Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
যৌথ সংবাদ সম্মেলনে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল জামায়াত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 June, 2025, 08:50 pm
Last modified: 18 June, 2025, 08:54 pm

Related News

  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • খাদ্য সহায়তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি সম্পর্কে যা বলল চীনা দূতাবাস
  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের

যৌথ সংবাদ সম্মেলনে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল জামায়াত

জাতীয় ঐকমত্য গঠনে জামায়াতে ইসলামীর অবস্থান তুলে ধরে তাহের বলেন, দলটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের পক্ষে। তবে কাউন্সিলের কাঠামো ও আওতা নিয়ে ভিন্নমত রয়েছে। রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি ও তিন বাহিনী প্রধানের নিয়োগ বিষয়টি এনসিসির আওতার বাইরে রাখার পক্ষে মত দিয়েছে দলটি।
টিবিএস রিপোর্ট
18 June, 2025, 08:50 pm
Last modified: 18 June, 2025, 08:54 pm
ফাইল ছবি: সংগৃহীত

বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের যৌথ সংবাদ সম্মেলনকে 'ইতিহাসে বিরল ঘটনা' আখ্যা দিয়ে এর সমালোচনা করেছে জামায়াতে ইসলামী। দলটির মতে, এ ধরনের পদক্ষেপে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোও এতে বিব্রত বোধ করছে।

বুধবার (১৮ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের তৃতীয় দফার বৈঠকের বিরতিতে এসব মন্তব্য করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, 'সরকার ও একটি রাজনৈতিক দলের যৌথ সংবাদ সম্মেলন দেশের রাজনৈতিক সংস্কৃতিতে বিরল। এখানেই আমাদের আপত্তি।'

তাহের জানান, বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ও যৌথ বিবৃতির পর সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হয় এবং এ কারণেই জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় বৈঠকে জামায়াত অংশ নেয়নি।

তবে মঙ্গলবার প্রধান উপদেষ্টা জামায়াতের আমিরের সঙ্গে কথা বলেন, যা দলটির দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা হিসেবে দেখছে জামায়াত। এর পরিপ্রেক্ষিতেই তারা বুধবারের বৈঠকে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়।

তাহের বলেন, 'আমরা কখনোই সরকারকে ব্যর্থ করতে চাই না। বরং সরকারের সঙ্গে থেকে দেশকে স্থিতিশীলতার পথে নিতে সহযোগিতা করতে চাই।'

জাতীয় ঐকমত্য গঠনে জামায়াতে ইসলামীর অবস্থান তুলে ধরে তাহের বলেন, দলটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের পক্ষে। তবে কাউন্সিলের কাঠামো ও আওতা নিয়ে ভিন্নমত রয়েছে। রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি ও তিন বাহিনী প্রধানের নিয়োগ বিষয়টি এনসিসির আওতার বাইরে রাখার পক্ষে মত দিয়েছে দলটি। তাহের বলেন, "এই বিষয়গুলো আরও আলোচনার দাবি রাখে।'

গত ১৩ জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক হয়। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা আসে। এর সঙ্গে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে সরকারের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এ ঘটনার পর জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে জানানো হয়, একটি দলের সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতি ও সংবাদ সম্মেলন নৈতিকভাবে অগ্রহণযোগ্য। এতে প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে এবং দলটি ইচ্ছাকৃতভাবে উপেক্ষিত হয়েছে বলে মনে করে জামায়াত।

জাতীয় ঐকমত্য কমিশনের একটি সূত্র জানিয়েছে, পূর্বঘোষণা অনুযায়ী জামায়াত দ্বিতীয় দফার দ্বিতীয় বৈঠকে অংশ নেয়নি। তবে মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জামায়াতের সঙ্গে কথা হয়েছে এবং তারা বুধবারের আলোচনায় অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

জামায়াত ইসলামী / জামায়াতের নায়েবে আমির / জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) / জাতীয় ঐকমত্য কমিশন / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান
  • বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
    বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

Related News

  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • খাদ্য সহায়তা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি সম্পর্কে যা বলল চীনা দূতাবাস
  • সিটি কর্পোরেশন, জেলা পরিষদ ও ভিসি নিয়োগে দলীয় বিবেচনার অভিযোগ জামায়াতের

Most Read

1
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

2
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিখোঁজ ক্রুকে খুঁজতে ইরানে ঢুকল মার্কিন স্পেশাল ফোর্স; ধরিয়ে দিলে ৬০ হাজার ডলার দেবে ইরান

4
বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা
বাংলাদেশ

বিলুপ্তির দ্বারপ্রান্ত থেকে বাণিজ্যিক চাষ: বাংলাদেশে আবারও বাড়ছে দেশীয় মাছের সংখ্যা

5
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

6
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net