Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
৩ আগস্ট শহীদ মিনারে 'জুলাই ঘোষণাপত্র' ও 'ইশতেহার' পাঠ করবে এনসিপি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 June, 2025, 02:20 pm
Last modified: 29 June, 2025, 03:32 pm

Related News

  • এনসিপি কি ডানপন্থি রাজনৈতিক দল হয়ে উঠছে?
  • দল সম্প্রসারণে ন্যাশনাল সার্চ কমিটি গঠন করল এনসিপি
  • স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশের সিদ্ধান্ত ইসির

৩ আগস্ট শহীদ মিনারে 'জুলাই ঘোষণাপত্র' ও 'ইশতেহার' পাঠ করবে এনসিপি

নাহিদ ইসলাম বলেন, 'জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুত মেয়াদ শেষ। সরকারের জায়গা থেকে কোনো পদক্ষেপ দেখিনি। সরকার ব্যর্থ। তাই আমরাই দেব।'
টিবিএস রিপোর্ট
29 June, 2025, 02:20 pm
Last modified: 29 June, 2025, 03:32 pm
ফাইল ছবি: টিবিএস

আগামী ৩ আগস্ট ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে 'জুলাই ঘোষণাপত্র' ও 'ইশতেহার' পাঠ করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া, আগামী ১ জুলাই থেকে মাসব্যাপী ৬৪ জেলায় 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচির ঘোষণাও দিয়েছে দলটি। 

রোববার (২৯ জুন) সকালে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, 'আগামী ১ জুলাই থেকে আমরা জুলাই গণঅভ্যুত্থান-এর বর্ষপূর্তি উদযাপন করবো। দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেছে। আমাদের অনেক প্রাপ্তি যেমন আছে, তেমনি অপ্রাপ্তিও রয়েছে। জুলাই-আগস্টের ঐতিহাসিক ৩৬ দিন স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব।'

নাহিদ ইসলাম জানান, ১ জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে পদযাত্রা শুরু হবে। এরপর পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই কর্মসূচি চলবে। 

তিনি বলেন, 'শহীদদের ঘরে ঘরে যাব, সব শ্রেণির মানুষের কাছে যাব, কথা বলব, কথা শুনব। ‎১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত পদযাত্রা চলবে।'

তিনি আরও জানান, ১৬ জুলাই শহীদ আবু সাঈদের আত্মত্যাগের দিনে 'বৈষম্যবিরোধী শহীদ দিবস' পালন করবে এনসিপি। আর ৩ আগস্ট ঢাকায় শহীদ মিনারে ছাত্র-জনতার পক্ষ থেকে পাঠ করা হবে 'জুলাই ঘোষণাপত্র' ও 'ইশতেহার'। এরপর ৫ আগস্ট পালিত হবে 'ছাত্র-জনতার মুক্তি দিবস'।

নাহিদ ইসলাম বলেন, 'জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুত মেয়াদ শেষ। সরকারের জায়গা থেকে কোনো পদক্ষেপ দেখিনি। সরকার ব্যর্থ। তাই আমরাই দেব।'

Related Topics

টপ নিউজ

এনসিপি / জাতীয় নাগরিক পার্টি / জুলাই ঘোষণাপত্র / শহীদ মিনার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • এনসিপি কি ডানপন্থি রাজনৈতিক দল হয়ে উঠছে?
  • দল সম্প্রসারণে ন্যাশনাল সার্চ কমিটি গঠন করল এনসিপি
  • স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশের সিদ্ধান্ত ইসির

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net