বিএনপি ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে নতুন বিভাগ খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের
  • এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ৪৩১ শতক জমি জব্দের নির্দেশ
  • গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির চেয়ারম্যান এখন তারেক রহমান

ঝালকাঠিতে ৮ দিন ধরে তালাবদ্ধ দপদপিয়া ইউনিয়ন পরিষদ: বিএনপির সভাপতির বিরুদ্ধে অভিযোগ চেয়ারম্যানের

ইউনিয়ন বিএনপির সভাপতিসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ এনে চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা জানান, ‘২০ জুন তারা আমার কাছে দশ লাখ টাকা দাবি করেন।’
টিবিএস রিপোর্ট
30 June, 2025, 07:20 pm
Last modified: 30 June, 2025, 07:21 pm
৯ নং দপদপিয়া ইউনিয়ন পরিষদ। ছবি: সংগৃহীত

চেয়ারম্যানের কাছে দাবিকৃত চাঁদা না পেয়ে ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে বন্ধ করে দিয়েছে ইউনিয়ন বিএনপির সভাপতি। বিগত দশ দিন ধরে ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ থাকায় পুরো ইউনিয়নের লক্ষাধিক বাসিন্দারা সীমাহীন দুর্ভোগে পড়েছে।

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ৯ নং দপদপিয়া ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটেছে। এদিকে চাঁদা না দিলে 'মবসৃষ্টি করে' চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার প্রাণনাশের ঘোষণা দেওয়া হয়েছে। এরপর থেকেই আত্মগোপনে থাকছেন চেয়ারম্যান। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন এমনকি বরিশাল বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করে কোন প্রতিকার পাচ্ছেন না।

ইউনিয়ন বিএনপির সভাপতিসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ এনে চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা জানান, '২০ জুন তারা আমার কাছে দশ লাখ টাকা দাবি করেন। প্রকাশ্যেই ঘোষণা করেছে চাঁদা না দিলে রাস্তাঘাটে আমাকে পেলে মেরে ফেলবে, বাড়িঘর পুড়িয়ে দিবে। তারা দলবল নিয়ে ২২ জুন অস্ত্রসস্ত্র নিয়ে মহড়া দেন এবং ২৩ জুন ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দেন। এই কাজে স্থানীয়রা আপত্তি জানালে তাদেরকেও দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।'

ঘটনায় অভিযুক্তরা হলেন, দপদপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল আহসান নান্টু মল্লিক ও তার ভাই ইকবাল মল্লিক। তাদের সহযোগী, রিপমন মল্লিক, উজ্জল মল্লিক এবং জসিম হাওলাদার।

ইউনিয়নের সংরক্ষিত (১,২,৩) ওয়ার্ড মেম্বার মোসা. আয়শা আক্তার রিনা বলেন, 'আমি জেনেছি বিএনপির লোকজন পরিষদে তালা ঝুলিয়ে দিয়েছে। এতে ইউনিয়ন পরিষদের জনস্বার্থের কাজগুলো বন্ধ রয়েছে।'

ইউনিয়ন পিরষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার হারুন খন্দকার বলেন, 'ইউনিয়ন পরিষদ তালাবদ্ধ থাকায় স্থানীয় লোকজন সেবা পাচ্ছে না। কিজন্য তালা ঝুলিয়েছে তা জানি না। এসব নিয়ে কথা বলতে যাওয়াটাও ঝুঁকিপূর্ণ। স্থানীয় ইউনিয়ন বিএনপির কিছু লোকজন মিলে কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে।' 

স্থানীয় বাসিন্দা সালেহা বেগম বলেন, 'চেয়ারম্যান বাবুল মৃধা দলমত নির্বিশেষে কাজ করেছে। তার কাছে কিছু চেয়ে পায়নি এমন কেউ নেই। কিন্তু এখন কিছু লোক তার বিরুদ্ধে কিজন্য এমন করছে তা জানি না। তবে ইউনিয়ন পরিষদ বন্ধ থাকায়, চেয়ারম্যান না থাকায় বাসিন্দাদের দুর্ভোগ হচ্ছে।'

অভিযোগের বিষয়ে দপদপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু মল্লিক বলেন, 'ইউনিয়ন পাবলিক অবরুদ্ধ করে রেখেছে। বিনা ভোটের চেয়ারম্যান, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের দোসর সারা বাংলায় একজনও নেই—উনি থাকবে কিসের জন্য?'

চেয়ারম্যানের কাছে চাঁদা দাবির প্রশ্নে বলেন, 'আমার এলাকায় এসে জিজ্ঞেস করেন, প্রশাসনের কাছে জিজ্ঞেস করেন। শুধু ওনারাই না ৫ আগস্টের পরে কোনো ব্যক্তি আমার বিরুদ্ধে একটি টাকার বিষয়েও অভিযোগ আনতে পারবেন না।'

নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খান বলেন, 'কিছু ফ্যাসিস্ট তাড়াতে কিছু ত্যাগ করতে হয়। দপদপিয়া ইউনিয়নের বিষয়টি প্রশাসনিক ব্যাপার, এটি প্রশাসন দ্রুত সমাধান করবে বলে আশা করি।'

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, 'আমি লিখিতভাবে কোন অভিযোগ পাইনি। তবে মৌখিকভাবে খবর পেয়েছি কিছু লোক ইউনিয়ন পরিষদের কার্যালয়টি তালাবদ্ধ করে রেখেছে। সেবা প্রত্যাশী বা অন্য কারো লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

এদিকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে থেকে নিশ্চিত করা হয়েছে, চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার দেওয়া অভিযোগ দপ্তরটি গ্রহণ করেছে।

উল্লেখ্য, দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অপসারণ এবং গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে ২২ জুন সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করে বিএনপির নেতৃবৃন্দ। এরপরপরই তারা ইউনিয়ন কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। সোহরাব হোসেন বাবুল মৃধা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়নের সভাপতি।

Related Topics

টপ নিউজ

দপদপিয়া ইউনিয়ন / ঝালকাঠি / চেয়ারম্যান / ইউনিয় পরিষদ / তালাবদ্ধ / বিএনপি সভাপতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • সোনালী ব্যাংক ও সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যানের পদত্যাগ
  • ঝালকাঠিতে জামায়াতের কার্যালয়ে আগুন
  • বিএনপি ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে নতুন বিভাগ খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের
  • এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ৪৩১ শতক জমি জব্দের নির্দেশ
  • গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির চেয়ারম্যান এখন তারেক রহমান

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net